Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কালো গোলাপ আর বুলেটের ক্ষত চিহ্ন

    এই নষ্ট নগরীতে আমি দেখেছি,
    কিভাবে মানুষের বেচাকেনা চলে।
    আমি দেখেছি কিভাবে রাস্তার পাগলিটা গান গায় বেসুরো গলায়।
    এই নষ্ট নগরীতে আমি এক পলাতক আসামি।
    যার কেউ নেই, কোনদিন হবেও না।
    এই নষ্ট নগরীতে পোশাকি মানুষের ঢল।
    আমি কফিনের কাবিনে বাসর সাজাই।
    কালো গোলাপের চাষাবাদ করি।
    ওরা গুলশান বনানীতে সুধায় মুগ্ধ হয়ে থাকে।
    ওদের উন্মত্ত শব্দে ও বাসার আর্ত চিৎকার হিন্দি গানের আড়ালে হারিয়ে যায়।
    রাস্তার পাগলটা এখনো ঢিল ছুঁড়ে মারে, খিস্তি করে অলৌকিক মানুষের সাথে।
    ভালোবাসা দিবস, বসন্ত উৎসবের আড়ালে ধর্ষিতা মেয়েটার কান্না লুকিয়ে থাকে।
    রেডিওতে গান বাজে ইয়ে দুনিয়া পিত্তাল কি।
    আমি মাথার ভেতর বুলেট নিয়ে
    একটি বুলেটের জন্য অপেক্ষা করি, পাশে পরে থাকে এক গুচ্ছ কালো গোলাপ।

    3
    10 Comments
Skip to toolbar