তুলট | Md. Tauhidur Rahman | Activity
মাছি
----- অজানা পথিক
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
৪
দুই দিন পর।
কলেজে ক্লাস শেষে আরমান বন্ধুদের সাথে গল্প করলো কিছুক্ষণ, ক্লাসের পড়াগুলো নিয়ে আলোচনা করলো, তারপর বাড়ীর দিকে রওনা দিল।
ক্লাসের সবার সাথে আরমানের ভালো সম্পর্ক, তবে হাতেগোনা কয়েকজনের সাথে ওর চলাফেরা বেশী যারা তার ঘনিষ্ট বন্ধু, এর কারণ মূলতঃ তারা মেধাবী, ভদ্র, পড়াশোনায় ভালো; উপরন্তু তারা উন্নত এবং প্রশস্ত মানসিকতার অধিকারী। এরা হলো- রুবেল, সাইফুল, তাবাসসুম, সাদ্দাম, বোরহান, সুমাইয়া এবং আবরার।
রুবেল পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ও ইলেকট্রনিক্স-এর বিষয়ে বেশ আগ্রহী এবং সময় পেলেই এগুলো নিয়ে গবেষণা করে।
সাইফুল গণিতে খুব ভালো। আরমান অনেক সময় গণিতের বিভিন্ন সমস্যা সাইফুলের কাছ থেকে সমাধান করে নেয়।
তাবাসসুমের ইংরেজীতে ভাল দখল আছে। সহপাঠীদের প্রায় অনেকেই তার কাছ থেকে ক্লাসের পড়া বুঝে নেয়, প্রশ্ন করে জটিল অংশগুলো ভালোভাবে জেনে নেয়।
সাদ্দাম সাহিত্য বিষয়ে প্রচন্ড আগ্রহী।
বোরহানের বাগান করা বিষয়ে আগ্রহ, তা থেকেই সে তার বাড়ীতে একটা ছোট বাগান করেছে, সেখানে বিভিন্ন ধরণের বাহারি ফুলের গাছ লাগিয়েছে। বাগানের এক অংশে সে কিছু ঔষধি গাছও লাগিয়েছে।
সুমাইয়া কেমিষ্ট্রিতে খুব ভালো। যখন কেউ কোন অধ্যায়ের কোন অংশ বুঝতে পারে না বা কোন বিক্রিয়া বুঝতে সমস্যা হয়, তখন সুমাইয়ার কাছে এসে বুঝে নেয়।
আবরার ফিজিক্স-এ পারদর্শী।
আরমানের মা মাঝে মাঝে আরমানের বন্ধুদেরকে বাসায় ডেকে বিভিন্ন মজাদার খাবার রান্না করে খাওয়ান, তাদেরকে তিনি সন্তানের মতোই দেখেন এবং অত্যন্ত স্নেহ করেন। আরমানের বন্ধুরাও তার মা’কে সম্মান করে।
আরমান বাড়ী আসার পথে তার আন্টি তাকে ডেকে একটা টিফিন বাটি দিলেন, বললেন- ‘এটা তোমার আম্মুকে দিও বাবা।’
আরমান বাটিটা নিয়ে বাসায় ফিরে তার মায়ের হাতে দিল।
- ওমা! এটা কে দিল রে!
- আন্টি দিলেন। কলেজ থেকে ফিরছিলাম, তখন।
- ও আচ্ছা। বলে তিনি বাটিটা ফ্রিজে রেখে দিলেন, তারপর বললেন
- যা, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে গোসল কর, একটু পরে খাবার দেবো।
আরমান গোসল সেরে ঘরে এসে চুল চিরুনি করলো তারপর খাবার টেবিলে বসল।
তারপর মা-ছেলেতে মিলে খাবার খেলো, আরমানের বাবা চাকরী করার কারণে দুপুরে বাসায় আসতে পারেন না। ফলে, রাত ছাড়া তিনজনের একসাথে খাওয়া হয়ে ওঠে না।
খাবার শেষ করে আরমানের মা টেবিল গোছাতে লাগলেন।
আরমান তার মা’কে সহযোগিতা করলো এরপর তার ঘরে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে বিকালে একটু ঘুরে এসে সন্ধ্যার পরে পড়তে বসলো। (ক্রমশ...)
মাছি
—– অজানা পথিক
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
৪
দুই দিন পর।
ক্লাসের সবার সাথে আরমানের ভালো সম্পর্ক, তবে হাতেগোনা কয়েকজনের সাথে ওর চলাফেরা বেশী যারা তার ঘনিষ্ট বন্ধ…Read More
মাছি
----- অজানা পথিক
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
৩
তিনদিন পর।
চায়ের স্টলে বিকালের আড্ডাটা বেশ জমে উঠেছে।
এলাকার বাসিন্দাদের প্রায় সবাই সময় পেলে এখানে এসে চা পান করেন আর গল্প-গুজব করে সময় কাটিয়ে যান।
আজকে স্টলে কয়েকজন এসে বসে কথাবার্তা বলছিলেন- সবার খোঁজখবর আর দিনটা কেমন গেলো এইসব।
একটু পরে শাহরিয়ার কবির এসে যোগ দিলেন।
বেশ কিছুক্ষণ পরে হঠাৎ তিনি অন্যদেরকে বললেন, ‘এই, শুনেছো ভায়া, আরমান তো সিগারেট খায়!’
একজন অবাক গলায় বললেন, ‘কি! তাই না কি?’
