-
মুখোশের অন্তরালে
আপন ভেবে যাকে জড়িয়ে ধরি,
সেই সবার আগে প্রতারণা করে।
বুঝি না আপন কে, কে আমার পর?
কাকে খুঁজে মরি সারাটা দুপুর।
বয়স বেড়ে চলে, সময়ের স্রোতে সব কিছু ভেসে যায়।
কি পেলাম জীবনে?
বিষধর সর্প রজনী আমায় ঘিরে রাখে।
আমি ওই রাজপথের সৈনিক।
যুদ্ধে যুদ্ধে জীবন চলে যায়।
আমার লীলাবতী গভীর রাতে,
লাল শাড়ি পরে নীল বিছানাতে প্রতীক্ষায় অবনত।
যেন নীল দরিয়ায় সে এক পদ্ম ফুল।
আমি ওই রাজপথের সৈনিক।
যুদ্ধে যুদ্ধে শরীর আজ ক্ষত বিক্ষত।
মনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখি,
নিজেকে চিনি না।
কাউকে চিনতে পারি না।
সবাই মুখোশের অন্তরালে থাকে।
আপন ভেবে যাকে জড়িয়ে ধরি,
সেই সবার আগে প্রতারণা করে।
বুঝি না আপন কে, কে আমার পর?
কাকে খুঁজে মরি সারাটা দুপুর।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


মনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখি,
নিজেকে চিনি না।
কাউকে চিনতে পারি না।
সবাই মুখোশের অন্তরালে থাকে। এটাই সত্য এবং নির্মমতা।