Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • গল্প বলার রাত

    এসো আজ রাতে,
    একটা গল্প বলি।
    একটা ক্ষ্যাপাটে পরিবারের,
    এক উন্মাদ কবির গল্প।
    ঘৃণার জাতক তার পৈত্রিক পরিচয়,
    দুখিনী মায়ের একমাত্র সম্বল।
    বোবা বোনের হারিয়ে যাওয়া ভাই।
    সে সারাটা শহর চষে বেরিয়েছিলো,
    বেওয়ারিশ ছেলেটি মানুষে ঈশ্বর খুঁজেছিলো,
    বদলে পেলো ঘৃণা আর ততোধিক ঘৃণা।
    আজ আর সে নেই,
    কোন এক বৃষ্টি ভেজা রাতে সে শূন্যতায় হারিয়ে গিয়েছিলো।
    [ কোন এক কবির স্মরণে ]

    5
    3 Comments
Skip to toolbar