আরেকজন অবিশ্বাসের সুরে বলে উঠলেন, ‘না না, সে কি করে হয়! ছেলেটা তো বেশ ভদ্র!’
অন্যরাও বিভিন্ন মন্তব্য করতে লাগলেন।
কেউ কেউ বলতে লাগলেন যে এটা সত্যি হলেও হতে পারে।
শাহরিয়ার কবির বললেন, ‘আমি একদম নিশ্চিত, ছেলেটা সিগারেট খায়।’
একজন প্রশ্ন করলেন, ‘আপনি কিভাবে নিশ্চিত হলেন?’
শাহরিয়ার কবির বললেন, ‘আরে! এই তো দুইদিন আগে, বাজারে গেছিলাম। দেখি, আরমান কোথাকার একটা পান-সিগারেট ওয়ালার সাথে খুব জমিয়ে গল্প করছে। যদি সিগারেট না-ই খায়, তাহলে কি ওভাবে কথা বলতে পারে? তোমরাই বলো?’
একজন বললেন, ‘না......., তা কেন হবে? ওকে তো আমি শুধু কলেজ আর প্রাইভেটে যেতে দেখি, মাঝে মাঝে বাজার-সদাই করা ছাড়া অন্য কোথাও তো তেমন চোখে পড়ে না!’
শাহরিয়ার কবির লোকটার কথা কানেই তুললেন না, বলতে লাগলেন, ‘আরেহ! তুমি তো তেমন একটা বাইরে যাও না, তাই এরকম বলছো।’
লোকটা বুঝলো শাহরিয়ার কবিরের সাথে তর্ক করে লাভ হবে না- যেটাই বলা হোক না কেন কিছুতেই তার বক্তব্য থেকে একচুলও নড়বে না, তাই লোকটা চুপ করে গেল, অন্যরা কি বলে শুনতে লাগল।
চায়ের আড্ডাটার আবহাওয়া আস্তে আস্তে উত্তপ্ত হতে লাগল।
শাহরিয়ার কবির আরমানের ব্যাপারে আরো অনেক অভিযোগ করতে লাগলেন। শুধু আরমানের নামে নয়, আরো বিভিন্ন জনের ব্যাপারে বিভিন্ন অভিযোগ করতে লাগলেন।
লোকেরা খানিকক্ষন তার কথাবার্তা শুনল, পরে একে একে চলে যেতে লাগল।(ক্রমশ...)
মাছি
—– অজানা পথিক
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
৩
তিনদিন পর।
চায়ের স্টলে বিকালের আড্ডাটা বেশ জমে উঠেছে।
আজকে স্টলে কয়েকজন এসে বসে কথাবার্তা বলছিলেন- সবার খোঁজখবর আর দিনটা কেমন গেলো এ…Read More
মাছি
----- অজানা পথিক
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
২
দুই দিন পর।
আরমানকে তার মা বাজারে পাঠালেন কিছু জিনিসপত্র কেনার জন্য।
একটা মুদির দোকানের সামনে আরমানের সাথে দেখা হলো শাহরিয়ার কবিরের সাথে। সে তাকে দেখে কুশল বিনিময় করলো।
শাহরিয়ার কবির থাকেন আরমানদের এলাকার শেষ প্রান্তে; মাঝবয়সী, কথা বলেন অতিরিক্ত- আর লোকজনের নামে বাঁকা বাঁকা মন্তব্য এবং মনগড়া অভিযোগ করেন সবার কাছে।
তিনি আরমানকে জিজ্ঞাসা করলেন-
- বাজার করতে আসছো?
- জ্বি, আঙ্কেল।
- তা, কি কি কিনলে?
- এই তো, আঙ্কেল, কিছু শাক-সবজি, মাছ, আর এখানে কিছু শুকনো বাজার করবো।
- ও, আমিও কিছু কেনাকাটা করবো।
আরমানরা যখন কথা বলছিলো তখন তাদের পাশ দিয়ে একজন বয়স্ক পান-সিগারেট ওয়ালা চলে গেল।
বয়স্ক লোকটাকে আরমান চেনে, যদিও সে সিগারেট খায় না বা খাওয়া পছন্দ করে না, কিন্তু দেখা হলেই সম্মান দেখিয়ে কুশল বিনিময় করে, আজও তাই করল। শুধু এই পান-সিগারেট ওয়ালাই নয়, এইরকম বিভিন্ন পেশার লোকদের প্রতি ওর মনে একটা সম্মানবোধ কাজ করে, সেই অনুসারে সে যখনই তাদের দেখা পায় তখনই তাদের সাথে কুশল বিনিময় করে।
বিষয়টা শাহরিয়ার কবির খুব আগ্রহ নিয়ে লক্ষ্য করলেন, তার ভ্রু কুঁচকে গেল, মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল- যদিও আরমান সেটা দেখল না।
আরমান বাজার শেষ করে বাড়িতে গেল, তার মা জিনিসপত্র গুলো রান্নাঘরে সাজিয়ে রাখলেন।
আরমান ফ্রেশ হয়ে তার ঘরে গেল। কালকে কলেজে যেতে হবে তাই পড়তে বসল।
তার বাবার ফিরতে বেশ রাত হলো, ভদ্রলোক একটা ঔষধ কোম্পানীতে চাকরী করেন।
এরপর আরমানরা সবাই মিলে রাতের খাবার খেতে বসল, খাওয়া শেষে আরমান তার ঘরে চলে গেল। (ক্রমশ...)
