Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এ শহর কাঁদতে জানে না

    এ শহর কাঁদতে জানে না,
    আমি অবশ হয়ে দেখি।
    এ শহর কাঁদতে জানে না,
    ছাত্রী হলের মেয়েটিকে নির্যাতন করে,
    বিবস্ত্র করা হল।
    অন্তরজালে হাসি তামাশা হল।
    এ শহর কাঁদতে জানে না।
    রাস্তার পাগলটা ডাস্টবিনে খাবার খুঁজে হন্যে হল,
    আর ও বাসার ছেলেটির বিয়ের দুই ডেকচি পোলাও রাস্তায় ফেলা হল।
    এ শহর কাঁদতে জানে না।
    রাস্তার ভাসমান মেয়েরা সবাই
    ভাতের খোঁজে বের হল।
    এ শহর কাঁদতে জানে না।
    আমি বসে বসে অবশ হয়ে কবিতা করি,
    এ শহর কাঁদতে জানে না।
    পহেলা ফাগুনে,
    খুব আনন্দ করা হল।
    প্রেমিক প্রেমিকা চোখে চোখে সমান্তরাল পথে হাঁটল,
    রাস্তার বাচ্চা গুলো শুকনো গোলাপ বেঁচে
    ভাত খেতে গেলো।
    এ শহর আসলেই কাঁদতে জানে না।

    1
    3 Comments
Skip to toolbar