Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই
    যদিও নীলাঞ্জনা জানে বাড়িটি ঘিরে তার দুর্নিবার আগ্রহ আছে। নতুন বাড়িটিতে যেয়ে নীলা কাজ গুলো দেখে নেয়। সাইট ইঞ্জিনিয়ারের কাছ থেকে কাজ বুঝে ন্যায়। মিস্ত্রিরা এখনো আসে নি। পুরো বাড়িটি আজ খালি। নীলাঞ্জনা ধীরে ধীরে সব গুলো ঘর ঘুরে ঘুরে দেখে। তারপর বদ্ধ ঘরটির চাবি খুলে প্রবেশ করে। তার কিছটা ভয় করছে। তবু সে সেই ঘরটিতে যায়। ঘরটির ভারী পর্দা সরিয়ে দিতেই একরাশ প্রবল আলোয় ঘরটি ভোরে যায়। আজ কিছুই হচ্ছে না। নীলাঞ্জনা অনেকক্ষণ ঘরটিতে থাকে। কই কিছু তো হচ্ছে না। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে। তার পর ঘরটি ঘুরে ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। নাহ আজ কিছুই হচ্ছে না।
    ঠিক তখন নীলাঞ্জঞ্জনার মনে হয় এ ঘরটিতে সে আগেও অনেকবার এসেছে। সে আনমনে বাইরের দিকে তাকিয়ে থাকে। সে অনুভব করে এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে তার। তার মনে হয় এ বাড়িটি ছেড়ে সে আর কোনদিন যেতে পারবে না। নীলাঞ্জনা দীর্ঘশ্বাস ফেলে পাশের ঘরে আসে।
    কি এক অদ্ভুত মায়ার খেলা। নীলাজনা একাকী অবাক মনে বেসে থাকে। সময় পেরিয়ে যায় নিজস্ব গতিতে।

    শিশু মেলার পাশে শিশু পল্লিতে একটি বাচ্চা মেয়ে এসেছে। অসম্ভব রূপবতী মেয়েটি। বয়স পাঁচ থেকে ছয় বছর। সাধারণ বাঙ্গালিদের মতো নয়। টকটকে ফর্সা, গাঢ় নীল চোখ। মাথার ঘন চুল গুলো একটু কোঁকড়ানো। মেয়েটিকে নিয়ে এসেছে কয়েকজন মহিলা। তার জানিয়েছে বাচ্চাটি একা একা ঘুরে বেরাচ্ছিল। ভালো করে বাংলাও বলতেও পারে না।আধো আধো ভাষায় কিছু ইংরেজি কথা বলতে পারে। সে একটা পুতুল বুকের কাছে চেপে রেখেছে। করুনাদি এগিয়ে আসলেন। মেয়েতিকে বললেন, বেবি তোমার নাম কি? মেয়েটি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর বলে মম, মম। করুনাদি অনেক ভাবেই মেয়েটিকে বিভিন্ন প্রশ্ন করে। সেরকম কিছু জানা গেলো না। তারপর তিনি মহিলাদের প্রশ্ন করলেন। তারা জানালো মেয়েটি একা একা হাঁটছিলো। করুনাদি মেয়েটির বাবা মা কে জানার চেষ্টা করেন। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান। মেয়েটি অপূর্ব সুন্দর। স্বর্গের দেবকন্যা যেন।
    তিনি মেয়েটিকে কাছে টেনে নেন। নার্সদের বলেন খা,বারে ব্যাবস্থা করতে। মেয়েটার গা বেশ গরম। তিনি মেয়েটিকে খাইয়ে শোবার ঘরে নিয়ে যান। মেয়েটি বিছানায় শুয়ে পরে। তার গা গরম,বেশ গরম। মনে হয় জ্বর আসছে। মুহূর্তের মধ্যে মেয়েটি ঘুমে অচেতন হয়ে যায়। করুনাদি দীর্ঘশ্বাস ফেলেন। মেয়েটি ঘুমের মধ্যে মাঝে মাঝে শিউরে ওঠে। আর তার পুতুলতটা শক্ত করে চেপে ধরে রাখে।
    দু তিন দিন পার হয়ে যায়। মেয়েটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায় নি। করুনাদি অপার মমতায় যতনে আদরে তার জ্বর সারিয়ে তুলেছেন। নিতান্তই বাচ্চা মেয়ে। মনে হচ্ছে মেয়েটির বয়স আসলে তিন চার বছর। সুতরাং তাকে জিজ্ঞেস করে কিছুই জানা যাবে না।
    পুলিশ প্রশাসন সেরকম কিছু বলতে পারে না। প্রতিদিন বাংলাদেশে এ ধরণের অসংখ্য ঘটনা ঘটে।
    করুনাদি মেয়েটিকে ভালো করে নিরীক্ষা করেন। মনে হয় না কোন বাঙ্গালির মেয়ে। কারণ সে বাংলা ভাষায় প্রায় কিছুই বলতে পারছে না। সে মাঝে মঝে আধো আধো ইংরেজিতে কথা বলে। তাও দু একটা শব্দ মাত্র। মম, পাপা এসব।
    করুনাদি মেয়েটির প্রতি গভীর মায়া অনুভব করেন। তিনি ঠিক করেন মেয়েটির বাবা মা বা কোন আত্মীয় না আসা পর্যন্ত মেয়েটি তার কাছে থকবে। এভাবে প্রায় চার পাঁচ মাস কেটে যায়। মেয়েটির খোঁজ নিতে কেউ আসে। মেয়েটি অসম্ভব ভদ্র। করুনাদি নিজে নিঃসন্তান। তার মনে হয় তার যদি নিজের এরকম একটি মেয়ে থাকতো। তিনি ঠিক করেন মেয়েটি তার কাছেই থাকবে। তিনি মেয়েটির নাম দেন। নীলা, নীলাঞ্জনা।

    5
    8 Comments
Skip to toolbar