Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট
    রবীন্দ্রনাথ না জীবনানন্দ? কে? কে? কাকে বেশি ভালো লাগে?
    আসলে রবীন্দ্রনাথ সুন্দরকে সুন্দর শব্দের প্রতীকে এঁকেছেন। সৌন্দর্য ধারণ করার ক্ষমতা সবার নেই।এক ভিন্ন বৌদ্ধিক স্তরে উত্তীর্ণ না হলে রবীন্দ্রনাথ বোঝা যায় না।গুরুদেব তো কবিদের কবি। কালোত্তীর্ণ এক কবি।আরো একশ বছর পর তার গীতিকবিতা ভিন্ন মানুষের হৃদয়ে একই সুর তুলবে, একইঅনুভবে শিহরিত করবে।তিনি বরং আলোচনা, সমালোচনার উর্ধে থাকুন।
    তো জীবনানন্দ খুব বোঝো? বুঝি না, ঠিক!কবিতা কি সম্পূর্ণ বোঝা যায়? শুধু পড়লে মনে হয় লোকটা কি গভীর নিঃসঙ্গ! আর কোন কবির মতো নয় তার কবিতা।সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, ভিন্ন জীবনের কথা বলে। ভদ্রলোকের ব্যর্থ জীবনের গল্পও টানে অনেক বেশি।তবে তার পঙ্কতিতে নির্জনতার সুর গভীরে দাগ কাটে।অবসরের গানে কি এক ভিন্ন সুর! সেখান থেকে ক্যাম্পে, তারপর আটবছর আগের একদিনে কি ভীষণ নিরর্থকতা!বোধে সিক্ত পৃথিবীর রক্তাক্ত ইতিহাস ঝুলে থাকে মৃত নক্ষত্রের আকাশে।সেজন্যই হয়তো রুপসীবাঙলায় তিনি প্রথম আধুনিক কবি।

    3
    2 Comments
Skip to toolbar