Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই
    নীলাঞ্জনারা এই বাড়িটিতে নতুন এসেছে। আসে পাশে অনেক গুলো বিলাশ বহুল বাড়ির ভেতর অনেক দিনের পুরনো একটা বাড়ি। তিন তলা একটি বাড়ি। বাড়ির সামনে বেশ একটু ফাঁকা জায়গা। সেখনে বেশ কিছু পুরনো দিনের গাছ। নীলাঞ্জনার হঠাৎ দ্যাখে বেশ ভালো লেগে গেছে। সে বাড়িটি কিনে নিয়েছে। বাড়িটির আসল মালিকেরা কেউ এখানে থাকে না। নীলাঞ্জনে শুনেছে তারা সবাই বিদেশে চলে গিয়েছে। নীলাঞ্জনার বাড়িটি বেশ পছন্দ হয়েছে। ঢাকা শহরে এরকম একটা পুরনো বাড়ি পাওয়া যাবে সে ভাবে নি। পুরো বাড়িটাই সে কিনে নিয়েছে । একটু ঠিক ঠাক করে কোন এক সময় বাড়িটিতে উঠবে। পুরো পরিবার নিয়েই উঠবে। বাড়িটি নিয়ে এ এলাকার লোক জন সেরকম কিছু জানে না। তবে শুনেছে বাড়িটির মালিকেরা বেশ অভিজাত ছিল। কোন একটা কারণে তারা সবাই চলে গিয়েছে। নীলাঞ্জনা ঘুরে ঘুরে বাড়িটি দেখেছে । মালিকেরা সব কিছু পরিষ্কার করে বাড়িটি বিক্রি করেছে। এখনো বেশ ভালো অবস্থায় আছে। শুধু বাড়িটির দোতালার বারান্দার সাথে একটা ঘর তালাবন্ধ করে রাখা হয়েছে। যদিও ঘরটির চাবি এখন নীলাঞ্জনার কাছে। শুধু এই একটি ঘরের আসবাবপত্র সরানো হয় নি। নীলাঞ্জনা একটু অবাক হয়েছে । সে ঘরটিতে কয়েকবার ঘুরে ঘুরে দেখেছে। বেশ কিছু পেইন্টিং, ফ্রেমিং করা ফটোগ্রাফ। একটা কম্পিউটার টেবিল। একটা পুরনো কম্পিউটার। পাশে একটা পড়ার টেবিল। দুটো আলমারি ভর্তি ধুলোপরা বই। একটা চেস্ট অব ড্রয়ার। তার ওপরে কিছু ঘর সাজানোর জিনিস। নীলাঞ্জনা জিজ্ঞেস করে জানতে পেরেছে ঘরটিতে একটি ছেলে থাকতো। বুড়ো কেয়ারটেকার এর চেয়ে বেশি বলে নি। মনে হলো প্রসঙ্গটি সে এড়িয়ে যেতে চায়। নীলাঞ্জনা অন্যদের সম্পর্কে অনেক কিছু জানলেও এই ছেলেটির সম্পর্কে কিছুই জানতে পারে নি। কে থাকতো এই ঘরে? তার জানতে ইচ্ছে করে।

    নীলাঞ্জনা নতুন কেনা বাড়িটির ভেতর কাজ করছে। নতুন করে রঙ করা হয়েছে। নীলাঞ্জনা পছন্দ মতো পুরো বাড়িটির পুনর্বিন্যাস করছে। রুচিশীল পদ্ধতিতে পুনর্বিন্যাস করা হচ্ছে। যদিও বাড়িটি এখনো পরিপাটি। তবু ছাদে একটা ছোট অস্থায়ী ঘর তৈরি করা হচ্ছে । করা হচ্ছে ছাদ বাগান। ছাদের চিলেকোঠা করা হচ্ছে । একটা ছোট ঘোর । পড়ার ব্যবস্থা থাকবে। চাইলেই বের হয়ে বৃষ্টিতে ভেজা যাবে। ছাদ বাগানটি এমন ভাবে সাজানো হচ্ছে যেন ছোট খাটো ঘরোয়া অনুষ্ঠান করা যায়।
