-
এখানে আকাশ নীল
এখানে আকাশ নীল। আকাশে সোনালি মেঘ। পাখির গুঞ্জন। নীচে বয়ে যাচ্ছে সহস্র বছরের স্রোতস্বিনী। পাহাড়ের চূড়ায় কিশোর ছেলেটি বসে আছে পদ্মাসনে। তার ঋজু দেহ। ছিপছিপে শরীর। তার উন্নত নাক, উজ্জ্বল ত্বক। মাথার চুল কালো চুল হালকা কোঁকড়ানো। তার গাঢ় বাদামী চোখ। চোখ প্রখর, কিন্তু অদ্ভুত শান্ত। তার মেদহীন শরীর। সে খালি গায়ে বসে আছে। তার পরণে একটা সাধারণ পাজামা। উন্মুক্ত পা। তার দৃষ্টি সুদুর প্রসারী। সে শুনছে পাখিদের গুঞ্জন, বাতাসের সরসর শব্দ। নিচে প্রবাহিত নদীর স্রোতের শব্দ।
সে অনুভব করে কেউ একজন এগিয়ে আসছে। সে ঘুরে তাকায়। যদিও জানে সে কে আসছে? তবু নিশ্চিত হবার জন্য সে ঘুরে তাকায়। রাধা নামের একটি তরুণী তার কাছে আসছে। মেয়েটি অপূর্ব সুন্দরী। তার শরীরে বিদ্যুতের আবেশ। রাধা তাকে দাদা বলে ডাকে। রাধা তার জন্য এক বাটিক্ষীর নিয়ে এসেছে। যদিও এটা তার ছলনা। সে রাধার চোখের দিকে তাকালেই তার মনের কথা পড়তে পারে। রাধা তাকে পছন্দ করে। আসলে রাধা তাকে কামনা করে। সে মনে মনে হাসে। তার খাবারের অভাব হবে না। গ্রামবাসী যে কোন সময় তাকে সাহায্য করতে প্রস্তুত আছে। তবু রাধা প্রতিদিন তার তার কাছে আসে। কেন আসে তা সে জানে। রাধার কালো দীঘল চুলে একটি রক্তজবা। পায়ে লাল আলতা মাখা। সে জানে রাধা তার কাছে কি কামনা করে? সে কিছু বলে না। সে রাধার সাথে দু একটা সাধারণ কথা বলে । ক্ষীরের বাতি থেকে ক্ষীর গ্রহন করে। তার পর পাশে পরে থাকা চাদরটা গায়ে জড়িয়ে নিচে নেমে আসে।রাধা তাকে অনুসরণ করে। নীচে প্রবল খরস্রোতা নদীর সামনে এসে দাঁড়ায়।। তারপর গায়ের চাদরটা খুলে ফেলে। সে ধীরে ধীরে নদীতে নেমে যায়। রাধা অস্ফুট স্বরে বলে, “দাদা তোমার ভয় করে না?” সে উত্তর করে না। মুচকি হেসে খরস্রোতা নদীতে নেমে যায়। নদীর জলে সে অবগাহ্ন করে।
রুদ্র ধীরে ধীরে খরস্রোতা নদীতে নেমে যায়। সে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সূর্যের আলোয় রুদ্রের সকল শরীর ঝিকমিক করে ওঠে। তারপর সে ধীরে চোখ বন্ধ করে নদীতে ডুব দ্যায়। কতো গুলো মুহূর্ত পার হয়। নদীর তীরে বসে থাকা রাধার কেমন ভয় করে। দৃশ্যটি তার পূর্ব পরিচিত। তবু তার ভয় করে। রাধার এখন ভরা যৌবন। তার শরীরে যৌবনের স্ফুলিঙ্গ খেলা করে। তার চপল শরীরে নিখাদ গাঁথুনি। তার ভরা বুকে আর ডাগর চোখের চাহুনিতে অনেকেই দিশেহারা। তবু এই অবুঝ বালকটিকেই তার পছন্দ। কেন সে জানে না। তার গায়ের বর্ণ ধবল শাদা। দীঘল কালো চুল। তাই জন্মের পরে তার নাম রাখা হয়েছে রাঁধা।
রুদ্র নামক এই ছেলেটি তাদের এলাকার নয়। সে এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছে। কোথা থেকে এসেছে কেউ জানে না। রুদ্র নিজেও তার পূর্ব পরিচয় সম্পর্কে গ্রামবাসীকে জানায় নি। সে এখানে আছে প্রায় দেড় বছর। গ্রামবাসী প্রথমে সন্দেহের চোখে দেখলেও তাকে এখন ভীষণ পছন্দ করে। ছেলেটি বয়সে রাধার সমসাময়িক হলেও দেখতে নিতান্ত কিশরের মতো। সে রাধাদের ঘরেই আশ্রয় নিয়েছে। রাধা তাকে দাদা বলে ডাকে। রুদ্র গ্রামবাসীদের বিভিন্ন ভাবে সাহায্য করে। তার পাহাড়ের অনেকটা ওপরে থাকে। স্থানীয় বাঁশ, বেত দিয়ে ঘর তোলে। রুদ্র অনেক সময় তাদের সাথে বাঁশ বেত কাটতে যায়। গ্রামবাসীর ঘর বেঁধে দ্যায়। গ্রামবাসী তাকে নিজেদের একজন মনে করে। কখনো এটা কখনো ওটা পাঠিয়ে দ্যায়। রুদ্র অনেক সময় একা একা ঘুরতে বের হয়। এখানে পাহাড়ের একটা চূড়ায় তার পছন্দের জায়গা আছে। মাঝে মাঝে নিমগ্ন নির্জনে বসে থাকে সেখানে। কি ভাবে কে জানে? রুদ্র পাহাড়ে পাহাড়ে ঘুরে যোগাড় করে বিভিন্ন বুনো ফুল।