Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই

    আজ রবিবার। নীলাঞ্জনা সন্ধ্যার অফিস শেষে বাড়িটি দেখতে এসেছে। সে ঘুরে ঘুরে সব কাজের তদারকি করে। সব কিছু ঠিক মতো চলছে। তবে সেদিনের রতনের ঘটনাটি সে ভুলতে পারছে না। তার কাছে একটু কেমন যেন লাগে। সাইকলিজিস্ট স্বামীর কল্যাণে নীলাঞ্জনা নিজে ঘটনাটির একটি লৌকিক ব্যাখ্যা তৈরি করেছে। প্রচণ্ড গরমে রতন ফিটের মতো হয়ে গিয়েছিলো। তাছাড়া নীলাঞ্জনা দেখেছে সেদিন বদ্ধ ঘরের একটি ঘর সাজানোর জিনিস পাশের ঘরে পরে আছে। একা ঘরে রতন লোভ সামলাতে পারে নি। সে একটা জিনিস চুরি করতে চেয়েছিলো। কিন্তু তার মনের পাপবোধের জন্যই সে একটি কাল্পনিক দৃশ্য দেখতে পায়। তারপর প্রচণ্ড গরমে সে ফিট হয়ে যায়। তাহলে নীলাঞ্জনা একাকী অদ্ভুত সুন্দর গন্ধ পেলো কেনো? তার ব্যাখ্যাও আছে। নীলাঞ্জনা তার আগে বাগানে গিয়েছিলো। সেখানে আছে পুরোনো একটি কাঠ গোলাপের গাছ। কিছু ফুল ফুটেছিলো। পরে যখন সে দোতলায় আসে এবং ঘটনাটি দ্যাখে সে একটু স্তম্ভিত হয়ে যায়। তাছাড়া তার ঘরটিকে ঘিরে আছে এক দুর্নিবার আগ্রহ । সে জন্যই সে যখন একাকী ছিল তখন সে গন্ধটি পায়। এটাই রহস্যের সমাধান।
    নীলাঞ্জনা আজ একাকী ঘরটিতে প্রবেশ করে। তার আজ বেশ ভালো লাগছে। কই কিছুই তো হচ্ছে না। সে টেবিলের জিনিসগুলো নেড়েচেড়ে দ্যাখে। ঘরটি ঘুরে ঘুরে দ্যাখে। মনে মনে স্বীকার করে যে ছেলেটি ঘরটিতে থাকতো সে যথেষ্ট রুচিশীল ছিল। দেয়ালের পেইন্টিংগুলো দেখলেই বোঝা যায়। তাছাড়া বই এর আলমারিটা ঘেঁটে দেখলে বোঝা যায় ছেলেটির বই পড়ার অভ্যাস ছিল। এবং তার সংগ্রহে বেশ ভালো কিছু বই আছে। নীলাঞ্জনা ঘুরে ঘুরে ঘরটি দ্যাখে। হঠাৎ তার মনে হয় একটি অদ্ভুত সুন্দর গানের সুর ভেসে আসছে । নীলাঞ্জনা একটু অবাক হয়। সে বারান্দায় যায়। কই কোন বাসায় তো গান বাজছে না। দরোজা বন্ধ করে ঘরে ঢুকতেই নীলঞ্জনার মনে হয় পুরো ঘরটিতে অদ্ভুত সুন্দর একটা সুগন্ধ। মনে হয় অন্য কোন ঘর কেউ যেন ডাকছে, মা, মা, তুমি কোথায়? নীলঞ্জনা দ্রুত ঘর থেকে বের হয়ে অন্য ঘরে যায়। পুরো ফ্ল্যাটটি আতিপাতি করে খোঁজে। আজ তো কেউ নেই। বিকেলে মিস্ত্রিরা কাজ শেষে চলে গেছে। নীলাঞ্জনা কিছু বুঝে ওঠে না। সে আবার ঘরটিতে আসে। কি এক অদ্ভুত সৌরভ সারা ঘরটিতে। অন্য কোন ঘরে নেই। নীলাঞ্জনার হঠাৎ মনে হয় কে যেন পাশের ঘরে হেঁটে যাচ্ছে আর একটি অদ্ভুত গানের সুর দূর থেকে ভেসে আসে। নীলাঞ্জনা স্তভিত দাঁড়িয়ে থাকে।
    নীলাঞ্জনা ঘরে ফিরে আসে। রাত গভীর। আফতাব তার ল্যাপটপে বসে কাজ করছে। নীলাঞ্জনা তার মেয়েদের ঘরে যায়। রুপকথা, চুপকথা অতল ঘুমে ঘুমিয়ে আছে। দুই বোন জড়াজড়ি করে শুয়ে আছে। নীলাঞ্জনা দরজাটা ধীরে চাপিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে আসে। তাকে ক্লান্ত দেখাচ্ছে। সে দুই কাপ ব্ল্যাক কাপ কফি নিয়ে আসে। আফতাবের সামনে কফির ক্যাপটা রাখে। বলে, সারাদিন কাজ না করলে হয় না। আফতাব ঘুরে তাকায়।
    সরি। তোমাকে এতো ক্লান্ত দেখাচ্ছে কেন?