মাছি
—– অজানা পথিক
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
২
দুই দিন পর।
আরমানকে তার মা বাজারে পাঠালেন কিছু জিনিসপত্র কেনার জন্য।
শাহরিয়ার কবির থাকেন আরমানদের এলাকার শেষ প্রান্তে; মাঝবয়সী,…Read More
মাছি
----- অজানা পথিক
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
১
- ʻআরমান!, এই আরমান!, কোথায় তুই?...ʼ আরমানের মা ডেকে উঠলেন, জবাব না পেয়ে একটু জোরে আবার ডাকলেন।
আরমান সামনের বারান্দায় বসে ছিল, সেখান থেকেই জবাব দিল- ʻজি, মা। কি বলো?ʼ
- তোকে আমি কতক্ষণ ধরে ডাকছি, কানে যায় না?
- কই! কেবল তো শুনলাম তুমি আমাকে একবার না দুইবার ডাকলে।
- হয়েছে, আর কথা বলতে হবে না। আমি তোকে ডাকছি, কতবার ডাকছি সেইটা ব্যাপার না।
- হ্যাঁ, বলো।
- যা তো, একটু সামনের মোড়ের দোকানে যা, এক বোতল সয়াবিন তেল আর দুই কেজি আটা নিয়ে আয়, শেষ হয়ে গেছে। এই যে, টাকা নিয়ে যা।
- আচ্ছা, যাচ্ছি।
আরমান দোকান থেকে ফেরার পরে তার মা রান্নাঘরে গেলেন। আরমান আবার বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস পড়তে লাগল। সে দেশী-বিদেশী বিখ্যাত লেখকদের বইয়ের একটা তালিকা করেছে পড়ার জন্য, সেই অনুযায়ী সে ক্রমানুযায়ী নিয়মিত পড়ছে।
আধা ঘন্টা পর রান্নাঘর থেকে কোন কিছু ভাজার শব্দ এবং একটা সুগন্ধ আসতে লাগল। আরমানের নাকে সুগন্ধটা যাওয়ার পরে লাফ দিয়ে উঠে রান্নাঘরে গেল, বলল-
- মা, কি রান্না করছো? জিহবায় তো পানি এসে গেল!
- বড়া বানাচ্ছি, দুপুরে খাওয়ার সময় দেবো।
- (চুলার পাশে রাখা প্লেট থেকে একটা বড়া মুখে দিয়ে) খুব মজা হয়েছে তো!
- এখন আর খাস না খোকা, কিছু বড়া তোর আন্টিকে দেবো। তুই একটু দিয়ে আসিস তো।
- আচ্ছা, মা। ঠিক আছে।
আরমানরা যে এলাকায় থাকে, সেখানকার সবার সাথেই মোটামুটি পরিচয় আছে, কিন্তু অল্প কিছু লোকের সাথে তাদের ভালো সুসম্পর্ক আছে- সময়ে অসময়ে একে অপরের পাশে দাঁড়ায়।
আরমানের মা তার যে আন্টির কথা বলেছে, তিনি আরমানদের কয়েক বাড়ী পরে থাকেন। তিনিও মাঝে মাঝে এটা-ওটা রান্না করে আরমানদের বাড়ীতে দিয়ে পাঠান।
আরমান তার সেই আন্টির বাসায় গিয়ে বড়া দিয়ে এলো, তিনিও বড়াগুলি নামিয়ে নিয়ে কিছু পায়েস দিলেন।
আরমান বাসায় এসে মায়ের কাছে পায়েসটা দিয়ে তার ঘরে গেল।
                                                                                                               (ক্রমশ...)
মাছি
—– অজানা পথিক
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
১
আরমান সামনের বারান্দায় বসে ছিল, সেখান থেকেই জবাব দিল- ʻজি, মা। কি বলো?ʼ
– তোকে আমি কতক্ষণ ধরে ডাকছি, কানে যায় না?
– কই! কেব…Read More
জিব্যা, তুমি হামাক লিব্যা
-- মোহাম্মদ তৌহিদুর রহমান
আমি ছোটবেলায় এই কথাটা শুনেছিলাম। তখন কিছু বুঝতাম না বলে এই কথাটার অর্থও বুঝতে পারিনি। পরে বড় হওয়ার পর অল্প অল্প করে বুঝতে পেরেছি।
আসুন, কথাটা একটু বিশ্লেষণ করে দেখি এতে কি বুঝানো হয়েছেঃ
প্রথমেই আসুন জিব্যা (আঞ্চলিক উচ্চারণ) বা জিহবা প্রসঙ্গে-
জিহবা মুখের অন্তঃভাগের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি নরম, মাংসল ও ইচ্ছেমতো এদিক-ওদিক নাড়ানো যায়। আপনি ইচ্ছে করলে মুখের ভেতরে ডানে, বামে, উপরে বা নীচে একে নাড়াতে পারবেন।
জিহবা কি কাজ করে? প্রশ্নটা শুনে আপনারা হয়তো হেসে কুটি কুটি হবেন। এটা আবার কেমন কথা, জিহবা কি কাজ করে তা তো আমরা সবাই জানি। হ্যাঁ, আমিও জানি।
তারপরও একটু বলে নেই- জিহবা আমাদের খাবার খেতে এবং কথা বলতে সাহায্য করে। এছাড়াও আরও অনেক কাজ করে যেগুলো আমরা জানি না। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এর বিভিন্ন কার্যক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারছি। ভাবুন তো, আল্লাহ যদি আমাদের মুখের ভেতরে এটা না দিতেন তাহলে কি অবস্থা হতো!
