-
চিরকুট
ইদানিং মনে হয় আমার মৃত্যু সন্নিকটে। কেন যেন মনে হয়। আমার শত্রুর সংখ্যা অসংখ্য। যুদ্ধে যুদ্ধে আমার সৈনিক হৃদয় ক্ষত বিক্ষত। কেন জানি মনে হয়। তবে আমি মানুষের ভালোবাসা পেয়েছি যা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আমার মনের কথা বলতে চাই, আমি আমার স্বপ্নের কথা বলতে চাই। আমি বলতে চাই নারীদের সম্মানের জীবন উপভোগ করার অধিকার আছে। আমি বলতে চাই ধর্মের ভিত্তিতে কাউকে উচ্ছেদ করার চেষ্টা আমার কাছে পাশবিক। আমি বলতে চাই পৃথিবীর একটি মানুষও ফেলনা নয়। প্রত্যেকের কাছে শেখার কিছু আছে।
সবার অধিকার আছে সম্মানের জীবন উপভোগ করার। অধিকার আছে ওই শ্রমিকটির, ওই সেলাই দিদিমনির, রাস্তার উচ্ছল তরুণীর আর বিজয়ের পতাকা হাতে তুলে নিয়ে অন্যায় এর বিরুদ্ধে কথা বলা যুবকটির। এই লাল সবুজের দেশ গড়ে উঠেছে অসংখ্য মানুষের রক্ত ভেজা ঘামে। আমি আমার মনের কথা বলতে চাই, আমি আমার স্বপ্নের কথা বলতে চাই।
ইদানিং মনে হয় আমার মৃত্যু সন্নিকটে। কেন যেন মনে হয়। হয়তো বা আমি তা অনুভব করতে পারছি, কিন্তু আমি ভীত নই। যুদ্ধে যুদ্ধে আমার সৈনিক হৃদয় ক্ষত বিক্ষত।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

সহস্র বছর বেঁচে থেকে কি লাভ যদি না পাই বিজয়ের স্বাদ, যদি না পাই মানুষের ভালোবাসা!