Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি আছি

    আমি আছি, তোমারই আশেপাশে
    টুকরো কাগজে অথবা ধূসর স্মৃতিতে।
    খুঁজে পাবে আমায় আগুন ঝরা
    মিছিলে বা নীরব কোলাহলে।
    হয়তো বা তোমার শেকড়ে
    ব্যথিত বৃক্ষের চিলতে পত্রে।
    অথবা দূর আকাশে
    যেখানে শিকারী চিল হারিয়ে যায়
    চক্রাকারে
    ক্রমান্বয়ে মেঘমালার আবর্তনে।

    আমি আছি, কোন অন্ধকার রাতে
    তোমার স্বপ্নে অথবা
    তোমার ঘোরলাগা স্বপ্নভঙ্গে
    এখনো অনেকটা দূরে
    একা হতে একাতর অভিমানে।
    খুঁজে পাবে আমায়
    তোমার হৃদয়ে
    দুঃসহ বেদনার তীরে
    যেখানে কোন মানব নেই
    সেই জনহীন প্রান্তরে।
    যেখানে কোন রক্ত নেই,
    নেই কোন বিষাক্ত বিষবাষ্প,
    নেই কোন অন্ধকার।

    সেই দূর দ্বীপে
    ঘরপোড়া আমি
    বসে আছি নিমগ্ন নির্জনে,
    হাতে নিয়ে একমুঠো জোছনা।

    4
    3 Comments
Skip to toolbar