    নীলাঞ্জনা খাটের ওপর উঠে বসে।তার হাতে কফির কাপ। পায়ের ওপর পা ভাঁজ করে সে বসে কফির কাপে চুমুক দিচ্ছে। মনে হচ্ছে সে কিছু ভাবছে।
    আফতাব জানে নীলাঞ্জনা এখন কিছু সিরিয়াস কথা বলবে।
    সে নীলাঞ্জনার দিকে তাকায়।
    তার মনে হয় এই মেয়েটির প্রেমে সে বার বার পরতে পারবে। একটা জীবন পার হয়ে গেলো তবু যেন তা যথেষ্ট নয়।
    আফতাব নীলাঞ্জনার সিরিয়াস কথা গুলো শোনার জন্য প্রস্তুত হচ্ছে।
    সে ধীরে ধীর কফির কাপে চুমুক দ্যায়।
    নীলঞ্জনা নিজের হাতের দিকে তাকিয়ে আছে। তার ভ্রু কুঁচকে আছে।
    তারপর সে বলে, আমাকে তোমার কেমন লাগে?
    মানে?
    মানে আমাকে কি তোমার বুদ্ধিমতী মনে হয়, যৌক্তিক?
    নীলা তুমি নিজেও জানো তুমি অসম্ভব বুদ্ধিমতী , সেটা আমাকে জিজ্ঞেস করার কোন প্রয়োজন নেই।
    বিষয়টি কি?
    এ জগতে কি অলৌকিক কিছু থাকতে পারে?
    হঠাৎ এ প্রশ্ন?
    প্যারা সাইকোলজি সম্পর্কে আমি কিছুটা জানতে চাই।
    আফতাব অবাক হয়ে বলে, হঠাৎ? কি হয়েছে নীলা?
    সেটা আমি পরে বলবো । তুমি আমাকে দয়া করে এ বিষয়টি সম্পর্কে আমাকে কিছু বই দেবে।
    অনেক রাত হয়েছে । শুতে এসো। এতো কাজ করতে হবে না।
    নীলাঞ্জনা হঠাৎ হাসিমুখে উঠে দাঁড়ায়।
    আফতাব চিন্তিত হয়ে পরে। তারপর ল্যাপটপ বন্ধ করে ঘুমাতে যায়।
    ভোর হতে নীলাঞ্জনা ঘুম ভেঙে জেগে ওঠে। ঘুমের ঘরে ভারী পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করে সূর্যের তির্যক আলোক রশ্মি। নীলা দুই কাপ ব্ল্যাক কফি নিয়ে আসে। আফতাব পরে পরে ঘুমাচ্ছে। গভীর রাত অবধি কাজ করে সে এখন বেহুশের মতো ঘুমুচ্ছে। নীলা মেয়েদের ঘোরে উঁকি দ্যায়। রূপকথা, চুপকথা এলোমেলো শুয়ে আছে। খুব ভোরবেলায় উঠে পরা নীলাঞ্জনার দীর্ঘ দিনের অভ্যাস।
    নীলাঞ্জনা কিচেনে যেয়ে দ্রুত বেগে সকালের প্রাতরাশ তৈরি করে। খাবার টেবিলে সে সব কিছু গুছিয়ে রাখে। তারপর সে কাপড় বদলায়। একটা কলা পাতা সবুজ শাড়ি পরে নীলাঞ্জনা তৈরি হয়। আয়নায় নিজেকে দেখে । তাকে অপ্সরীর মতো লাগছে। নীলা নিজের প্রতিবিম্ব দ্যাখে। তারপর গাড়ির ড্রাইভার মোখলেসকে কল করে। গাড়ি বের করতে বলে।
    নীলাঞ্জনা গাড়িতে উঠে এসিতটি ছেড়ে দ্যায়, তারপর সুন্দর কিছু গাণ ছেড়ে দ্যায়। সে যাচ্ছে তাদের নিজেদের কেনা নতুন বাড়িটায়, কাজ দেখতে।

    5
    9 Comments
Skip to toolbar