Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • গভীর রাতের পথচারী

    আমি গভীর রাতের পথচারী,
    এই নষ্ট নগরীতে একলা ঘুরি।
    দেয়ালের লেখা পরি।
    কতো জন কতো কিছু লিখে গেলো।
    সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না।
    আগে দেয়ালের মানচিত্রে লেখা হতো কষ্টে আছি আইজুদ্দিন।
    আজ সবাই কষ্টে আছে।
    লাবণ্য, অনন্যা, ফাইয়ায, অমিত, ডেভিড সবাই কষ্টে আছে।
    আমি এক শাদা দেয়ালের সামনে অবাক দাঁড়িয়ে থাকি।
    পরকে আপন ভাবি, আপনকে পর ভাবি।
    শাদা দেয়ালের অন্তরালে কতো কান্না জড়িয়ে থাকে।
    কতো মেয়ে সম্ভ্রম হারাল,
    কতো মা সন্তান হারালো।
    এসব ভেবে ভেবে ঘরে ফিরি।
    গান শুনি আর ভাবি।
    আমার দেয়ালের ক্যানভাস শাদা।
    সেখানে শুধু অজস্র মানুষের আর্ত চিৎকার আর ভয়ের শিহরণ।
    কবিতা লিখে কি করবো?

    4
    4 Comments
Skip to toolbar