Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • On Children
    Kahlil Gibran – 1883-1931
    [অনুবাদ]
    সন্তান
    এবং একজন মহিলা তার সন্তানকে কোলে নিয়ে বললো শিশুদের সম্পর্কে আপনি কিছু বলেন-
    এবং তিনি বললেন-
    তোমার সন্তানেরা তোমাদের সন্তান নয়।
    তার জীবনে পুত্র এবং কন্যা।
    তোমরা তাদের জন্ম দাতা কিন্তু তোমাদের সম্পদ নয়।
    যদিও তোমাদের সাথে তারা থাকে কিন্তু তাদের ওপর তোমাদের অধিকার সামান্যই।
    তোমরা তাদের ভালোবাসা দিতে পারো, কিন্তু তোমদের ভাবনাগুলো নয়।
    কারণ তাদের নিজস্ব চিন্তা চেতনা আছে।
    তাদের শরীরে যদিও তোমাদের রক্ত, তবু তারা তোমরা তাদের রূহের অধিকারী নয়।
    তাদের রূহ ভবিষ্যতের জন্য, যেখানে তোমরা যেতে পারো না।
    এমন কি তাদের স্বপ্ন তাদের নিজস্ব।
    তোমরা হয়তো তাদের কাছে প্রত্যাশা করো তারা তোমাদের মতন চিন্তা করবে, তোমাদের ভালবাসবে।
    কিন্তু তারা অতীতের চিন্তা ত্যাগ করে ভবিষ্যতের পথে যাত্রা করবে।
    যেমন জীবন কারো জন্য থেমে থাকে না।
    তোমরা হলে ধনুকের মতো আর তারা হল তীরের মতন যে ভবিষ্যতের পথে যাত্রা করবে।
    একজন তীরন্দাজ লক্ষ্যভেদী হতে চায়, এবং সে তার সর্বস্ব দিয়ে তীর নিক্ষেপ করে।
    আমি আশা করি তোমরা তাদেরকে আনন্দের সাথে গ্রহণ করবে।
    এবং তিনি পছন্দ করেন লক্ষভেদী তীরকে এবং ধনুক যেন সুস্থির থাকে।

    5
    5 Comments
Skip to toolbar