Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট

    এখানে একটা যুদ্ধ চলছে। ব্যাক্তিক স্বত্বার ওপরে উঠে এসে চোখ মেলে তাকালে যে কেউ বুঝতে পারবে এখানে এক প্রবল যুদ্ধ চলছে। শান্তির কথা বলে যারা মুখে খই ফোটায় যুদ্ধের ময়দানে তারাই সবচেয়ে বেশি আগ্রাসী। যুগযুগান্তরের মারাত্মক যুদ্ধ ভুলে থাকার কোন উপায় নেই। প্রজন্মের ধারাবাহিকতায় এই প্রবল সংঘর্ষ চলমান। শুধু সময়ের সাথে সাথে যুদ্ধের শীতল সরীসৃপ খোলস পালটায়। এই প্রবল সঙ্ঘাত থেকে মুক্তিপ্রদান কোন একজন একার পক্ষে সম্ভবনয়। সামগ্রিকভাবে তো আর অনেক বেশি অকল্পনীয়। এই সংঘাতের সমাপ্তি অলৌকিকতা ছাড়া সম্ভব না। আমরা যা আশা করতে পারি তা হলো সাময়িক আপাত স্থানীয় শান্তি। কিন্তু যুদ্ধ চলছে এবং চলবে। রক্তের স্রোতে আর পরাজিত হৃদয়ে। কোক, ফানটায়, বাণিজ্যিক ছলাখেলায়, ভ্রমে ও বিভ্রমে আমরা ব্যস্ত থাকবো অন্য কিছু নিয়ে আর আমাদের বাক্সবন্দী পৃথিবীর ভিন্ন সীমায় চলবে নিরবিচ্ছিন্ন বোমাবর্ষণ, ভূমি অধিগ্রহণ। স্বাধীনতা নামক শব্দটি টিকে থাকবে অভিধানে। লুণ্ঠিত হবে সকল বোধ। বোধহীন সকলে নিতান্ত বেহায়ার মতো উপভোগ করবো মজার সার্কাস। কারণ ব্যাক্তিগত যুদ্ধে সকলে কোনরকমে টিকে আছে। যখন নিজের অস্তিত্ব বিলুপ্তির পথে, কোনরকমে টিকেআছে, তখন ভিন্ন পৃথিবীর সমস্যা নিয়ে ভাবতে ভালো লাগে না। তারচেয়ে বিবিধ ভ্রমে ও বিভ্রমে জীবনকে উপভোগ করাই ভালো। মাঝেমাঝে পাড়মাতালের মতো বড় রাস্তায় চিৎকার করা আর অন্তরজালে নিজের ছবিটুকু সুন্দর করে উপস্থাপন করে নিজেকে বিবেকবান ভেবে নিজেই খুশি থাকা অনেক বেশি সহজ। যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে। জীবন এক প্রবল সংঘাত।

    4
    7 Comments
Skip to toolbar