Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নীলাঞ্জনারা নতুন বাড়িতে উঠেছে। সব কাজ শেষ। সব কিছু গোছানো হয়ে গেছে। যদিও প্যাকিং করা জামাগুলো এখনো খোলা হয় নি। কার্টুন গুলো পরে আছে। গত তিন দিন যে ঝড় গেছে। একটা বাড়ি বদলানো চাট্টি খানি কথা না। নীলাঞ্জনা হাপিয়ে উঠেছে। এখন সন্ধ্যার সময়টায় সে বারান্দায় বসে সন্ধ্যা দেখছে। তার হাতে কফির কাপ। সে ধীরে ধীর চুমুক দিচ্ছে। রুপকথা, চুপকথা সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে। নতুন বাড়ি তাদের বেশ পছন্দ হয়েছে। আফতাব অফিস থেকে এখনো আসে নি।
    সে ক্লান্ত মনে বসে থাকে। তার উদাসী চোখে কতো কথা লুকিয়ে থাকে। নীলাঞ্জনার কতো রকম গল্প আছে। কেউ জানে না। আফতাব কিছুটা জানে। রূপকথারা যেদিন বড় হবে সেদিন তারা জানতে পারবে। তারা যখন তাদের মায়ের অতীত জানতে পারবে তখন তারা কিভাবে নেবে জানে না। নীলাঞ্জনা আনমনে এসব ভাবে।
    সে বর্তমানে বাঁচে। তবু অতীত কি মানুষের পিছু ছাড়ে? অতীত মানুষের ছায়ার মতো তার সাথে ঘুরে বেড়ায় । নীলাঞ্জনা আনমনে বাইরে তাকিয়ে থাকে । ধীরে ধীরে সন্ধা ঘনো হয়। কোথায় যেন ঝি ঝি পোকার ডাক। একটা অদ্ভুত সুন্দর গন্ধ। কিন্তু ভাবনায় ডুবে থাকা নীলাঞ্জনা এসবের কিছু টের পায় না।
    আজ ছুটির দিন। অফিস নেই। আফতাব বসার ঘরে বসে পেপার দেখছে। রূপকথা চুপকথা সারা ঘরময় দৌড়ে বেড়াচ্ছে। নীলাঞ্জনা ওদের দ্যাখে হেসে বারান্দায় এসে বসে। বাইরের বারান্দা থেকে কতো গুলো সবুজ গাছে একটা প্রাকৃতিক সবুজের দেয়াল তৈরি হয়েছে। নীলাঞ্জনা অবাক হয়ে দেখে একটা সূচলো ঠোঁটের ছোট্ট পাখি ঘুরে বেড়াচ্ছে। নীলঞ্জনা মনে মনে ভাবে এটা কি পাখি। সে একবার পাখিটির ছবি তুলে রাখা যেতে পারে। তারপর কি ভেবে মত বদলায়। একটা দোয়েল কোথা থেকে উড়ে বসে। । নীলাঞ্জনা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঢাকা শহরে যেখানে পাখি দেখা যায় না। সেখানে এই বাড়িটিতে কতো রকমের পাখি এসে বসে। তার বেশ ভালো লাগে।
    হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। নীলাঞ্জনার মনে হয় তাকে কেউ যেন বলে, ম্যাম, আমাদের বাসায় অনেক রকম পাখি আসে।
    নীলাঞ্জনা অবাক হয়ে ঘুরে তাকায়। কোথায়? কেউ তো নেই।নীলাঞ্জনা উঠে দাঁড়ায়। সে ঘুরে তাকায়। এদিক সেদিক পায়চারি করে। কই কেউ তো নেই। কিন্তু তার স্পষ্ট মনে হয় একটা ছেলের গলা সে শুনেছে। কে কথা বলে?
    নাকি পুরোটাই মনের ভুল।
    নীলাঞ্জনার অবাক দাঁড়িয়ে থাকে। আবার একই কণ্ঠ বলে ওঠে, ভয় পাবেন নাম্যাম। আমি আপনাদের ক্ষতি করবো না।
    ঠিক তখন নীলঞ্জনার মনে হয় পুরো বাড়িটি একটা অদ্ভুত সুন্দর গন্ধে ভেসে যাচ্ছে।

    নীলাঞ্জনা আনমনে বসে আছে। একাকী রোদের দুপুরে একটি সোফায় বসে আছে। আনমনে সেকিছু ভাবছে। বাইরের জানালা ভেদ করে ভেসে আসে আলর উজ্জ্বল তির্যক রশ্মি। ভারী পর্দায় আলো ছায়ার খেলা নীলাঞ্জনার পায়ের কাছে গড়াগড়ি খায়। আলো আধারিতে সে চুপ করে বসে থাকে। তার মনে পরে, মনে পরে অতীতের কথা। কত স্মৃতি। যদিও ছোটবেলার স্মৃতি বিশেষ কছু জানা নেই। সে বড় হয়েছে শিশু পল্লিতে। সে জানে না তার বাবা মা কে? করুনাদি তাকে বড় করেছেন। তাকে আদর যত্নে নিজের মেয়ের মতো লালন করেছেন।নীলাঞ্জনা দীর্ঘদিন জানতো সে করুনা গোমেজের নিজের মেয়ে। কিন্তু পরে যেদিন তার বয়স আঠারো হল সেদিন করুনাদি তাকে জানালো সে তার আপন মেয়ে নয়। সে একজন পালিত কন্যা। আসলেই কি তার বয়স আঠারো।
    সেদিন নীলাঞ্জনার সমস্ত পৃথিবী যেন এলোমেলো হয়ে গেলো। সে কে? কোথা থেকে এসেছে? কে তার আসল বাবা মা?
