-
রাজপথের সৈনিক
ও বাসার মেয়েটাকে ওরা নোংরা ভাষায় গালি দিলো,
আর এদিকে আমার বেহুলা বাসর সাজিয়ে প্রতীক্ষায় দিন গোনে।
জানি না তার ঠিকানা,
আমি শুধু শহরের রাজপথে ঘুরে বেড়াই আর রাস্তার দেয়াল চিত্র দেখি।
দেখি কতো মানুষের আর্তনাদ সেখানে দেয়াল লিখনে ভেসে উঠেছে।
আমি এই নগরীর রাজপথের সৈনিক।
বড় ইচ্ছে ছিল বেহুলার সাথে অগ্নি বাসর বাঁধার।
কিন্তু মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা পাশবিক মুখগুলো মনে পরে।
আমি এই নগরীর রাজপথের সৈনিক।
একদিন সুদিন আসবে, নিশ্চয়ই আসবে,
সেদিন আমার প্রিয়াকে নিয়ে আমি রাতের উত্তাল সমদ্রের বিশালতা অনুভব করবো।
যে সমুদ্রের সাথে চন্দ্রালোকের প্রেম।
হে আমার প্রিয়া,
আমি তোমায় রাতের আঁধারে চাই না।
আমি তোমায় অন্য কোন এক ভোরে চাই।
তোমায় নিয়ে আমি সবুজাভ অরণ্যের নিস্তব্ধতার গান শুনবো।
ঈশ্বর জানে ভালবাসায় কোন পাপ নেই।
একদিন নিশ্চয়ই তোমার সাথে আমার বাসর হবে।
সেদিন আমরা এক নতুন পৃথিবীকে অনুভব করবো।
এই আমার প্রার্থনা।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


Good poem – Go Ahead