ঘুরে ঘুরে দেখে পাখির বাসা। সে যেন এক বিস্ময় বালক। তাকে সবসময় হাসি মুখে থাকতে দেখা যায়। যেন তার কোন দুঃখ নেই। কেউ জানে না ছেলেটির বাবা মা কে? কোথা থেকে এসেছে সে? গ্রামবাসী তাকে নিজেদের ছেলেই মনে করে। কিন্তু ছেলেটির মধ্যে এক অদ্ভুত নির্লিপ্ততা আছে। যেন সে বা কোন অতিথি। রাধার খুব ভয় হয় যদি এই অবুঝ বালক কোন দিন তাদের ছেড়ে চলে যায়।
রাধা লুকিয়ে লুকিয়ে তাকে পাহারা দ্যায়। কেন সে এমন করে? সে নিজেও জানে না। সে নদীর তীরে বসে দীর্ঘশ্বাস ছাড়ে।
রুদ্র হঠাৎ নদীর বুক চিরে উঠে আসে। সূর্যের কিরণে তার উজ্জ্বল, উন্নত, মেদহীন শরীরে আলোক রশ্মি খেলা করে। কতো ক্ষণ পার হয়েছে সে জানে না? রাধা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে হয় সে একজন দেব পুরুষকে দেখছে। যাকে শুধু দূর থেকে দেখা যায়।, কাছে যাওয়া যায় না। স্পর্শ করা যায় না। রুদ্র হাসি মুখে উন্নত সূর্যের দিকে তাকিয়ে থাকে। নদী তীরে রাধা একটা সবুজ ডোরা কাটা শাড়িতে অপলক বসে থাকে।রাধা তার ছোট বাঁশের গোসলখানায় গোসল করছে। একটা কলসে জমানো জল ঘটিতে ভোরে সে ঝপ ঝপ করে গায়ে ঢালছে। তার শরীরে উত্তাল যৌবন। দীর্ঘদেহী রাধা গোসল করছে আর কাঁদছে। এক পর্যায়ে সে মেঝেতে বসে পরে। সূর্যের তীব্র কিরণ, চিরল বাঁশের ফাঁক গলে প্রবেশ করে। একজন যুবতী কাঁদছে। চোখের জল মিশে যাচ্ছে নদীর জমানো জলে। রাধা কাঁদছে। কেন? রাধা জানে না। কিশোর ছেলেটিকে সে ভালোবেসে ফেলেছে। এই গোপন কথাটি হয়তো সারা জীবন গোপন থেকে যাবে। একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাঁধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাঁধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে। যদি সে প্রত্যাখ্যাত হয় তবে নিজেকে সে নিবেদন করবে ঈশ্বরের জন্য। অন্য কোন পুরুষের সাথে ঘর করা রাঁধার জন্য সম্ভব হবে না। সে একজন দেব পুরুষের প্রেমে পড়েছে, যাকে শুধু দূর থেকে দেখা যায়। কাছে যাওয়া যায় না। স্পর্শ করা যায় না।
রাধা আমনে একা বসে আছে। তার দৃষ্টি সদুরপ্রসারী কিন্তু, মননের অন্তরালে কতো কথা আনাগোনা করে। ত্রা মনে পরে প্রথম সেদিনের কথা। যেদিন এক অদ্ভুত কিশোর তাদের ঘরে এসেছিল। তারা পাহাড়ি মানুষ। কিশোর নিতান্ত বাধ্য হয়ে জলের সন্ধানে এসেছিল। রাদার বাবা প্রথমে বিরক্ত হলেও পরে কি ভেবে, রাধাকে বলেছিল এক ঘটি জল দিতে। রাধা জল হাতে ছেলেটির দিকে এগিয়ে গিয়েছিলো। ছেলেটি তাকে দ্যাখে অদ্ভুত হাসি হেসেছিল। তার চোখ তীক্ষ্ণ। রাঁধার মনে হল, ছেলেটি যেন মুহূর্তের মধ্যে তাকে পরে ফেলছে। রাঁধা কিছুটা ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, তোমার নাম কি?
