Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রাত্যহিক জীবন

    কিশোরী তোমার কোমল মনের পবিত্রতায়,
    হারিয়েছিলে নির্বাসনে।
    বন্ধু খুঁজে বের হয়েছিলে, পথের ধারে, শোকের পথে।
    তুমি আর ঘরে ফিরে আসো নি।
    আমি পথে অনেক হাঁটলাম,
    পথের রক্ত প্রিয় জিন্সে মাখালাম,
    রক্তভেজা ধুলোর ঘ্রাণে ক্লান্ত জলের ছবি আঁকলাম।
    কিন্তু তোমায় খুঁজে পেলাম না।
    সন্ধ্যায় জানলাম তোমার ক্ষত বিক্ষত লাশ রাস্তার ডাস্টবিনে পাওয়া গেছে।
    দুইটা ঘুমের ওষুধ খেয়ে কবিতা করে,
    ঠিক বারোটায় বিছানায় ঘুমিয়ে পরলাম।

    3
    1 Comment
Skip to toolbar