Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • তুমি

    দীর্ঘ অন্ধকার রাত শেষে,
    তোমার দুঃখ পারদের বাষ্পের মতো,
    মিশে যায় সীমাহীন আকাশে।
    বিষণ্ণতার লোভী আবরণ
    একলা রাতে তোমাকে ঘিরে থাকে
    তীব্র কুয়াশার মতো।
    তবু রাত শেষে, প্রথম সকালে,
    তুমি ফিরে আসো তোমার পরিচিত পৃথিবীতে,
    এক বুক ঝলমলে রোদের সাথে।
    তোমার হাসিতে জ্যোৎস্না ফোটে,
    মহাকাশে প্রজ্বলিত হয় তীব্র আলোর ফোয়ারা।
    প্রতিটি ভোরে তুমি গাও জীবনের গান।
    যে জীবন ভুলে গেছে ভবঘুরে রোদে, একলা শালিক।
    তোমার গানে মুগ্ধতা ছড়ায় প্রতিটি মানব হৃদয়ে।
    যে পথে তুমি চলো,
    সে পথে ধুলো আর ঘামে ভেজা ক্লান্ত মানুষগুলো,
    চেয়ে দেখে তোমার বিস্ময়কর অগ্নিল পদচিহ্ন।
    চেয়ে থাকে কিছু ব্যস্ত জীবন, এক টুকরো সবুজ আর বিবর্ণ দৃশ্যাবলী।
    তোমার ঐ রেখে যাওয়া চিহ্নেরা
    আশাহত, জীর্ণ, নির্জীব হৃদয়ে নিয়ে আসে স্বপ্নের উজ্জ্বল প্রত্যাশা।
    তোমার উদাস চোখে প্রবাহিত নদী তার অবিরল ধারা ভুলে স্থবিরতায় নিমজ্জিত হয়।
    তোমার উদার আহবানে সূর্য তার গতিপথ ভুলে দিশেহারা এখনো।
    তোমার তীব্র মানবিক হৃদয়ে শান্তনা খুঁজে ফেরে পথভোলা পথিক বিভ্রান্তির ভিড়ে।
    তুমি এক অপূর্ব সৌন্দর্য,
    তুমি এক না বলা দুঃখ,
    তুমি অমর, অজড়, শাশ্বত।
    তুমি স্বপ্নে অদেখার কষ্টে এক বিন্দু অশ্রু।

    4
    4 Comments
Skip to toolbar