ছেলেটি মুখ ধুতে ধুতে নির্বিকার ভঙ্গিতে বলে আমার নাম রুদ্র।বলে সে সে ঘটিতে রাখা পানির পাত্র থেকে পানি পাণ করে। তারপর ছেলেটি উঠে দাঁড়ায়। স্পষ্ট, স্বাভাবিক ভঙ্গিতে বলে আপনার নাম রাঁধা? বেশ সুন্দর নাম।
রাধা অবাক হয়ে যায়, বলে। আপনি কি করে জানলেন?
ছেলেটি কিছু বলে না। সে নির্লিপ্ত ভঙ্গিতে আশেপাশে তাকায়।
বলে আমার একটা থাকার জায়গা দরকার। আমি পাহাড় দেখতে এসেছি। এখানে কোন থাকার জায়গা হবে?
রাধা একটু অবাক হয়। তারা পাহাড়ের একটা দুর্গম অংশে বাস করে। সচরাচর এখানে কেউ আসে না। এই অদ্ভুত বালক এখানে পাহাড় দেখতে এসেছে। কি বলবে সে বুঝে পায় না।
দুপুরের রোদে তপ্ত গরমে, রুদ্র কাসার থালাটা টেনে ন্যায়। আজ ভাতের সাথে তরকারিতে দু ধরণের মাছ। নদীর থেকে উঠে আসা টাটকা মাছ। সাথে দু পদ সবজি। রুদ্র খাবারের থালাটা টেনে ন্যায়। একটা কাসারঘতিতে এক ঘটি জল। রাধা আজ একটা লাল পারের শাড়ি পরে আছে। রুদ্র খুব দ্রুত গতিতে মাথা নিচু করে খেয়ে যায়। রাধা বলে, দাদা আরেক টুকরো মাছ দেই। রুদ্র হেসে বলে, না। দাদা এতো কম খাও কেন তুমি? কোনদিন শরীর খারাপ করবে? এই অসম্ভব সুন্দর যুবকটির সমস্ত পরিচর্যা করে রাঁধা। গ্রামের অন্য মেয়েরা রুদ্রের কাছে আসতে চায়। রাধা তাদের ধারে গেশ্তে দ্যায় না। গ্রামের মেয়েরা বলে, জানি তো, তোর নাগর হয় যে? এজন্য আমাদের কাছে আসতে দিস না। রাধা রাগে গড় গড় করে। কিন্তু কিছু বলে না। সে জানে কথাটা সত্য। এই অপূর্ব কিশোর বয়সী বালকটিকে সে ভালবাসে। তীব্র ভালোবাসা। আকাশের মতো অনন্ত অসীম ভালোবাসা, পাহাড়ের মতো সুউচ্চ ভালোবাসা, নদীর স্রোতের মতো নিয়ত বহমান ভালোবাসা।
রুদ্র দ্রুত খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। ঘটিতে থাকা জল খেয়ে হাত মুখ ধুয়ে ফেলে। রাধা দূর থেকে দ্যাখে।
রাধা দূর থেকে তাকিয়ে থাকে। কিশোর ছেলেটিকে সে ভালোবেসে ফেলেছে। এই গোপন কথাটি হয়তো সারা জীবন গোপন থেকে যাবে। একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাঁধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
যদি সে প্রত্যাখ্যাত হয় তবে নিজেকে সে নিবেদন করবে ঈশ্বরের জন্য। অন্য কোন পুরুষের সাথে ঘর করা রাঁধার জন্য সম্ভব হবে না। সে একজন দেব পুরুষের প্রেমে পড়েছে, যাকে শুধু দূর থেকে দেখা যায়। কাছে যাওয়া যায় না। স্পর্শ করা যায় না।
“দাদা দ্যাখো, দ্যাখো কি সুন্দর ফুল?”