জিহবার এত সুবিধা, তারপরও নাকি এটা আমাদেরকে নিবে!
‘নিবে’ কথাটা অনেক অর্থে ব্যবহৃত হয়- নেওয়া, পৌঁছানো, আলো নেভানো, কোন স্থানে নিয়ে যাওয়া ইত্যাদি। এর আরেকটি অর্থ আছে-বিপদে পড়া বা বিপদে ফেলা।
জিহবার কারণে কিভাবে আমরা বিপদে পড়ব বা জিহবা আমাদেরকে কিভাবে বিপদে ফেলবে?
আসুন দেখি, জিহবা আমাদেরকে কিভাবে বিপদে ফেলবেঃ
প্রথমেই বলেছি, জিহবা আমাদের খাওয়া ও কথা বলার ক্ষেত্রে সহায়তা করে। অতএব, দুইভাবে জিহবা আমাদেরকে বিপদে ফেলবে- 
১) অতিভোজন বা অতিরিক্ত খাওয়া-দাওয়া করা, এবং 
২) অতিকথন বা অতিরিক্ত কথা বলা।
প্রথমেই দেখি, অতিভোজন কিভাবে বিপদের কারণ হয়-
ভোজন বা খাওয়া-দাওয়া করা জীবন ধারণের জন্য অত্যাবশ্যক, তা না হলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে।
তাই, জীবন ধারণের জন্য খাওয়া-দাওয়া করতে হবে। এক্ষেত্রে নিয়ম-কানুন ও পরিমাণগত দিকটা মেনে চলা আবশ্যক।
খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সূচী মেনে চলা, সঠিক খাদ্য নির্বাচন, পরিমাণ ও অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, তা না হলে নানারকম শারীরিক সমস্যা দেখা দেবে।
আপনারা খেয়াল করে দেখবেন, যারা নিয়ম মেনে পরিমিত ও সঠিক খাবার খায়, তারা অন্যদের তুলনায় সুস্থ থাকেন।
অপরপক্ষে, যারা খাওয়ার ক্ষেত্রে নিয়ম ও সময়সূচী মানেন না এবং অপরিমিত খাবার খান, তাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় ও বিভিন্ন অসুখ হয়।
এখন দেখি, অতকথন বা অতিরিক্ত কথা বলার কারণে আমরা কিরকম বিপদে পড়তে পারি।
আমাদের প্রাত্যহিক জীবনে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য কথা বলা জরুরী। কথা না বললে আমরা কেউ কারও মনের অবস্থা বুঝতে পারবো না, কোনো সমস্যা হলে তা অন্যকে জানাতে পারবো না, আরও অনেক কিছুই সম্ভব হবে না।
তো, আমাদেরকে কথা বলতে হবে।
অবশ্যই কথা বলতে হবে।
তবে, আমরা কথা বলবো- যেখানে যখন যতটুকু দরকার, তার বেশী নয়, কারণ তা না হলে বিপদে পড়বো।
এখন প্রশ্ন হলো- কেমনে আমরা বিপদে পড়বো অতিরিক্ত কথা বলে?
খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলে, তাদের কথার ভেতরে কোন সামঞ্জস্য থাকে না।
এখন এটা বলছে, তো অন্য সময় ওটা বলছে। এভাবে কথা বলতে বলতে তারা  কখন কোন কথা বলেছে তা ঠাহর করতে পারে না। আরেকটা বিষয় হলো, এই ধরণের মানুষের সাথে অন্যদের মতের মিল হয় না, খটামটি লেগে যায়, এমন কি অনেক সময় তুমুল ঝগড়া পর্যন্ত হয়ে যায়। ফলাফল- অপরের বিরক্তির কারণ ও সম্পর্কের অবনতি।
আসুন কিছু বাস্তব উদাহরণের সাথে বিষয়টা বুঝি-
•	সমাজে বাচাল ব্যক্তি অন্যদের বিরক্তি ও মানসিক অশান্তির কারণ।
•	বাচাল ব্যক্তি অবশ্য ক্ষেত্রবিশেষে সুবিধা পায়, যেমন- কোনও আড্ডা, গ্রুপ ইত্যাদি। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে বাচালদের ব্যাপক কদর- সেটা আগেও ছিলো, এখনও আছে; ইদানিং পত্র-পত্রিকা ও মিডিয়া দেখলেই বাস্তব প্রমাণ পাওয়া যায়। যদিও বাচালদের কথা অন্যেরা তেমন আমলে নেয় না- নিছক সাময়িক মজা পায় আর কি।
•	বাচাল ব্যক্তিদের কারণে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়, মনোমালিন্য হয়, পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, অনেক ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়ে যায়।
সুতরাং, বুঝতেই পারছেন জিহবা আমাদেরকে কিভাবে নিবে বা বিপদে ফেলবে!