    করুনাদি নীলাঞ্জনাকে বললেন, হয়তো তুমি আমার রক্ত সম্পরের মেয়ে নও, কিন্তু মনে রেখো তুমি আমার নিজের মেয়ে। আমি তোমাকে একজন মানুষএর মতো বড় করতে চেয়েছি, জানি না কতটা সফল হয়েছি? কিন্তু তুমি আমার মেয়ে।আর সব সময় মনে রাখবে মানুষের ওপর আস্থা রাখবে। পৃথিবীতে ভালো মানুষেরা আছে দেখেই পৃথিবী বেঁচে আছে। ‘
    তুমি যখন যখন এখানে প্রথম এসেছিলে তখন কিছু সাধারণ মানুষ তোমাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু নিশ্চয়ই তারা সাধারণ মানুষ নয়। তারা অসাধারণ। তারা আমাকে একটি মেয়ে উপহার দিয়েছে আর সব সময় সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখবে। মানুষের ভেতর দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেন।
    নীলাঞ্জনা কথা গুলো শোনে বা শোনে না। তার সব কিহু এলমেললাগে। করুনাদি তাকে জড়িয়ে ধরে। মা তুমি আমারি মেয়ে। রক্তের চেয়ে পবিত্র যে আত্মা তা দিয়ে আমরা দুজনে এক সুত্রে বাঁধা।
    তারপর অনেকগুল বছর পেরিয়ে যায়। নীলাঞ্জনা লেখাপরা শেষ করে। সে খোঁজে তার বাবা মাকে। এক পর্যায়ে নিজের ডি এন এ টেস্ট করে। সে জানতে পারে, সে আসলে বাঙালি নয়। সে অন্য মানচিত্রের মানুষ।
    করুনাদি তাকে সব কিছু বলেছিল। সে প্রশাসনেরর সাথে যোগাযোগ করে। কিন্তু কোন তথ্যই জানতে পারে না। এতো দিন আগের ঘটনা কে মনে রাখে। তার পর নীলাঞ্জনার জীবনে আসে আফতাব। আফতাব নীলাঞ্জার প্রেমে পরে যায়। মেধাবী, সুদশন, ভদ্র এ যুবকটি নীলাঞ্জনাকে বিয়ের প্রস্তাব্দ দ্যায়। নীলাঞ্জনা অপ্রস্তুত হয়। সে এক পর্যায়ে আফতাবকে সব কিছু খুলে বলে। সেদিন খুব বৃষ্টি ঝরেছিলো।
    আরপর নীলাঞ্জনার সংসার জীবন শুরু হয়। ভালো লাগায়, ভালবাসায় নীলাঞ্জনা সব যেন ভুলে যায়। তার ঘরে এলো দুজন রাজকন্যা।রূপকথা আর চুপকথা।
    তবু এখনো নীলাঞ্জনার মনে পরে অতীতের কথা। সে আনমনে ভাবে।
    হঠা দমকা বাতাসে বসার ঘরের পর্দাটা সরে যায়। নীলাঞ্জনা চমকে তাকায়। কোথা হতে একটা সুর ভেসে আসে। সমস্ত ঘরে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ নীলাঞ্জনার মনে হয় তার খুলির ভেতরে কে জানি কথা বলছে। একটা কিশোর ছেলের গলা শোনা যায়। নীলাঞ্জনার সমস্ত শরীর কেঁপে ওঠে।
    তাহলে ম্যাম, আপনি কাউকে খুঁজছেন?