    ভেতরের ঘর গুলো নতুন করে সাজানো হচ্ছে। নতুন নতুন আসবাব আর দামি আধুনিক ফিটিংসের অর্ডার দেয়া হয়েছে। নতুন করে টাইলস লাগানো হচ্ছে। নীলাঞ্জনা চাচ্ছে দুমাসের মধ্যে বাড়িটিতে উঠে পড়তে। দ্রুত গতিতে কাজ চলছে। নীলাঞ্জনা দু এক দিন পর পর এসে দ্যাখে যাচ্ছে । বাইরের প্রাচীরের ভেঙে পড়া অংশ গুলো ঠিক করা হচ্ছে । গ্যারেজের ওপরে একটা ফলস ছাদ আছে। সেখানেও ছাদ বাগান করা হচ্ছে। বাড়িটির মূল নকশা আর পুরনো স্থাপত্য শৈলী ঠিক রেখেই আরো আধুনিক করা হচ্ছে। প্রয়োজনীয় নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ঠিক করা হচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নীলাঞ্জনার এক অদ্ভুত আনন্দ হচ্ছে ।
    তবে নীলাঞ্জনা একটা জায়গায় এসে একটু আটকে গেছে। দোতালার পুরনো ঘরটি নিয়ে সে কি করবে? ঘরটি পরিপাটি করে সাজানো। আগের মতো। যে ঘরটিতে একটি ছেলে থাকতো যার সম্পর্কে কিছুই জানা যায় নি। নীলাঞ্জনা বুঝতে পারছে না সে কি করবে? তার লোকেরা বলছে ঘরটি নতুন করে সাজাতে। কিন্তু ঘরটি নিয়ে নীলাঞ্জনার ভীষণ আগ্রহ সৃষ্টি হয়েছে? কেন সবগুল ঘর ফাঁকা থাকলেও এ ঘরটি একই রকম আছে? নীলাঞ্জনা ভাবছে সে কি করবে? তার পর সে সিদ্ধান্ত ন্যায় সে ঘরটির কোন পরিবর্তন করবে না। সে জানতে চায় কে ছিল এই ঘরে? কেনই বা ঘরটি এতদিন পরেও একই রকম আছে ? সে ঠিক করে ঘরটি সে আগের মতই রাখবে। ঘরটি তার মধ্যে ভীষণ আগ্রহ সৃষ্টি করেছে? প্রতিবার এ বাড়িতে এলে সে এই ঘরটিতে আসে। সে জানতে চায়। এ এক অদ্ভুত আগ্রহ।
    নীলাঞ্জনা দোতালার ঘরগুলো গুছিয়ে নিচ্ছে। ইলেকট্রিকের কাজ চলছে। বসার ঘরটির ওয়ারিং করা হচ্ছে। মিস্ত্রি এসে জানলো কিছু কাজের জন্য বদ্ধ ঘরটি খুলে দিতে হবে। নীলাঞ্জনা ঘরটি খুলে দিলো। যাবার আগে বলল শুধু খেয়াল রেখো ঘরটির যেন কোন ক্ষতি না হয়।
    জি ম্যাডাম।
    নীলাঞ্জনা একতলায় নেমে এসেছে। সামনের প্রশস্ত জায়গাটিতে অনেক গুলো গাছ। এক তলার বারান্দা থেকে খুব সহজেই বের হয়ে সামনের বাগানটিতে যাওয়া যায়। বেশ সুন্দর। নানাবিধ গাছ। নিম গাছ, পেয়ারা আর নারিকেল গাছ। মেহেদি গাছ। কিছু ফুলের গাছ। গাছ গুলো বেশ বড় হয়েছে । ঝুঁকেপড়েছে বাড়ির ভেতরের দিকে। একটা টুনটুনি পাখি এসে বসে আছে। নীলাঞ্জনার বেশ ভালো লাগে। সে অবাক বিস্ময়ে বাগানটিতে ঘুরে বেড়ায়।
    কিছুক্ষণ পর হঠাৎ আর্ত চিৎকার। নীলঞ্জনা শুনতে পায় দোতলা থেকে শব্দ আসছে। সে তরিঘড়ি করে ওপরে ওঠে। কি হল? একটু ঘাবড়ে যায়।
    ওপরে উঠতেই নীলাঞ্জনা দ্যাখে ইলেকট্রিকের মিস্ত্রি হাঁপাচ্ছে। তার সারা শরীর ঘেমে নেয়ে একাকার। অন্যান্য মিস্ত্রিরা ছুটে এসেছে। মুখে পানি ছিটাচ্ছে। নীলাঞ্জনা জিজ্ঞেস করে, এই তোমার কি হয়েছে রতন, এরকম করছো কেনো?
