Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট
    আজ ভোরে ঘুম ভেঙেছে। প্রতিদিন ঘুম ভাঙ্গার পর আমার একটু খারাপ লাগে। মনে হয় আরো একটি দিন পার করতে হবে। আরো একটি যুদ্ধ। কিন্তু আজকের সকাল ছিল অন্য রকম। মাঘ মাসের শীতেও আমি এক উষ্ণতা অনুভব করি। মনে হয় কোন এক জন পছন্দের মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। যেন কোন বিপদ আমার কাছে আসতে না পারে। এটা কি কোন স্বপ্ন নাকি মনের বিভ্রম। মনে হয় পরম ভালোবাসায় আমার রাজকন্যা আমাকে ঘিরে রেখেছে। যেন সে আমার কাছে কোন বিপদ আসতে দেবে না।
    জীবন আমার জন্য সহজ ছিল না। ওই বড় রাস্তায় আমি ক্ষত বিক্ষত হয়েছি। নিঃস্ব হয়েছি। কিন্তু আজ মনে হল অনেকের ভালবাসায় সিক্ত হয়েছি। তারা আমাকে মনে রাখবে স্মৃতিতে আর হৃদয়ে। ছোট বেলা থেকে আমি একা বিছানায় ঘুমাই, একাই যুদ্ধ করি। কিন্তু আজ মনে হল অনেকের ভালবাসাও পেয়েছি। ভালবাসায় কোন পাপ নাই। কারণ মৃত্যুর এই উপত্যকায় শুধুমাত্র ভালোবাসা আমাদের জীবিত রেখেছে।

    3
    3 Comments
Skip to toolbar