-
নারী অধিকার
প্রাচীন যুগে মানব সভ্যতার সূচনার আগে মানুষ পশু শিকার করতো। সে সমাজ ছিল সাম্যবাদী সমাজ। নারীরা ঘরের বাইরে বিচরণ করতো এবং ফল, মূল সংগ্রহ করতো। নারীরা প্রথম আবিস্কার করলো বীজ থেকে ফসলের জন্ম হয়। যত্ন করলে এবং প্রয়োজনীয় পানির ব্যবস্থা থাকলে বীজ থেকে ফসল তৈরি করা যায়। তখন আদিম বর্বর মানুষ নদীর তীরবর্তী অঞ্চলে সভ্যতার সূচনা করলো। তারা পশু শিকার থেকে বের হয়ে এসে কৃষিজীবী সমাজ প্রতিষ্ঠা করলো। কিন্তু কৃষিজীবি সমাজে আগমন করলো সম্পদের ধারণা। এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ শুরু করলো। পুরুষেরা আবিষ্কার করলো শারীরিক ভাবে তারা শক্তিশালী। তখন তারা কৃষি কর্মের আবিষ্কারক নারীদের গৃহবন্দী করলো। মানব সমাজের যেকোন সভ্যতায় নারীর গৃহবন্দী হবার ঘটনাটি একই রকম। তারপর হাজার বছর ইতিহাসের বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি হল। গত শতকে এসে প্রথম নারীদের ভোটাধিকার দেয়া হল। যদিও তা সেরকম কোন অর্থ বহন করে না। নারীরা সবসময়ই পদদলিত এবং বাক শক্তি হীন। নারীর কোন দেশ নেই, নেই কোন আত্ম পরিচয়। সে শুধুই এক ভোগ্য পণ্য। কিন্তু সময় এসেছে বদলে যাবার। আমি নারী বাদী নই কিন্তু আমি মনে করি নারীদের অধিকার নিয়ে কথা বলা মানুষের অধিকার নিয়ে কথা বলা। নারী নয় কোন ভোগ্য পণ্য অথবা মাংসের পিণ্ড। সে একজন স্বাধীন সত্ত্বা। সুযোগ দিলে নারীরা পুরুষের চেয়ে কোন দিক থেকে কম নয়। সেটা তারা বারংবার প্রমাণ করেছে।
[একজন মূর্খ লেখকের অপ্রয়োজনীয় লেখা।]
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
