Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • করুণ নেক্রোপলিসে

    আমি এই করুণ নেক্রোপলিসে একাকী চলি।
    রাস্তার বৃদ্ধার লাশ থেকে লোবানের গন্ধ ভেসে আসে।
    রাতের আড়ালে কত মেয়ে নির্যাতিত হয়।
    পাগলিটা এখনো ডাস্টবিনে বাসী খাবার খোঁজে।
    আমি তাদের হয়ে কথা বলি।
    আমি দেখি মানুষরূপি পশুদের মুখোশ আর তার নিচে অট্টহাসি।
    ওরা হায়েনার মতন হাসে।
    আর ও বাসার মেয়েটা আত্মহননের কথা ভাবে।
    পাড়ায়, মহল্লায় জিকির চলে।
    ঈশ্বরকে অনুভব না করেই কতো মেয়ে নির্যাতিত হল।
    আমি সব মনে রেখে একাকী পথ চলি।
    আর আমার লীলাবতী আমার প্রতীক্ষায় একাকী রাত জাগে।
    এই করুণ নেক্রোপলিসে সব আছে।
    কিন্তু কোন প্রেমিক নেই।

    3
    3 Comments
Skip to toolbar