জিব্যা, তুমি হামাক লিব্যা
— মোহাম্মদ তৌহিদুর রহমান
আসুন, কথাটা একটু বিশ্লেষণ করে দেখি এতে কি বুঝানো হয়েছেঃ
প্রথমেই আসুন জিব্যা (আঞ্চলিক উচ্চারণ) বা জিহবা প্রসঙ্গে-
জিহবা মুখের অন্তঃভাগের একটি অতি গুর…Read More
Md. Tauhidur Rahman changed their profile picture
চেনা অচেনা
----- মোহাম্মদ তৌহিদুর রহমান
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
১
রফিক সাহেব তার বাড়িতে বসে আছেন, তবে তিনি অবসর পাচ্ছেন না। কারণ, একটু পর পর তার মোবাইল ফোন বেজে উঠছে এবং রিসিভ করার পর অন্তত ২০ মিনিটের আগে রাখতে পারছেন না। তার উপর, বাড়িতে আত্মীয় ও পরিচিতদের ঘন ঘন আনাগোনা চলছে, সবাই তার সাথে দেখা করতে আসছে। 
তাদের হাবভাবে প্রকাশ পাচ্ছে যে তারা যেন তাকে দেখে ও তার সাথে কথা বলে নিজেদেরকে ভাগ্যবান মনে করছে এবং তারা খুব আবেগাপ্লুরত এবং খুশি। তিনিও সবাইকে নিজের কাছের মানুষ বলেই মনে করেন।
রফিক সাহেব একজন বড় ব্যবসায়ী। সারা দেশে তার ব্যবসা সফলভাবে বিস্তার লাভ করেছে। তিনি একজন দক্ষ লোককে তার ব্যবসার সমস্ত কিছু দেখাশোনা করার জন্য নিয়োগ করেছেন, ফলে তিনি দেশে না থাকলেও তার কাজের কোন সমস্যা হয় না।
তিনি ঘুরতে খুব ভালবাসেন। মাঝে মাঝে তিনি বিভিন্ন দেশে যান, এর প্রধান কারণ কিছুটা ব্যবসায়িক, তবে বেশিরভাগ ভ্রমণ।
এক দেশ ভ্রমণ করে দেশে ফিরে বেশ কিছুদিন বিরতি নেন, তারপর আবার অন্য একটা দেশে ভ্রমণে যান।
তিনি লোকদেরকে তার সাধ্যমতো টাকা ও জিনিস দিয়ে সহযোগিতা করেন।
প্রত্যেকবার দেশে ফেরার সময় তিনি আত্মীয়-পরিজন ও পরিচিতদের জন্য কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে আসেন।
এছাড়াও, অনেকে তার কাছে তাদের কাঙ্খিত জিনিস আনার জন্য আবদার করে, তিনিও তাদের কখনই নিরাশ করেন না।
২
রফিক সাহেব একটু অবসর পেয়ে বিশ্রাম করছিলেন এমন সময় কলিং বেল টা বেজে উঠলো। কেউ একজন গিয়ে দরজাটা খুলে দিলো।
রফিক সাহেবের ভাগ্নে শাহেদ এসেছে।
কুশলাদি বিনিময়ের পরে দুইজনে ড্রইং রুমে বসলেন। নাশতা পরিবেশন করা হলো। এরপর শাহেদ হাসিমুখে বললো-
- মামা, নেক্সট ট্যুর কোন দেশে?
- অস্ট্রেলিয়া।
- কবে যাচ্ছেন?
- এই তো, দুই মাস পরে।
- মামা, একটা কথা ছিল।
- কি, বলো?
- আসার সময় আমার জন্য একটা লেদারের মানিব্যাগ আর একটা সানগ্লাস আনবেন।
- ঠিক আছে, আনবো।
- আচ্ছা মামা, এখন আসি।
- আচ্ছা।
শাহেদকে বিদায় দিয়ে রফিক সাহেব আবার তার বেডরুমে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য।
তবে, বেশিক্ষণ থাকতে পারলেন না। আবার কলিং বেল বেজে উঠলো।
এবার তার এলাকার একজন লোক এসেছে।
যথারীতি কুশলাদি বিনিময় ও আপ্যায়নের পরে সেও তার আবেদন পেশ করলো।
তিনিও লোকটাকে আশ্বস্ত করে বিদায় দিলেন।
এলাকার লোকটা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আরেকজন এলো, তার দূর সম্পর্কের এক আত্মীয়।
তার সাথে কুশলাদি বিনিময়ের পরে নাশতা দেওয়া হলো।
পরে, কথোপকথনের এক ফাঁকে সেই আত্মীয়ও তার কাছে আবেদন জানালো।
রফিক সাহেব তাকেও আশ্বস্ত করলেন।
এভাবে সারাদিন তার বাড়িতে কেউ না কেউ এলো এবং কথাবার্তার এক ফাঁকে তাদের চাহিদার কথা জানালো।
৩
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর প্রায় সপ্তাহ তিনেক রফিক সাহেবের খুব ব্যস্ত সময় কাটলো।
আত্মীয়-পরিজন, এলাকার লোক আর দেশের বাড়ির লোকদের আনাগোনায় তার বাড়িটা গমগম করতে লাগল। তাদেরকে আপ্যায়ন করা, আলাপ করা, ফরমায়েশের জিনিসপত্র দেওয়া, ভালো-মন্দ খোঁজ নেওয়া, সমস্যার ফিরিস্তি শোনা এবং পরবর্তী ফরমায়েশ ইত্যাদি। অতিথিরাও খুব আগ্রহের সাথে তার স্বাস্থ্যের এবং অন্যান্য বিষয়ের খবর নিল।
