Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • Love Is Better Than Hate
    Poppy Cooke
    [অনুবাদ]
    ঘৃণার থেকে ভালোবাসা অনেক বড়

    মুখোশ দেখেই মানুষকে বিচার করো না।
    ঘৃণার থেকে ভালোবাসা অনেক বড়।
    জীবন অনেক ছোট তাই সুযোগের সদ্ব্যবহার করো।
    যে সুযোগ তোমাকে দেয়া হয় তার সদ্ব্যবহার করো।
    হয়তো আজকের দিনটি তুমি বেঁচে আছো কাল তা নাও হতে পারে।
    কখন মৃত্যু তোমার শিয়রে এসে দাঁড়ায় তা তো তুমি জানো না।
    তাই…Read More

    2
    2 Comments
  • গভীর রাতের প্রলাপ
    ভালোবাসা
    মানুষের ভেতর যতো গুলো অনুভূতি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুভূতি হল ভালোবাসা। আর সর্ব নিকৃষ্ট অনুভূতি হল ঘৃণা। বুকের ভেতর ঘৃণা পুষে রাখা একটি ব্যাধি। অন্য দিকে ভালোবাসা মানুষকে উন্মাতাল করে। তাকে ভোলা যায় না। শাসন করা যায় না। সে চিরন্তন তোমার সাথে অবস্থান করবে। ভালবাসায় মানুষ পাগলামি করে, ক্রোধে উন্মাতাল হয়, আনন্দিত হয়।…Read More

  • Jane Kim
    [অনুবাদ]
    স্মৃতি

    আমার পুরনো স্মৃতিরা অসাড় পরে থাকে,
    তাদের জায়গায় নতুন স্মৃতির আগ্মন ঘটে।
    পুরনো স্মৃতিদের আমি ভুলে গেছি এবং তাদের একপাশে সরিয়ে রাখি।
    হয়তো ভবিষ্যতে কোনদিন তারা মনে পরবে।
    আমাদের মন একটি বইয়ের মতন।
    যেখানে গুরুত্বপূর্ণ কথা গুলো আমরা জমা রাখি পৃষ্ঠার অন্তরালে।
    সেখানে জমা থাকে সকল স্মৃতি।
    আমাদের প্রথম পথ চলা, প্রথম ভালোবাসা,…Read More

  • A Thorny Rose
    Kirston D. Warfield

    [অনুবাদ]
    কণ্টকিত গোলাপ

    আমাদের জীবন অনেকটাই কণ্টকিত গোলাপের মতো।
    হয়তো পরিপূর্ণ নয়, কিন্তু চিরন্তন সুন্দর।
    আমাদের জীবনের দুঃখ গুলো কাঁটার মতো।
    নরম পল্লব গুলো আমাদের জীবনের সৌন্দর্যের মতো।
    নরম পত্র পল্লব গুলো পরস্পরকে জড়িয়ে ধরে রাখে।
    ঠিক যেমন আমাদের পরিবার, বন্ধুরা আমাদের ভালোবাসায় ঘিরে রাখে।

  • The Girl I Used To Be
    Stephanie Bennett-Henry
    [অনুবাদ]
    আমি গতজীবনের মিষ্টি মেয়ে

    আমাকে নিয়ে তুমি অনেক অভিযোগ করতে পারো।
    মাঝে মাঝে আমার মনে হয়,
    আমি যদি আগের মতো সে মিষ্টি মেয়েটি হতে পারতাম।
    এবং তাকে বলতাম,কোন রাস্তা গুলো বিপদজনক।
    কিন্তু এ কথা গুলো বললে,
    আমি তো আজকের আমার মতন হতাম না।
    ওই বিপদজনক রাস্তা গুলোই,
    আমাকে আজকের মতন করে গড়ে…Read More

    2
    2 Comments
  • The Marching Heart
    Beau Taplin
    [অনুবাদ]
    অগ্রগামী হৃদয়

    আমি আমাদের হৃদয়ের হৃদ স্পন্দনকে অনুভব করতে পারি।
    যা আমদের মনে করিয়ে দেয়,
    যখন আমরা একাকীত্ব অনুভব করি,
    তখনো আমরা সামনের দিকে এগিয়ে যাই।
    যখন আমরা বিষাদের ঘোরে আবদ্ধ,
    তখনো আমাদের ভেতরের হৃদয় স্পন্দিত হয়।
    আমরা আমাদের হৃদয়ের কাছে ফিরে যেতে পারি এবং তার কাছে আশ্রয় নিতে পারি।
    যখন আমাদের…Read More