    কিশোর ছেলেটা বলে, ভয় পাবেন না ম্যাম, সময় হলেই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। কোথায় যেন ঝন ঝন করে কাঁচ ভাঙ্গার আওয়াজ আসে। নীলাঞ্জনা ঘুরে তাকায়। চারিদিকে চেয়ে দেখে। কই কেউ তো নেই। নীলাঞ্জনা, মাথায় হাত চেপে বসে থাকে।

    রাত গভীর। নীলাঞ্জনা ঘরে শুয়ে আছে। মাথায় একটা আইস ব্যাগ। তার প্রেসার প্রচণ্ড বেড়েছে। সে ভ্রু কুঁচকে শুয়ে আছে। জেগেই আছে। আফতাব চিন্তিত দৃষ্টিতে তার দিকে তাকায়। সে কিছুটা শঙ্কিত। সে জানে নীলাঞ্জনা অত্যন্ত শক্ত ধাঁচের মেয়ে। সে জীবনে অনেক চড়াই উতরাই পার করে এসেছে। সে এতো সহজে ভেঙ্গে পড়বে না। আফতাব চিন্তিত মুখে নীলঞ্জনার মুখে বসে আছে।
    কিছুদিন আগে নীলাঞ্জনা তার কাছে প্যারা সাইকলগির বই চেয়েছে। এবং বেশ মন দিয়ে পরছে। নীলঞ্জনা ফিনান্সের ছাত্রী। সে হঠাৎ সাইকোলজির বই কেন পড়বে? নীলঞ্জনা কোন কাজ কারণ ছাড়া করবে না। নীলাঞ্জনা কিছু একটা তার কাছ থেকে গোপন করার চেষ্টা করছে।
    আফতাব এখনো সরাসরি জিজ্ঞেস করে নি। সে জানে নীলাঞ্জনার সাথে জেদ করে লাভ নেই। নীলাঞ্জনা ভীষণ জেদী। সে নিজে থেকে না বললে কিছু জানা যাবে না।
    আফতাব নীলাঞ্জনার পাশে বসে আছে। আজ দুপুর থেকেই নীলাঞ্জনার মুখ বন্ধ। তার পালস আর প্রেসার অসম্ভব বেড়ে গেছে। আফতাব তাকে কিছু ঘুমের অসুধ দিয়েছে। কিন্তু নীলাঞ্জনা এখনো ঘুমিয়ে পরে নি। সে ঠোঁট চেপে শুয়ে আছে। কারো সাথে কথাও বলছে না।
    আফতাব চিন্তিত। কি হয়েছে নীলাঞ্জনার? সে তার কাছ থেকে কি গোপন করছে? আফতাব সাইকলজির ছাত্র। সে মানুষকে পড়ার চেষ্টা করে। স সময় কাজে দ্যায় বলে মনে হয় না। মনে হচ্ছে বিয়ের এতো দিন পরেও সে নীলাঞ্জনাকে বুঝে উঠতে পারে নি।
    নীলাঞ্জনা ঘুম ভেঙে জেগে ওঠে। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। সে ঘন ঘন নিশ্বাস ছাড়ে আর বিড় বিড় করে বলে মা, মা। আফতাব জেগেই ছিল। সে বলে? নীলা কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছো? নীলাঞ্জনা বলে প্লিজ আমাকে এক গ্লাস পানি এনে দাও। আফতাব বসার ঘরে পানি আনতে যায়। নীলাঞ্জনা মাথায় হাত দিয়ে বসে থাকে। চুল খামচে ধরে। সে বিড় বিড় করে বলে মা, মা।
    সে স্বপ্নে সে লোকটাকে দেখেছিলো? কি বীভৎস? কি ভয়ঙ্কর? নীলাঞ্জনার বয়স তখন তেরো অথবা আরেকটু বেশি। সে স্কুল থেকে ফিরছিলো। সে হেঁটে আসছিলো। একটা চিকণ গলি। সেরকম কেউ নেই। হঠাৎ মাঝবয়সী একটা লোক তার পিছু পিছু এসে বলে, মা কই যাও? মাথায় কাপড় দেও না কেন? নীলাঞ্জনা প্রচণ্ড ভয় পায়। ঠিক তখন লোকটা আস্তে করে নীলাঞ্জনার বুকে হাত দ্যায়। বলে দাও তোমার ওরনা উঠিয়ে দিচ্ছি। বলতে বলতে সে নীলাঞ্জনার বুকে, পেতে, সারা শরীরে হাত বোলায়। লোকটার পান খাওয়া ঠোঁটের কষ বের আসে। তার চোখে কি নোংরামি। কি কদাকার।
    ঘরে ফিরে নীলাঞ্জনা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। করুনাদি আসলে দেখে নীলাঞ্জনা একটা একাকী ঘরে খাটে বসে আছে মাথায় হাত দিয়ে। করুনাদি বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে? নীলাঞ্জনা প্রথমে বলতে চায় না। সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তারপর ধীরে ধীরে সে সব বলে। করুনাদি একটা বিশাল গাছের মতো তাকে জড়িয়ে ধরে। যেন এক নীলাঞ্জনাকে এক বিশাল বৃক্ষ জড়িয়ে আছে।
    নীলাঞ্জনা সেই দুঃসহ স্মৃতি আজো ভুলতে পারে নি। সে এখনো রাতের দুঃস্বপ্নে সেই কদাকার লোকটাকে স্বপ্নে দ্যাখে।
    আফতাব পানি নিয়ে আসে। ঠাণ্ডা পানি। গ্লাসের গায়ে জমে থাকে স্বেদ বিন্দু। নীলাঞ্জনা ঢক ঢক করে জল খায়। তাকে একটু শান্ত দেখায়। ঠিক তখন হঠাৎ করে নীলঞ্জনার মাথার ভেতর একটা চিনচিনে শব্দ হয়। একটা কিশোর ছেলে বলে, ম্যাম ভয় পাচ্ছেন কেন?