পাশাপাশি তিনি দাওয়াত পেলেন, একটা-দুটো নয়- অসংখ্য; ফলে সেগুলোর শিডিউল ঠিক করতে তাকে রীতিমত বেগ পেতে হল।
তিন মাস পরে রফিক সাহেবের বাসায় তার এক নিকটাত্মীয় এলো তার সাথে পরামর্শ করতে।
বিষয়টা হলো, সেই নিকটাত্মীয়ের ছেলের বিয়ের কথা চলছে, এখনও পাকা সিদ্ধান্ত হয়নি। সে রফিক সাহেবকে সব রকম অনুরোধ, আবদার করে তাকে এই অনুষ্ঠানে সার্বিক অংশগ্রহণের জন্য বললো। তার কথাবার্তা ও হাবভাবে মনে হলো যেন এতে যদি রফিক সাহেব অংশগ্রহণ না করেন, তবে এই বিয়েই হবে না।
রফিক সাহেব রাজী হলেন। তিনি সার্বিকভাবেই অংশগ্রহণ করলেন; বিশেষত অনুষ্ঠানের খরচের বেশিরভাগই তিনি বহন করলেন।
বিয়ের পর্ব শেষ করার দুই-তিনদিন পরে রফিক সাহেব একটু অসুস্থ হয়ে পড়লেন, জ্বর সর্দি-কাশি, শরীরে প্রচন্ড ব্যথা।
রফিক সাহেবের অসুস্থতার খবর মূহুর্তেই সবার কাছে গেল, তারা একেবারে হয়রান-পেরেশান হয়ে গেল।
লোকজন তাকে দেখতে ছুটে এলো ফলমূল-বিস্কুট-পাউরুটি ইত্যাদি নিয়ে এবং সুস্থ হওয়ার নানা রকম পরামর্শ দিতে লাগল। 
৪
পাঁচ বছর পরের কথা।
রফিক সাহেবের ব্যবসা কিছুটা হোঁচট খেয়েছে। এতে অবশ্য অবাক হবার কিছু নেই, ব্যবসা যে সবসময় রমরমা থাকবে এমন তো নয়। পরবর্তীতে আবার ভালোভাবে চলবে।
কলিং বেল টা বেজে উঠলো, তার ভাতিজা, মেঝো ভাইয়ের দ্বিতীয় ছেলে পারভেজ এসেছে।
আপ্যায়ন, কুশলাদি বিনিময়ের পরে কথাবার্তা শুরু হলো-
- চাচা, আমি একটা ইলেকট্রনিক্স-এর দোকান দিতে চাচ্ছি।
- হ্যাঁ, খুব ভালো কথা। তা, লোকেশন ঠিক করেছো?
- জ্বি, চাচা। বসুন্ধরা সিটিতে।
- বাহ, ভালো জায়গা বেছে নিয়েছো। ওখানে ব্যবসা ভালো হবে।
- হ্যাঁ, চাচা; কিন্তু.........
- কিন্তু কি, বাবা?
- চাচা...... দোকানের সিকিউরিটি বাবদ দশ লাখ টাকা দিতে হবে।
   (একটু দ্রুতভাবে) আমি মোটামুটি জোগাড় করেছি, কিন্তু অল্প কিছু টাকার জন্য দিতে পারছি না। সামনের সপ্তাহে দিতে হবে।
- আর কতো লাগবে?
- এই..... ধরেন... পাঁচ লাখের মতো। আপনি যদি একটু সহযোগিতা করেন, তাহলে খুবই উপকার হয়।
- ও, আচ্ছা, ঠিক আছে, বসো।
  (একটু পরে) এই নাও, সিকিউরিটির টাকাটা জমা দিয়ে ব্যবসা শুরু করো।
- আপনাকে অসংখ্য ধন্যবাদ, চাচা। আপনার এই উপকার আমি জীবনে ভুলব না।
আচ্ছা, আসি এখন।
- আচ্ছা, এসো। দোয়া করি ব্যবসায় উন্নতি হোক।
দুই দিন পর।
রফিক সাহেবের একজন পরিচিত লোক তার সাথে দেখা করতে এলো।
কথাবার্তার এক পর্যায়ে সে লোকটি কান্নাকাটি শুরু করলো। তাকে বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করার পরে কান্নাজড়িত কন্ঠে সে জানালো যে সে অনেক দিন যাবৎ অসুস্থ, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেছে, ঔষধ খেতে খেতে এখন টাকার অভাবে আর কেনা সম্ভব হচ্ছে না। তিনি যদি তাকে কিছু আর্থিক সহযোগিতা করেন তবে সে ঔষধ কিনে খেতে পারে।
রফিক সাহেব এটা শুনে খুব দুঃখ পেলেন, সহানুভূতি জানিয়ে হাজার পাঁচেক টাকা দিয়ে লোকটাকে বিদায় করলেন। 
৫
কয়েক বছর পার হলো।
রফিক সাহেবের ব্যবসা ভালোভাবেই চলতে লাগল। তিনি বরাবরের মতো লোকজনদের সহযোগিতা করতে লাগলেন, ফলে আত্মীয়-স্বজন ও পরিচিতদের আনাগোনা-তাদের আন্তরিকতা ভালবাসা যেন বেড়েই চললো।
চারদিকে তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল; কেউ যদি তার নামে সামান্যতম কোন নেতিবাচক কথা বলত তবে তার সাথে চার-পাঁচজনে মিলে রীতিমত তর্কে লিপ্ত হতো, পারলে যেন বাটাম পেটা করে।
