Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের জাদুকর

    একটি অন্ধকার প্রকোষ্ঠে বৃদ্ধ বিড়বিড় করে বললেন” জল।“
    কেউ জল নিয়ে এলো না।
    একটি অন্ধকার প্রকোষ্ঠে কিশোরী বললো” আলো।“
    কোন জোনাক আলো জ্বালে নি।
    পাশের প্রকোষ্ঠে পাগলটা প্রলাপ বকছে।
    নিচের তলায় বন্দি প্রেমিক দেয়াল ভাঙার চেষ্টা করছে।
    তারই পাশে সদ্য বিধবা বিলাপ করছে।
    আরেকটি অন্ধকার প্রকোষ্ঠে বৃদ্ধা তার ছেলেকে ডাকছে,
    ছেলেটি সদ্য নিহত।
    ওদিকে কারাগারের প্রহরী চাবি ঘুরিয়ে ঘুরিয়ে
    করিডোরে হাঁটছে আর হাসছে।
    নিচের রাস্তায় অন্ধকারের জাদুকর পথ পাড়ি দিচ্ছে।

    3
    3 Comments
Skip to toolbar