“হুম, জংলি ফুল।”
“কেমন টকটকে লাল!”
“দাদা তুমি ফুলটা আমার মাথায় বেঁধে দেবে।”
রুদ্র হেসে ফুলটা ছিঁড়ে রাধার মাথায় পরিয়ে দেয়।
জংলি ফুলের জংলি গন্ধ। রাধাকে দেখে মনে হয় সবুজ মনের মহুয়া, দূর পাহাড়ের রাজকন্যা। রাধার স্ফিত বুক দ্রুত ওঠা নামা করে। রুদ্র তের পায় যখন সে রাধার মাথায় ফুলতি পরিয়ে দিচ্ছিল তখন কেমন উষ্ণ নিঃশ্বাস রাধার বুকে খেলা করে।
রুদ্র কিছু বলে না।
সে বলে, “একটা ছড়া শুনবি?”
রাধা বলে,” কি ছড়া?”
রুদ্র একমনে বলে যায়,
“পায়ে ধরে সাধা,
রা নাহি দ্যায় রাধা।
শেষে দিলো রা,
পাগোল ছাড়ো পা।”
“দাদা এটা বুঝি তোমার লেখা?”
“নারে বোকা আমার কি এতো বুদ্ধি হবে, বল। এটা কোন এক জ্ঞানী বুড়োর লেখা।”
রাধা অবাক হয়ে বলে,
এর মানে কি দাদা?”রদ্র মুচকি হেসে বলে,
“এর অর্থ হল ধারাগোল।”
রাধা বলে,
“কিছুই তো বুঝলাম না দাদা।”
রুদ্র বলে, “শোন তাহলে। ছড়ায় বলা হয়েছে, রাধার রা পরে দিতে তাহলে কি হল ধারা । এরপর বলা হল পাগল ছাড়ো পা। এরপর বলা হয়েছে, পাগোলের পা বাদ দিতে পা বাদ দিলে হয় গোল।তাহলে সবটুকু যোগ করলে হয়, ধারাগোল। এর অর্থ হল গোলকধাঁধা।
রাধা অবাক হয়ে বলে,
“হঠাৎ ছড়াটা বললে কেন দাদা?”
রাধার বড় বড় ডাগর চোখে এখন এক অদ্ভুত বিস্ময়। রুদ্র হেসে বলে আমরা সবাই এক অদ্ভুত রহস্যে বাস করি। কেউ বোঝে, কেউ বোঝে না। রুদ্র বলে, চল পাগলি। ঘুরে বেরাই। একটু আগেও চপল কিশোরী রাধা এখন অবাক মনে রুদ্রের সাথে সাথে ঘুরে বেড়ায়। রুদ্র গুণ গুণ করে গান,
“আনন্দলোকে, মঙ্গলালকে, বিরাজ সত্য সুন্দর।”
রাধা তার ঘরে শুয়ে আছে। তার ঘরের বেতের দেয়ালের চিরল ফাঁক দিয়ে পূর্ণিমার নরোম আলো প্রবেশ করে। আলো আধারির খেলাঘরে রাধা আনমনে শুয়ে আছে। তার চোখে জ্বল। আজ এতো দিন পার হয়ে গেলো তবু এই অদ্ভুত যুবকে সে বুঝতে পারল না। এ অদ্ভুত যুবক তার মনের অপন ভাষা জানে, রাধা তা জানে। কিন্তু কোন কারণে সে কোন সাড়া দ্যায় না। কেনো, কিন্তু কেনো? রাধা উঠে বসে। পাশে পরে থাকা জংলি ফুল গুলো ছিঁড়ে ফেলে। এ ক্রোধ কার ওপর? সে জানে না। রাধা ঘরের মেঝেতে শুয়ে একা একা কাঁদে।
একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
ঘরের ওপরে পাহাড়ের মুক্ত আকাশে জ্বলজ্বলে নক্ষত্রের রাত। অসংখ্য তারার রাত। নক্ষত্রের রাত। সে সব অনেক দুরের আকাশে তারারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে নাআর অসংখ্য নতুন নক্ষত্রের জন্ম হয়। সহস্র সূর্যের অনন্ত বিশাল আকাশ।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শুভকামনা ও শুভেচছা জানাই