একদিন একটা খবরে সবাই বিচলিত হয়ে ব্যথিত হৃদয়ে রফিক সাহেবের বাড়িতে ভিড় করলো।
খবরটা হলো, রফিক সাহেব হঠাৎ করে স্ট্রোক করেছেন, তার শরীরের একপাশ অবশ হয়ে গেছে। তাকে জরুরী ভিত্তিতে একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করা হয়েছে এবং দুই-তিনদিন পরে রিলিজ দেওয়া হয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে তিনি কোনরকমে কথা বলতে পারছেন।
অশ্রুসজল চোখে সবাই রফিক সাহেবের সাথে দেখা করল এবং যথাসাধ্য সান্তনা দিয়ে বিদায় নিলো।
এরপর থেকে তিনি নিজে তার ব্যবসার দিকে নজর দিতে পারেন না, খোঁজ-খবর যা পান তা ঐ নিয়োগকৃত লোকের মাধ্যমে।
তার চিকিৎসা বাবদ প্রতি মাসে মোটা অংকের টাকা খরচ হতে লাগল, সেবা-যত্নের কোন ত্রুটি নেই।
কোথায় যে কি হলো কে জানে, দিন দিন তার ব্যবসার পরিস্থিতি কেন যেন ধীরে ধীরে অবনতির দিকে যাওয়া শুরু করলো, ফলে রফিক সাহেব আর আগের মতো করে লোকজনকে সহযোগিতা করতে পারেন না।
এরপর, প্রথম দিকে তার বাড়িতে লোকজনের ভীড় থাকলেও কি একটা অজানা কারণে আস্তে আস্তে কমতে শুরু করলো।
সময় গড়িয়ে চলল, রফিক সাহেবের অসুস্থতা ও ব্যবসা দুটোরই অবস্থার অবনতি হতে লাগল, এগুলোর সাথে যেন পাল্লা দিয়ে লোকজনের আনাগোনাও কমতে লাগল।
এর ভেতরে একদিন রফিক সাহেবের সাথে দেখা করতে এলো তার এক নিকটাত্মীয়।
লোকটি রফিক সাহেবের সাথে কুশলাদি বিনিময়ের পরে কথাবার্তার এক ফাঁকে তার কাছে আর্থিক সহযোগিতার আবেদন করলো।
রফিক সাহেব যদিও তাকে পূর্ণভাবে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ইচ্ছুক ছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তাকে কাঙ্খিত পরিমাণে সহযোগিতা করতে পারলেন না। লোকটি অনেকবার অনুরোধ করলো, শেষে নিরাশ হয়ে চলে গেল।
পরে ঐ লোকটির মতো আরো অনেকে রফিক সাহেবের বাড়ি থেকে নিরাশ হয়ে ফিরে যেতে লাগল।
এক পর্যায়ে রফিক সাহেব অপারগতা প্রকাশ করে লোকদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে বাধ্য হলেন। 
৬
এখন রফিক সাহেবের বাড়িতে লোকজনের আনাগোনা প্রায় নেই বললেই চলে।
ইদানিং লোকের মুখে তার নাম খুব একটা শোনা যায় না।
এখন রফিক সাহেবের নামে কোন ব্যক্তি বদনাম করলে আগের মতো কেউ তার সাথে তর্কে জড়ায় না।
রফিক সাহেবের বাড়িতে লোকজন একেবারেই আসে না তা ঠিক নয়, এখনও কেউ কেউ আসে, তবে কুশলাদি বিনিময়, অসুস্থতার খবর নেওয়া, দু-চারটা কথার পরেই বিদায় নিয়ে চলে যায়।
একদিন রফিক সাহেব খুব অসুস্থ আর অস্থির বোধ করলেন, কিছুই যেন তার কাছে ভাল লাগছে না।
তার মনে পরিচিত-আত্মীয়-স্বজনদের মুখ ভেসে বেড়াতে লাগল, ইচ্ছা হলো একবার যদি তাদেরকে দেখতে পেতেন, তাদের সাথে একটু কথা বলতেন, তাহলে তিনি খুব খুশি হতেন।
তিনি অনেক কষ্টে কোন রকমে কয়েক জনের নাম বললেন আর মনের ইচ্ছাটা প্রকাশ করলেন।
রফিক সাহেব যাদের নাম বললেন, তাদের সাথে যোগাযোগ করা হলো, তাদেরকে অনুরোধ করা হলো যে, রফিক সাহেব তাদেরকে দেখতে চান, তারা যেন এসে তার সাথে দেখা করে যায়।
একজন বলল- সে জেলার বাইরে, ফিরতে কয়েকদিন দেরী হবে,
আরেকজন বলল- সে ভীষণ জরুরী একটা কাজে ব্যস্ত আছে, অবসর পেলে দেখা করবে,
আরেকজন বলল- তার পায়ে সমস্যা, ফলে হাঁটতে কষ্ট হয়, কয়েকদিন পরে সমস্যা কমলে এসে দেখা করবে,
আরেকজনের সকাল ৮টা-রাত ৮টা ডিউটি, বাড়িতে ফেরার পরে খুব ক্লান্ত হয়ে যায়- বাইরে কোথাও যাওয়ার ইচ্ছাই করে না, তবে একদিন সময় করে অবশ্যই দেখা করতে আসবে।
এভাবে প্রায় সবারই একটা না একটা সমস্যা লেগে আছে, রফিক সাহেবকে দেখার ফুরসত তাদের নেই।
দিন যায়...
