Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

    তুমি লাল সবুজের যে মানচিত্রে বাস করো তা সকল ধর্ম, বর্ণ জাতিগোষ্ঠীর মানুষের আত্মত্যাগের বিনিময়ে এসেছে। এসেছে লাখো শহীদের রক্তে আর সহস্র মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। সহস্র শ্রমিকের আর সেলাই দিদিদের আত্মত্যাগে তুমি এ দেশে বেঁচে আছো। দীর্ঘ দিন আমি আমার ব্যগে বহন করে চলেছি লাল সবুজের পতাকা। মানুষ সাধারণত তার সবচেয়ে প্রিয়জনের ছবি রাখে তার বুকপকেটে । আর আমি বুকপকেটে রাখি লাল সবুজের পতাকা। এ দেশ তোমার। কিন্তু স্বাধীনতার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর নয়। এ দেশ তোমার, নতুন দিনের আলোকিত মানুষদের। একটা দেশ গড়ে ওঠে অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে। হে নতুন দিনের আলোকিত মানুষ এ দেশ তোমার। তাকে কখনো ভুলে যেয়ে না দেশ এবং মানুষ বেঁচে থাকে আশায় আর ভালবাসায়।
    আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

    6
    7 Comments
Skip to toolbar