    আপনি কি ওই লোকটিকে ভয় করেন? নীলাঞ্জনা চারিপাশে তাকায়। কোথাও কেউ নেই। নীলাঞ্জনার মাথায় ক্রমশ সে ছেলেটি কথা বলে যায়। বলে, ম্যাম লোকটি এখন অনেক বৃদ্ধ, সে ঢাকা শহরেই আছে। আমি আপনার হয়ে একটি কাজ করবো আপনি কালকের পত্রিকা খুলে দেখবেন। হঠাৎ সারা ঘরে কি অপূর্ব সুবাতাস।
    আফতাব অবাক হয়ে যায়। বলে, নীলা তুমি কি কোন সুন্দর গন্ধ পাচ্ছো?
    নীলাঞ্জনা উত্তরে মাথা ঝোঁকায়।
    তারা সারা রাত ঘরে আলো জ্বেলে রাখে। দুজনে দুজনকে জড়িয়ে থাকে।
    পরদিন সকাল হয়। গৃহকর্মী পেপার নিয়ে আসে। নীলাঞ্জনার মুখ শুকিয়ে আছে। সে পত্রিকার পাতা উলটায় আনমনে। গত রাতের কথা ভাবছে। হঠাৎ করে চতুর্থ পাতার একটা ছোট খবরে তার চোখ পরে। সে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে দ্যাখে পুরনো ঢাকা ছাদ থেকে পা পিছলে পরে একজন মারা গেছে। বৃদ্ধ লোকটির ছবি দেওয়া হয়েছে। এতো সেই লোকটি। নীলাঞ্জনার তেরো বছর বয়সের সেই কদাকার লোকটি।
    নীলাঞ্জনা কিছু বুঝতে পারে না। সে অবাক চোখে তাকিয়ে থাকে। নীলাঞ্জনা কিছুই বুঝতে পারে না।
    নীলাঞ্জনা পত্রিকা হাতে বসে আছে। তার অনেক কিছু মনে পরে, আবার মনে পরে না। সে আনমনে তাকিয়ে থাকে। প্রত্যেকটি মেয়ের কিছু গোপন বিষয় থাকে যা সে কখনো কাউকে ব্লতে পারে না। আফতাবকে সে কখনো ে ঘটনাটি বলে নি। কাউকেই বলে নি। তবু সে মাঝে মাঝে সেই কদাকার লোকটিকে স্বপ্নে দ্যাখে। আজকের পত্রিকায় সে লোকটির মৃত্যু সংবাদ এসেছে। আগে সে লোকটিকে ঘৃণা করত। সে জানে না আজ সে কি করবে?
    সে একা আনমনে বসে থাকে। তার চোখ বেয়ে আনমনে দু ফোঁটা জল গড়িয়ে পরে। আজ বাশায় কেউ নেই। মেয়েরা স্কুলে গেছে। আফতাব অফিসে। নীলাঞ্জনা অসুস্থতার কারণে অফিস কামাই দিয়ে। সে জানে না , সে কিছুই জানে না।
    হঠাৎতার মাথা চিন চিন করে ওঠে। সে মনে মনে প্রস্তুত হয়। সে জানে এখন এক কিশোর ছেলে তার সাথে কোন এক অলকিক পদ্ধতিতে কোথা ববে। চারিদিকে বেলী ফুলের অপূর্ব গন্ধ।
    ম্যাম, কেমন আছেন?
    আপনি কি ঘটনাটি ঘতিয়েছেন?
    ছেলেটি অবাক হেসে বলে, কেন ম্যাম ওই লোকটি তো ছাদ থে পা পিছলে পরে মারা গেছে।
    আমি জানি আপনি ঘটনাটি ঘতিয়েছেন।
    যদি আপনার তাই মনে হয় তবে তাই।
    আপনি আশলে কে?