    মিস্ত্রিটি কিছু বলতে পারে না।ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। বলে ম্যাডাম, অই ঘরে একটা ছেলে আছে। খুব ফর্সা। আমারে বললো, আমার ঘরে আপনি কি করছেন? তারপর মনে হল সারা শরীরে যেন আগুন দেলে দিসে। গরম লাগতাসে।
    নীলাঞ্জনা দৌড়ে ঘরের ভেতর ঢোকে। কই কেউ তো নেই।
    সে অন্য মিস্ত্রিদের ডাকে?
    বলে এই ঘরে কেউ ছিলো?
    অন্যরা বলে, না ম্যাডাম কেউই ছিল না। এই বেকুবে যে কি বলে? মনে হয় গরমে কাম করতে করতে উলটা পাল্টা দেকছে।
    রতন বলে না ম্যাডাম, সত্যি ছিল। আমারে বলল, আপনি আমার ঘরে কিকরছেন? গায়ে একটা শাদা গেঞ্জি। বলতাছিল, আমার ঘরে আসবেন না। আর আমার জিনিসে হাত দেয়া আমি পছন্দ করি না।
    তারপর কি হল রতন? নীলাঞ্জনা জিজ্ঞেস করে।
    জানি না ম্যাডাম, খুব গরম লাগতেসিলো । মনে হইল সারা শইলে যেন আগুন আর আগুন।
    নীলাঞ্জনা একটু অবাক হয় । সে সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। কই অপরিচিত কেউ তো নেই। সে একটু অবাক হয়।
    তারপর রতনকে বলে তোমার আজকে আর কাজ করতে হবে না রতন। তুমি আজ বরং বাড়ি যাও।
    রতন বলে, জি ম্যাডাম।
    নীলাঞ্জনা একটু চিন্তিত হয়। মনে মনে ভাবে। কি হয়েছিলো। হঠা নীলাঞ্জনার মনে হয় বদ্ধ ঘরটি থেকে অদ্ভুত সুন্দর একটি গন্ধ আসছে। নীলাঞ্জনা একাকী অবাক বসে থাকে।
    বাড়ির সাজসজ্জার কাজ চলছে, প্রবল উদ্দমে। নীলাঞ্জনা মাঝে মাঝে এসে দেখে যায়। সপ্তাহে দু তিন বার। নীলাঞ্জনা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বেশ বড় উঁচু স্তরে কাজ করছে। তার দুই সন্তান।
    দুইজনই মেয়ে। স্বামী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। সাইকোলজির প্রফেসর। পড়ানোর সাথে সাথে একটি নামকরা হাসপাতালের সাইকলিজিস্টের কাজ করেন। তার নাম আফতাব। দীর্ঘ দিন প্রেম করে অবশেসে বিয়ে। তারপর প্রায় তেরো বছরের দাম্পত্য জীবন। বড় মেয়ের বয়স এখন দশ, নাম রূপকথা। ছোট মেয়ের বয়সও দশ, নাম চুপকথা। দুজনে জমজ সন্তান। দু মিনিটের ব্যবধানে জন্ম হয়েছে দুজনার। তাই নাম রাখা হয়েছে মিল করে। দুজনের চোখের রঙ কটা। দুধে আলতা গায়ের বরণ, হালকা কোঁকড়ানো চুল। মজার বিষয় হল নীলাঞ্জনার নিজের চোখের রঙ কটা। সে বেশ লম্বা, প্রায় পাঁচ ফিট ছয়। নীলাঞ্জনা নিজের ব্যাক্তিগত কিছু গল্প আছে, যা আমরা পরে জানতে পারবো। তবে আপাতত বলা যায় সে একজন অনাথ মেয়ে। আফতাব বেশ লম্বা, ছয় ফুটের কাছাকাছি।

    3
    6 Comments
Skip to toolbar