Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দেবী

    দেবী, তোমারই চরণে দিলাম,
    সহস্র পুষ্পের শ্রদ্ধাঞ্জলি।
    শুধু একবার আশীর্বাদ দাও,
    পাষান হৃদয়ের পাথর বাগানে,
    মাথা উঁচু করে দাঁড়াবে সবুজ বৃক্ষ,
    মরুপ্রান্তরে অঙ্কুরিত হবে
    বিশুদ্ধ গোলাপ।
    রক্তস্নাত চাঁদ দূর থেকে দেখে যাবে
    মুক্ত পাখির দুরন্ত অভিযান।
    শুধু একবার স্পর্শ করে দেখো,
    হৃদয়ের লোনা সমুদ্রে, গর্জে উঠবে
    শতাব্দী প্রাচীন অতল জল।
    জোয়ারে আর প্লাবনে,
    নতুন স্বপ্নে বিভোর শরীরে,
    জেগে উঠবে কামনার জ্বলন্ত অগ্নীশিখা।
    তারারাও গেয়ে উঠবে
    মধুরতম সঙ্গীত
    পুরনো স্বরে ও সুরে।

    শুধু একবার দ্যাখা দাও,
    এই অন্ধ, অস্থির চোখে
    খুঁজে নেবে কালপুরুষ।
    খুঁজে নেবে বন্ধ্যা জমিতে
    মুক্তির স্বাদে বেড়ে ওঠা একটি ধানের চারা।
    খুঁজে নেবে বুদ্ধের নির্বাণ, বোধিবৃক্ষ,
    নদীর উচ্ছল ধারা।
    আর স্মৃতির ধূসর ক্যানভাসে সপ্নীল রঙেআঁকা
    একটি প্রাণের কবিতা।

    5
    6 Comments
Skip to toolbar