    আমি কেউ না।
    ঠিক করে বলুন। ম্যাম আমার ঘরটা কেমন লাগে আপনার।
    নীলাঞ্জনা চমকে ওঠে। তাহলে এটি কি সেই ছেলে। সেই বাড়ির মালিকদের ছেলে।
    নীলাঞ্জনা চুপ করে থাকে।
    ম্যাম আমি আপনার ক্ষতি করবো না।
    আপনি আমার সাথে কথা বলেন কেন?
    ম্যাম কোন একদিন জানতে পারবেন নিশ্চয়ই।
    প্রায় দু সপ্তাহ পার হয়ে গেছে। নীলাঞ্জনাদের বাসায় এর মধ্যে কোন অদ্ভুত কিছু ঘটে নি। কেউ তার মাথার ভেতর কথা বলছে না। কোন সুবাতাস ভেসে আসে না।
    নীলাঞ্জনা মনে মনে ভাবে তাহলে কি পুরোটাই কি মনের ভুল? কোন স্বপ্ন? কিন্তু আরো অনেকে এটা টের পেয়েছে। আফতাব নিজে ফুলের গন্ধ পেয়েছে। সেই কদাকার লোকটি মারা গেছে।
    নীলাঞ্জন কিছু বুঝে ওঠে না।
    সে প্যারা সাইকলগির বইটা মনোযোগ দিয়ে পরে। নানাবিধ অন অলৌকিক ঘটনা যা লৌকিক ভাবে ব্যাখা করা হয়েছে। কিন্তু নীলাঞ্জনার মন শান্ত হয় না।
    সে এটা কারো সাথে বলতেও পারছে না। তাহলে সবাই তাকে বলবে পাগল। শুধু একজনকে বলা যেতে পারে। সে হল আফতাব।
    কারণ আফতাব নিজে সেদিন সেরাতে ফুলের গন্ধ পেয়েছিল।
    ম্যাস হিস্টেরিয়া বলে একটা সমস্যা আছে। যেখানে অনেক ব্যাক্তি কোন একটা অলৌকিক বিষয়ে বিশ্বাস করে। এরকম কিছু না তো?
    আফতাব সাইকোলজির স্টুডেন্ট। সে হয়তো বিষয়টি ব্যাখা করতে পারবে। এদিকে বাইরের কোমল রোদ নীলাঞ্জনার পায়ে লুটোপুটি খায়।
    আফতাব নীলাঞ্জনার মুখমুখি বসে আছে। রাত দুইটা। রুপকথা, চুপকথা ঘুমিয়ে পড়েছে। নীলাঞ্জনা দীর্ঘক্ষণ কথা বলছে। আফতাব মনোযোগ দিয়ে শুনছে। নীলাঞ্জনা প্রথম থেকে শেষ পর্যন্ত বলে। কিছুই বাদ যায় না। আফতাব চিন্তিত মুখে বসে আছে। সে ঘটনাটি নিয়ে ভাবছে। সে সাইকোলজির স্টুডেন্ট। অলৌকিকতায় তার বিশ্বাস নেই। তার কাছে প্রতিদিন এ ধরণের অসংখ্য মানুষ আসে। ভুতের গল্প শোনায়। আফতাব অত্যন্ত বুদ্ধিমান। সে লৌকিক ভাবে সব ব্যাখা করে।
    কিন্তু বর্তমানে সে চিন্তিত। নীলাঞ্জনাকে দীর্ঘ দিন ধরে চেনে। সে জানে এই মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী। সে কোন বানিয়ে কথা বলছে না। তাছাড়া নীলা শক্ত চরিত্রের মেয়ে। ভুতের ভয়ে গুটিয়ে যাবার কথা তার নয়। তাছাড়া সে নিজেও সে রাতের ফুলের সুবাতাস পেয়েছে। সে চিন্তিত মুখে বসে আছে। নীলাঞ্জনা একটি নীল শাড়িতে তার সামনে বসে আছে। সে আফতাবের কাছে ের একটা ব্যখা চায়।
    আফতাব ধীরে ধীরে বলে নীলা আমাকে একটু সময় দিতে হবে। আমি কিছুদিন বিষয়টি নিয়ে ভাববো। আপাতত তোমার রিলাক্সেশনের জন্য একটা ওষুধ দিচ্ছি। মন ভালো থাকবে, রিলাক্স থাকবে। তুমি বেশি চিন্তা করো না। তাছাড়া তোমার কাজের চাপ ও বেশি। তুমি বরং এক কাজ করো কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নাও। তোমার ভালো লাগবে। আর যেটা করতে তোমার ভালো লাগে সেটাই করো।
    আফতাব উঠে দাঁড়ায়। তাকে চিন্তিত দেখায়। তারপর হঠাৎ ঘুরে তাকিয়ে বলে, আচ্ছা ওই রুমটিতে তুমি কি আর গিয়েছো? নীলাঞ্জনা বলে, না।
    আফতাব বলে আমার মনে হয় আমদের উচিত ওই রুমটি একটু ভালো করে দেখা। রুমটিতে কি আছে?
