Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই

    আফা আপনি কি আমার কথা বিশ্বাস করবেন?
    বলেন?
    অইদিন পুলাডারে নিয়ে একটা প্রশ্ন করছেলেন?
    এই এলাকার অনেকেই বিশ্বাস করতো পুলাডার ক্ষমতা আছিলো।
    ওই জন্যই তো মরলো।
    কেমন ক্ষমতা?
    যা বলতো সব সত্যি হইয়া যাইতো।
    সত্যি?
    সবাই তাই বলতো আফা।
    তাহলে মরল ক্যান?
    আফা শুনেন মানুষ যেটা বুঝে না অইটারে পছন্দ করেও না।
    আজকে অনেক কিছু বলে ফেলসি আফা? আজকে আসি।
    পাঁচশোটা টেকা দেন। ঢাকা শহরে একদিন ঘুরতে পাঁচশো টাকা লাগে।
    এই নেন? আপনার সাথে আমার আরো কথা আছে। আবার আসবেন।
    ঠিক আছে আফা।
    নীলাঞ্জনা একা বসে থাকে। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ মাথায় জেগে ওঠে।
    ম্যাম, আমি আপনাকে সব বলবো।
    নীলাঞ্জনা অবাক হয়ে তাকিয়ে থাকে। ঘরে কেউ নাই। মনে হচ্ছে মাথার ভেতর থেকে কোন এক কিশোর হাসছে।
    ম্যাম, প্রকৃতি কিছু সত্য পরম মমতায় নিজের কাছে লুকিয়ে থাকে । আমি আপনাকে সব বলবো।
    নীলাঞ্জনা অবাক বসে থাকে। মনে হয় সারা ঘরে তীব্র ফুলের সুবাস।
    নীলাঞ্জনা মাথায় হাত দিয়ে বসে থাকে। সে জানে না সে কি করবে।

    2
    3 Comments
Skip to toolbar