Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মৃত্যুর দেবদূত

    আমার ধুলট প্রেমের,
    ছেড়া জিন্সে,
    পথের কাঁদা,
    রক্ত মাখা, শ্লেষ্মা আঁকা।

    আমার বুকপকেটে,
    জোনাক পোকার দল।
    জোছনা লোকের
    চন্দ্র কথা।

    আমার অসমাপ্ত হৃদয়ে,
    আর করোটির গভীরে,
    কান্না মাখা,
    লাজুক মেয়ের অশ্রু কথা।

    লাজুক মেয়ে লজ্জা ভোলো,
    হাতের আগুন মশাল তোল।
    হায়েনার দল রক্ত চায়,
    ওদের জানাও,
    মৃত্যু আমার চরন সাথী,
    আমি মৃত্যুর দেবদূত।

    2
    2 Comments
Skip to toolbar