    নীলাঞ্জনা বলে, সেরকম কিছু নেই কিছু নোট খাতা, পেইন্টিং, পুরনো পিসি এসব।
    আফতাব বলে, আমাদের প্রথম কাজ হবে, রুমটিতে কি আছে তা ভালো করে খুঁজে দেখা। হয়তো কিছু জানা যাবে।
    ঠিক তখন, নীলাঞ্জনার মাথায় একটা চিনচিনে ব্যথা জেগে ওঠে। করোটির ভেতর একটি কিশোর বলে ওঠে, ম্যাম, আমার রুম দেখবেন। খারাপ হবে না। হয়তো মজার কিছু পেয়েও যেতে পারেন। আমার আপত্তি নেই।
    ঘরে একটা প্রবল সুগন্ধ।
    আফতাব অবাক হয়ে বলে, নীলা তুমি কি কোন গন্ধ পাচ্ছো?
    নীলা হতাশ ভঙ্গিতে বলে, হ্যাঁ।
    হঠাৎ মনে হয় বাইরে দিয়ে একটা বাচ্চা মেয়ে দৌড়ে গেলো। তারা দুজনে বারান্দায় ছুটে যায়। কই রাস্তা তো ফাঁকা। কেউ নেই।
    কি হচ্ছে এসব?
    তারা ঘরে ফিরে আসে। মনে হয় প্রবল ঝি ঝি পোকার শব্দ।

    আরো দশ বারো দিন পার হলে পর, কোন কিছুই ঘটে না। ইতোমধ্যে আফতাব আর নীলাঞ্জনা অনেকবার এ তালাবদ্ধ ঘরটিতে এসেছে। সেরকম কিছু পায় নি। আবার পেয়েছেও। অসংখ্য নোট খাতা। হিসেবের খাতা। বোঝাই জাছে। ছেলেটি অত্যন্ত গোছানো ছিলো। ছেলেটির তার ক্যালেন্ডার রেখে দিয়েছে। সেখানে প্রতিদিন সে কি করেছে তার বিবরন লেখা। তার ঘরে পুরনো টেবিলের ড্রয়ারে পাওয়া গেলো অসংখ্য জিনিস। হিসেবের খাতা, সার্টিফিকেট। বোঝাই যাচ্ছে লেখা পড়ায় বেশ ভালো ছিল। এবং একটি অদ্ভুত জিনিস পাওয়া গেছে। কেউ একজন ছেলেটির কোষ্ঠী গণনা করেছিলো। সেখানে ছেলেটির সম্পর্কে অদ্ভুত কিছু কথা লেখা আছে। কিছু জ্যোতিষ শাস্ত্রীয় ঘটনার বর্ণনা আছে। আফতাব ইতোমধ্যে নেট সার্চ করে দেখেছে সব গুলো ঘটনাই সত্য। বিভিন্ন জিনিসের মধ্যে একটা পাথরের নেকলেস আছে। দামি দামি পাথর। এদিকে নীলাঞ্জনা ছেলতির পুরনো কম্পিউটার ঠিক করেছে। খুব একটা ঝামেলা হয় নি। ভালই ছিল। অনেক দিন ব্যাবহার না করায় একটু কেজ ছিল। কিছু পার্টস চেঞ্জ করে এখন সুন্দর চালানো যাচ্ছে। ছেলেটির কিছু পোর্টেবল হার্ড ডিস্ক পাওয়া গেছে। নীলঞ্জনা গত দুই দিন ধরে ছেলেটির কাজ দেখছে। যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে এবং বিস্মিত হচ্ছে।
    আফতাব আর নীলাঞ্জনা প্রায় পনেরো দিন পর নিজেদের ঘরে গভীর রাতে গল্প করছে। অন্যান্ন গল্প শেষে তারা ছেলেটিকে নিয়ে গল্প করে।
    নীলাঞ্জনা বলে,
    “আমি তো কিছু বুঝছি না। আচ্ছা ছেলেটির শেষ পর্যন্ত কি হয়েছিলো?”
    আফতাব বলে “আমিও তো তাই ভাবছি?”
