Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট
    আপনি একজন ব্যক্তিকে ধর্মের ভিত্তিতে প্রতিদিন অপমান করতে পারেন না। আমার কাছে তা পাশবিকতা। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানের। এ দেশ গড়ে উঠেছে সহস্র কোটি মানুষের ত্যগের বিনিময়ে। এ দেশ নয় কোন সন্ত্রাসির।অনেক ছোট বেলায় আমি মিশনারি ইশকুলে পরেছি। আমি যখন ছেলেবেলায় ইশকুলে পরতাম তখন আমার হিন্দু বন্ধুরা ঈদের ছুটিতে জামা কিনত। আমি সরস্বতী পুজায় নিমন্ত্রনে যেতাম। ইশকুল জীবনে আমি সাম্প্রদায়িকতা দেখি নি। কলেজের গণ্ডি পেরিয়ে আমি প্রথম সাম্প্রদায়িকতা নামক নোংরা শব্দটির সাথে পরিচিত হই। ভার্সিটিতে পড়ার সময় অনেকবার হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে গিয়েছি ঢাকেশ্বরী মন্দিরে । শাঁখারি বাজারের এক হিন্দু পরিবার আমাকে যেভাবে আদর যত্নে খাইয়েছে তার কোন তুলনা নেই। কেউ না বললেও আমি অন্যায়কে অন্যায় বলবো। ধর্মের দোহাই তুলে আপনার নারীদের বন্দী করেন খাঁচার ভেতর আর সংখ্যালঘুদের গৃহহীন করেন। ঘর মানে ইট, কাঠ, পাথর নয়। একটি ঘর মানে একটি অনুভূতি।
    গান গাইলে, নাচলে বা অভিনয় করলে একটি মেয়ে নষ্ট হয়ে যায় না। আপনারা তাদের নিজ বিছানায় প্রত্যাশা করেন আর পরে রাজপথে বেরিয়ে তাদের নিয়ে নোংরা রসিকতা করেন।কেউ না বললেও আমি অন্যায়কে অন্যায় বলবো।
    যা তুমি সম্পূর্ণ ভাবে জানো না তা নিয়ে কথা বলো না।

    4
    4 Comments
Skip to toolbar