Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রগচটাঃ আমি বৃষ্টির সাম্রাজ্যের মহারাজ

    আমি অনেকটাই বৃষ্টির সাম্রাজ্যের মহারাজ,
    ধনী, কিন্তু ক্ষমতাহীন, তরুণ কিন্তু মৃত্যু চিন্তায় আচ্ছন্ন,
    আমি চাই না বাধ্যতামূলক লোক দেখানো কুর্ণিশ।
    আমি অবসাদগ্রস্থ সকলকে দেখে দেখে।
    কিছুই আমাকে আনন্দিত করে না, কোন চার পেয়ে জীব অথবা মানুষের ভিড়।
    আমার ব্যালকনির নিচে পরে থাকা মৃতদেহ,
    অথবা তরুণীর উচ্ছল নৃত্য।
    কোন কিছু দূর করতে পারে না আমার এই অবসাদগ্রস্থতা।
    আমার বিছানা একটি কফিনের মতো যাকে আইরিশ ফুল দিয়ে সাজানো হয়েছে।
    অথচ অসংখ্য তরুণী রাজপুত্রের অপেক্ষায় থাকে।
    তাদের উদ্ধত পোশাক আমায় টানে না।
    তারা কোনদিন বুঝবে না এই করোটির গভীরে কি আছে?
    আমি কি তাদের কাছে ফিরে যাবো,
    যারা বলেছিল তারা ক্ষমতা রাখে মূল্যহীন পাথরকে স্বর্ণে রুপান্তর করতে পারে।
    আমি রোমানদের ঢেলে দেওয়া রক্তে নিজেকে পবিত্র করি।
    যখন ছিল ক্ষমতার তীব্র যুদ্ধ।
    তারাও পারবে না মৃতকে জীবিত করতে।
    আমি রাজপথে নেমে পরি যেখানে লোনা স্বাদ পরিপূর্ণ।

    শার্ল বোদলেয়ার এর কবিতার অনুবাদের অনর্থক চেষ্টা
    কবিতার নাম
    Spleen: I am like the King of a Rainy Country

Skip to toolbar