    হঠাৎ আফতাব আর নীলাঞ্জনার মাথায় একটা চিনচিনে শব্দ বেজে ওঠে। এক কিশোরের কণ্ঠ ফিরে আসে। সে বলে,
    “ম্যাম ছেলেটি আমি । আমার সাথে কি হয়েছিলো জানতে চান? তাহলে অপেক্ষা করতে হবে।“
    ছেলেটি মুচকি হাসে। নীলাঞ্জনা বলে, “আফতাব।”
    আফতাব কিছু বলে না।
    ছেলেটি বলে, “স্যার, ম্যাম কিছু মনে করবেন না। আসল এ বাড়িটিতে আমিই আপনাদের নিয়ে এসেছি। আমাকে নিয়ে একটি রহস্য ছিল। আমারো কিছু বলার ছিল। কিন্তু শোনার মতো কেউ ছিল না। আমি আমার প্রভাব বিস্তার করে এ বাড়িটিতে নিয়ে এসেছি। আমি জানি আপনারা অসম্ভব বুদ্ধিমান। তাই এ খেলা।
    আমি দেখতে চাই আপনারা এ রহস্যের সমাধান করতে পারেন কি না?”
    নীলা বিড় বিড় করে বলে, “তোমার নাম কি?”
    “ম্যাম আমার তো অনেক গুলো নাম ছিল। একটি নামে বা শব্দে কি একজনকে চেনা যায়? ধরে নিন আমি কেউ না। আমি একজন অদৃশ্য সত্ত্বা। যখন আমি বেঁচে ছিলাম তখনো ছিলাম অদৃশ্য। এখন গুপ্ত।”
    নীলা কিছু বলে না। আফতাব বলে, “নীলা আমরা ভুল শুনছি না তো?”
    নীলা বিড় বিড় করে বলে, “আমি কিছুই জানি না।”
    দুই সপ্তাহ পার হয়ে গেলে পর, নীলাঞ্জনা আর আফতাব চিন্তা করে যায়। তারা সেই তালা বদ্ধ কক্ষটিতে যায়। নীলাঞ্জনা পুরোনো কম্পিউটারটি নেড়ে ঘেটে দ্যাখে। সে অবাক হয়ে ছেলেটির কাজ দ্যাখে। বিভিন্ন কাজ আছে। ছবি আঁকা থেকে শুরু করে লেখালেখি। ফটোগ্রাফি। লেখাপড়ার প্রচুর উপকরণ। সে মনোযোগ দিয়ে বসে বসে লেখা গুলো পরে। ছবি গুলো দ্যাখে। যদি কোন ক্লু খুঁজে পায়। লেখাগুলো অদ্ভুত। অদ্ভুত ভাবে গল্পের শেষে উপসংহার সৃষ্টি করা হয়েছে। পড়তে ভালো লাগে।
    ছবিগুলোও সে দ্যাখে। বেশ সুন্দর। ছেলেটি যে মেধাবি ছিল তা নিয়ে কোন দ্বিধা নেই। তার একটু অদ্ভুত মনে হয়। সে ছবিগুলো মনোযোগ নিয়ে দেখে।
    এরকম মেধাবি একটি ছেলেকে নিয়ে এতো রহস্য কেনো?
    আফতাব ছেলেটির সময় এ এলাকায় যারা থাকতো তাদের সম্পর্কে তথ্য জানতে চায়। কারণ ছেলেটির লেখায় প্রচুর স্থানীয় উপকরণ আছে।
    নীলাঞ্জনা আর আফতাব ছাএলেতির কাজ গুলো বিশ্লেষণ করে। আফতাব একজন মনোবিদ্যার ছাত্র। সে মন দিয়ে ছেলেটির সব কাজ দ্যাখে এবং বিসশ্লেশন করে। তার কাছে ছেলেটিকে অদ্ভুত রহস্যময় মনে হয়।
    নীলাঞ্জনা কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়।
    তার মেডিকেল রেকর্ড। ছেলেটির কিছু সমস্যা ছিলো। সে কিছু হালকা মানসিক সমস্যায় ভুগতো। তার মাঝে কিছুটা দুশ্চিন্তাগ্রস্থতা এবং বিষণ্ণতার লক্ষন ছিল। এর বাইরে সেরকম কোন সমস্যা ছিল না।
    তবে মজার বিস্ময় হল লেখা গুলো পরলে মনে হয় লেখার মাধ্যমে ছেলেটি আসলে নিজের কিছু ব্যক্তিগত কথাই বলতে চ্যেছে। নীলাঞ্জনা বিকেলের কমলা রোদে বসে বসে লেখা গুলো এক মনে পরে যায়। সে খেয়াল করে নি, সেই তালা বদ্ধ ঘরটিতে কি অপূর্ব এক ফুলের সুবাতাস আর ঝি ঝি পোকার শব্দ।

    নীলাঞ্জনা অবাক মনে পুরোনো নোট গুলো পড়ে যায়। এখন তার মনে হচ্ছে এখানে একটি বিশেষ ঘটনা ঘটেছিলো। ছেলেটি কাব্যিক ভাষায় তার নিজস্ব গল্প লিখে গেছে। লিখেছে তার পার্শ্ববর্তী চরিত্র গুলোর কথা। সে হয়তো বিশেষ কিছু জানতো। কিন্তু তা কি?