  • স্মৃতি বড় প্রতারক

    এই মৃত নগরীতে আমি এক বাঁশিওয়ালা,
    দুখের সুর বাজাই আর চেতনায় ধারণ করি মানবতার পরাজয়।
    আমি ছুঁয়ে দেখেছি কুষ্ঠ রোগীর লাশ।
    শুনেছি সহস্র মেয়ের আর্ত চিৎকার।
    দেখেছি অন্ধের আলোকবাতি ধরে সামনে এগিয়ে যাওয়া।
    আমি তোমাদের একজন নই।
    কিন্তু ঈশ্বর আমায় নিয়ে এসেছে এই অবাক খেলাঘরে।
    যেহেতু আমি তোমাদের একজন নই।
    তাই আমার মৃত্যুর পর ওরা আমার…Read More

    2
    1 Comment
  • The Time Between
    Amy O Connor

    [অনুবাদ]
    সময়ের স্রোতে

    স্বাগতম আর বিদায়ের মধ্যে,
    কিভাবে যেন একটি জীবন পার হয়ে যায়।
    এখন একাকী বসে আমি ভাবি,
    কিভাবে দুঃখকাতর হৃদয়ে,
    আমি সেই হারানো জীবনের জন্য শোকে কাতর হবো।

    3
    4 Comments
  • আত্মকথন
    তোমার ওই মিথ্যে কথার শহরে আমি এক নির্ঘুম অতন্দ্র প্রহরী। তোমার ওই রক্ত, ক্লেদ, ঘৃণার শহরে আমি দেখেছি কিভাবে মানবতা পদদলিত হয়, কিভাবে এই মৃত নগরীতে মেয়েরা পালিয়ে বেড়ায়। আমি দেখেছি মানবতার পরাজয়। ওরা নোংরা হাসি হাসে। রাস্তায় পরে থাকে তরুণ যুবকের গলা কাটা লাশ। পাগলিটা কিশোরী বয়সে ধর্ষিত হয়েছে। ওর গলায় বেড়ি, পায়ে শেকল। ও খিদের জ্বালায়…Read More

    4
    4 Comments
  • The Hand Of Fate
    Beau Taplin
    [অনুবাদ]
    ভাগ্যের খেলা

    দুশ্চিন্তা করার কোন প্রয়োজন নেই।
    যখন তুমি জানো না তুমি কোন দিকে এগিয়ে যাচ্ছো।
    যখন তুমি তোমার নিজের রূহের প্রতি সত্য।
    সাহসি তোমার কর্মের প্রতি।
    এবং তুমি তোমার হৃদয়ের কথা জানো।
    এবং একসময় দেখবে তোমাকে তোমার লক্ষ্যস্থানে নিয়ে যাবে মহাবিশ্ব।
    তোমার ভাগ্য তোমাকে হাত ধরে নিয়ে যাবে লক্ষ্য স্থানে।

    2
    4 Comments
  • Every Day Changes You
    Vic Lejon
    [অনুবাদ]
    প্রতিদিন তুমি একটু বদলে যাও

    প্রতিদিন তুমি একটু বদলে যাও।
    কখনো ব্যপক ভাবে,
    কখনো হালকা ভাবে।
    কিন্তু জীবন থেমে থাকে না।
    জীবন পরিবর্তিত হয়।
    এবং তুমি আর পরিণত হও।
    যদিও তুমি তা দেখতে পারো না।
    কিন্তু তুমি সব টুকু দিয়ে চেষ্টা করো।

    3
    4 Comments
  • Worthy
    S.C. Lourie
    [অনুবাদ]
    যোগ্য

    কখনো
    তোমাকে তার দিকে তাকিয়ে দেখতে হবে।
    সেই বিষাদগ্রস্থ মহিলার দিকে।
    যে আয়নার ভেতর থেকে
    তোমার দিকে তাকিয়ে আছে।
    এবং বলো,
    প্রবল ভালোবাসাই তার প্রাপ্য।
    প্রবল সুন্দর জীবন তার প্রাপ্য।
    এবং তার জন্য,
    তা এখুনি নিয়ে আসো।