মাস যায়...
বছর যায়... - রফিক সাহেবের অবস্থার অবনতি হতে থাকে।
বিছানায় পড়ে থেকে তার নিঃসঙ্গ অলস সময় যেন আর কাটতেই চায় না।
এদিকে, চিকিৎসা বাবদ খরচ হতে হতে টাকা-পয়সা কমে আসতে লাগল, ব্যবসার অবস্থাও খুব একটা উন্নতি লাভ করছে না। 
৭
আরো দুই বছর গেল।
এক সময়ের সফল ব্যবসায়ী রফিক সাহেবের আজ নিঃস্ব অবস্থা, তার শরীরটাও কঙ্কালসার হয়ে গেছে।
মনের টানে এখনও গুটিকয়েক মানুষ তাকে দেখতে আসে- কিন্তু তারা যেন তাকে তার পূর্বের চেহারার সাথে ঠিক মেলাতে পারে না।
দিন দিন রফিক সাহেবের অবনতি হতে লাগল-
কথা বলা প্রায় বন্ধ হয়ে গেল,
খাওয়ার রুচি কমতে কমতে শুন্যের কোঠায় নেমে গেল, পছন্দের খাবারগুলো আর খেতে পারেন না- তরল খাবার চলতে লাগল; তার পরিমাণও কমতে লাগল,
এখন সহজে কাউকে চিনতে পারেন না, অপলকভাবে চেয়ে থাকেন, কয়েকবার নাম বলার পর যেন চিনতে পেরেছেন এমন ভাব তার মুখে ফুটে ওঠে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে নিঃশব্দে- মুখ দিয়ে মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়ে।
এভাবে অবশ্য বেশিদিন গেল না, কয়েক দিন পর রফিক সাহেব মারা গেলেন।
খবর শুনে সবাই তার বাড়ীতে ভিড় করলো তাকে একনজর দেখার জন্য।
রফিক সাহেবের অসুস্থতার সময় যারা আসার কোন সময়ই পায়নি, এখন তারা কাঁদতে কাঁদতে তার বাড়িতে এলো- হা-হুতাশ করতে লাগলো তখন আসতে পারেনি বলে।
প্রচলিত সামাজিক রীতি- কেউ মারা গেলে একবার ৩ দিনের দিন, আরেকবার ৪০ দিনের দিন- যাকে চল্লিশা বলে, লোকজনকে দাওয়াত দিয়ে ঘটা করে খাওয়াতে হবে; সামর্থ্যে না কুলালেও, তা না হলে নাকি সমাজে মান থাকে না আর লোকজনের মনও খারাপ হয়ে যায়।
যা হোক, রফিক সাহেবের বাড়ীর লোক অবশিষ্ট যা টাকা আছে আর কাছের কয়েক জনের সহযোগিতায় খাওয়ানোর আয়োজন করলো।
অনুষ্ঠানে লোকের উপস্থিতি গুনে শেষ করা যায় না, হৈ-হট্টগোলে কান পাতা দায়।
অনেকে তিন চারবার করে ভাত-তরকারী নিল, তরকারীর চেয়ে গোস্তই বেশী করে খেল, তার পরও তাদের মন তোলা গেল না।
পরিবেশনকারীরা হয়রান হয়ে গেল খাবার আর পানি দিতে গিয়ে।
শেষের দিকে খাবার কিছুটা টান পড়ে গেল, এটা নিয়েও অতিথিদের মধ্যে অসন্তোষ দেখা গেল।
যাওয়ার সময় একেক জনের একেক অভিযোগ- চাউল ভালমতো ফোটেনি, তরকারী স্বাদ হয়নি, গোস্তের চেয়ে হাড় বেশী দিয়েছে, কয়েকবার খাবার চেয়েও পায়নি ইত্যাদি।
রফিক সাহেবের বাড়ী এখন নিঃশব্দ-শুনশান, বাড়ীর লোকজন দুঃখ ভারাক্রান্ত মনে দিন পার করছে, কদাচিৎ দুই-একজন এসে সান্তনা দিয়ে যায়।
রফিক সাহেব যাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন সময়ে জিনিস দিয়েছেন, যাদের ফরমায়েশের জিনিস কেনার জন্য বিদেশের মাটিতে দোকানে দোকানে ঘুরে ক্লান্ত হয়েছেন, যাদের সমস্যা সমাধানের চিন্তায় তার নির্ঘুম রাত কেটেছে--- তারা আজ ভুলেও রফিক সাহেবের বাড়ীমুখো হয় না; তারা তাদের নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত।
রফিক সাহেব এক সময় যাদের কাছে ছিলেন একান্ত চেনা...
সেই তিনিই এখন তাদের কাছে খুব অচেনা।
চেনা অচেনা
—– মোহাম্মদ তৌহিদুর রহমান
(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
১
রফিক সাহেব তার বাড়িতে বসে আছেন, তবে তিনি অবসর পাচ্ছেন না। কারণ, একটু পর পর তার মোবাইল ফোন বেজে উঠছে এবং রিসিভ করার পর অন্তত ২০ মিনিটের আগে রাখতে পারছেন না। তার উপর, বাড়িতে আত্মীয় ও পরিচিতদের ঘন ঘন আনাগোনা চলছে, সবাই…Read More