    ছেলেটি নিঃসন্দেহে মেধাবী ছিলো। তার কাজ দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। তার বুদ্ধিমত্তা ছিল প্রখর। পুরনো কম্পিউটারে তার নিজস্ব নোট গুলোতে তার সমস্ত বিবরণ আছে। এ রকম একটি ছেলে অবশ্যই অনর্থক কাজ করবে না। নীলাঞ্জনার মনে হয় ছেলেটি গল্পে, কবিতায় আর বিবিধ নোটে তার নিজস্ব গল্প লিখে রেখেছিলো। কিন্তু একটি বিষয় বোঝা যাচ্ছে না, তা হল ছেলেটির কি বিশেষ অতীন্দ্রিয় ক্ষমতা ছিল? ছেলেটি বিবিধ নামে নিজেকে অভিহিত করেছে। এর কারণ কি?
    ছেলেটির বইয়ের সংগ্রহশালা বেশ সমৃদ্ধ। তাতে বিভিন্ন রকমের বই আছে। দর্শন, কবিতা, উপন্যাস থেকে শুরু করে প্রাচীন ধর্মগ্রন্থ। অদ্ভুত কিছু বই ও আছে। অতিপ্রাকিতিক ক্ষমতার বই, জ্যোতিষশাস্ত্রের বই। ছেলেটির একটি টেলিস্কোপ ছিল। নিশ্চয়ই তারা দ্যাখার অভ্যাস ছিল। অদ্ভুত কিশোর। গানের সংগ্রহ বিশাল। ছেলেটির সাথে শেষ পর্যন্ত কি হয়েছিলো তাই নীলাঞ্জনা জানতে চায়? ছেলেটির কি কোন অতি প্রাকৃতিক ক্ষমতা ছিলো?
    প্রায় দু মাস হল সেরকম কিছুই হয় নি। আফতাব আর নীলঞ্জনা নিজদের নতন করে সুখের সংসারে ভাসছে। দুই মেয়েকে নিয়ে যত আনন্দ। এ বাশাতায় এসে তাদের অন্য এক জীব শুরু হয়েছে। নীলঞ্জনা আর আফতাব যেন ভার্সিটির জীবনে ফিরে গেছে।
    এই দুই মাসে কিছু হয় নি। কোন অদ্ভুত কিছু। কিন্তু তবু নীলঞ্জনা আর আফতাব অবাক হয়ে মাঝে মাঝে অতীতের কথা ভাবে।নিজেদের মতো আলোচনা করে। আফতাব বলে, হয়তো বা আমাদের মধ্যে কোন বিভ্রম সৃষ্টি হয়েছিলো। ঘরটি তালা বদ্ধ। পুরনো একটা বাড়ি। শব মিলিয়ে একটা অসস্তিকর পরিবেশ ছিল। তাছাড়া কাজের চাপ ছিল প্রচণ্ড। হয়তো কোন একটা ভুল ধারণার জন্ম হয়েছিলো।
    নীলাঞ্জনা মাথা নেড়ে সায় দ্যায়। যদিও সবকিছু তার কাছে পষ্ট বোধ হয় না। সে আনমনে ভাবে। সে এতোটা বোকা না যে তার সাথে এধরনের কিছু হএ। তাছাড়া সেই মৃত ব্যাক্তিটি। নীলাঞ্জনা মাঝে মাঝে মনে মনে ছেলেটিকে ডাকে। যদিও কোন লাভ হয় না। তাহলে মনে হয় সব ভুল ছিল। সে কি কিছুটা হতাশ হল? সে ইতোমধ্যে ছেলেটি সম্পর্কে যত টুকু জানা যায় জেনেছে। সেরকম অদ্ভুত কিছু নেই।
    কিন্তু সকল সরল অঙ্কেই থাকে গরলের গজামিল। নীলঞ্জনা তার বাসার বারান্দদায় বসে এসব ভাবে। হঠা সে খেয়াল করে দুরের বাইরের সদর দরোজায় একজন বৃদ্ধ লোক হাজির হয়েছে। তার পরনে শাদা পাঞ্জাবি। বেশ শুকনো। দখে মনে হচ্ছে সে গ্রাম থেকে এসেছে। তার হাতে একটা ব্রিফকেস আর পরনে শাদা পাঞ্জাবি। হঠাৎ নীলাঞ্জনার মাথায় একটা তীক্ষ্ণ শব্দ হয়। তার মনে হয় কেউ যেন বলছে, অবশেষে সে এসেছে। নীলঞ্জনা অবাক হয়ে খেয়াল করে তার সাড়া ঘর আর বারান্দায় কেমন এক অদ্ভুত আগর বাতির গন্ধ।

    4
    4 Comments
Skip to toolbar