  • My Love Is Gone
    Ralph P Quinonez
    [অনুবাদ]
    আমার প্রিয়া আমায় ছেড়ে চলে গেছে

    হে ঈশ্বর আমার প্রার্থনা শুনুন, হে আমার প্রিয় আমার প্রার্থনা শুনুন।
    আমার হৃদয় দুঃখ ভারাক্রান্ত, আমার দৃষ্টি শক্তি স্বচ্ছ নয়।
    আমার প্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে, আমার রূহ দুঃখ ভারাক্রান্ত।
    এই প্রেম ছাড়া আমি শূন্য, একাকী, নিঃসঙ্গ।

    3
    2 Comments
  • Life Isn’t Black And White
    Lauren Bowman
    [অনুবাদ]
    জীবন শাদা কালো নয়

    হয়তো তুমি দুঃখ ভারাক্রান্ত, তবুও তুমি ভালোবাসো।
    হয়তো তুমি ভালোবাসো, তবুও তুমি একা পথে হাঁটো।
    তুমি একা চলে পারো এবং তুমি হারানোর বেদনা অনুভব করো।
    তুমি হারানোর বেদনা অনুভব করতে পারো তবুও তুমি শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো।
    হয়তো তুমি দুঃখ ভারাক্রান্ত তবুও তুমি আনন্দ…Read More

    2
    1 Comment
  • What Are Heavy?
    Christina Rossetti
    [অনুবাদ]
    কোনটি বেশি ভারী?

    কোনটি বেশি ভারী? সমুদ্র সৈকতের বালু নাকি বুকে চেপে রাখা দুঃখ?
    কোনটি বেশি স্বল্প? আজকের দিনটি নাকি আগামী কাল?
    কোনটি বেশি নাজুক? বসন্তের ফুল নাকি দুরন্ত যৌবন?
    কোনটি বেশি গভীর? সমুদ্র নাকি সত্য?

    3
    1 Comment
  • The Opposite Is Also True
    Coral
    [অনুবাদ]
    বিপ্রতীপ

    তারা আমদের বলে আমরা আনন্দে হাসি,
    আমরা আনন্দে উন্মাতাল হয়ে হাসি।
    কিন্তু বিপরীত সত্যটা হল,
    আমরা সহস্র দুঃখে, যন্ত্রণায় কাঁদি।

    3
    2 Comments
  • আমি ভুলতে পারি না
    ওরা আমাকে ঘিরে রেখেছে চারপাশ থেকে। আমার সামনে পেছনে শাদা পর্দা। পর্দার অন্তরালে কি হয় আমি জানি। রাস্তায় তরুণের লাশ পরে থাকে। গলা কাটা লাশ। ও বাড়ির মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ওর অনেক স্বপ্ন ছিল। আকাশ ছোবার স্বপ্ন। পশ্চিমের বাড়িটিতে যে মেয়েটি আছে আজকেও তাকে নির্যাতন করা হল।ও পালানোর রাস্তা খুঁজছে। ও বাড়ির স্বামী নামক পশুটি…Read More

    2
    2 Comments
  • Don’t Neglect Your Love
    Darren A. Mccallum
    [অনুবাদ]
    ভালোবাসাকে অস্বীকার করো না

    ভালোবাসা অনেকটা দুই চাকার সাইকেলের মতন।
    যে এক ঝড়ের মাঝে যুদ্ধ করে।
    যদি তার যত্ন না নাও।
    তোমার ভালোবাসায় তবে মরিচা পরবে।
    যতক্ষণ তুমি তোমার দুই চাকার সাইকেলের যত্ন না নেবে।
    ততোই তোমার ভালোবাসায় জং পরবে।
    আকাশ অন্ধকার হওয়ার আগেই,
    তুমি তার যত্ন নাও।

    3
    3 Comments
  • The Strength In You
    Blake Auden
    [অনুবাদ]
    তোমার ভেতরে যে তুমি

    তোমার ভেতরে আছে এক অদম্য শক্তি,
    যা তুমি জানো না।
    এবং হয়তো জীবন এভাবেই পার হয়।
    তুমি জানো না তুমি কতোটা শক্তিশালী।
    যতক্ষণ পর্যন্ত না তোমাকে এ জগত তার নিষ্ঠুর রূপ দেখাবে।

    2
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar