-
আমার খুব দমবন্ধ হয়ে আসে
বহুকাল পেপার পড়ি না।
বাজার খুব চড়া।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
তার চেয়েও ঊর্ধ্বগতি অমানবিকতার।
বাজার খুব চড়া।
থারমোমিটারের পারদও এতো দ্রুত ১০৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে নি।
যতটা পেরেছে অমানবিকতা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
তার চেয়েও ঊর্ধ্বগতি পাশবিকতার।
বাজার খুব চড়া।
এদিকে আমার খুব দমবন্ধ লাগে।
আমার খুব দমবন্ধ লাগে।
ওদিকে রংপুরে বন্যার জল।
বানের জল কার কথা বলে? কিসের আভাস দ্যায়?
বানের জল প্রবল প্রলয় আর প্লাবনের আভাস দ্যায়।
এদিকে আমার খুব দমবন্ধ লাগে।
ভাবি মরফিন নিয়ে পরে থাকবো, শুধু ঘুম, নিবিড় শীতল ঘুম।
কারণ আমার খুব দমবন্ধ লাগে।1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


পরিস্থিতিই এমন যে, কেউ কোথাও ভালো নেই!