Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মরুপ্রান্তরে অনন্ত জোছনার রজনী

    এই বিষণ্ণ নগরীর অন্য প্রান্তে আমার জন্য অপেক্ষারত তুমি।
    অনেক সাধে নাম দিয়েছি তুমিই লীলাবতী।
    জানো জীবন আমার জন্য সহজ ছিল না।
    এই বিষণ্ণ নগরীতে আমি এক অপরাজিত সৈনিক।
    যেমন জীবন তোমার জন্য সহজ ছিল না।
    আমি জানি প্রতিটি রাতে তুমি অগ্নি বাসরের স্বপ্ন দেখো।
    কিন্তু আমি জানি না তোমার ঘরের ঠিকানা।
    তাই আমার প্রার্থনায় তুমি।
    আমি তোমাকে রাতের আঁধারে চাই না।
    আমি তোমাকে ভোরের আলোতে চাই।
    আমি তোমাকে দেখতে চাই।
    তোমার ভেতরে যে তুমি, পুড়ে পুড়ে খাক দীর্ঘ মানবী।
    তোমায় নিয়েই আমার সকল কবিতা, তোমার আশায় বেঁচে থাকা।
    জানি একদিন মৃত্যু আমাকে স্পর্শ করবে,
    বলবে, বন্ধু সময় হয়েছে এবার চলো।
    কিন্তু তার আগ পর্যন্ত আমি তোমায় ভালোবাসি।
    ভালবাসায় কোন পাপ নেই।
    আমি জোর কণ্ঠে বলতে পাড়ি ভালবাসায় কোন পাপ নেই।
    অনেকদিনের স্বপ্ন এক আকাশ তারাদের নিচে বসে,
    তোমায় দেখাবো চাঁদের অন্য পাশ।
    শুধু তোমার জন্য এখনো জাগিয়ে রেখেছি, মরুপ্রান্তরে অনন্ত জোছনার রজনী।

Skip to toolbar