-
অমানুষ
আমি একজন অমানুষের মতো কবিতা করি।
আর ও দিকের বাসার মেয়েটা নির্যাতিত হল।
কেউ বা বেছে নিলো সায়ানাইডের বিষাক্ত মাদকতা।
আমি একজন অমানুষের মতো কবিতা করি।
কেউ বা বেছে নিলো প্রিয় সিলিং ফ্যান।
রাস্তায় পরে থাকে লাশের স্তুপ।
দেবশিশুদের লাশের স্তুপের ওপর দাঁড়িয়ে,
আমি একজন অমানুষের মতো কবিতা করি।
যেন আমরা পরবর্তী কেউ যেন তার দূরদৃষ্টি সম্পন্ন,
চোখের দৃষ্টি আরো সম্প্রসারিত করতে পারে।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


“কেউ বা বেছে নিলো সায়ানাইডের বিষাক্ত মাদকতা।
আমি একজন অমানুষের মতো কবিতা করি।
কেউ বা বেছে নিলো প্রিয় সিলিং ফ্যান।
রাস্তায় পড়ে থাকে লাশের স্তুপ।
দেবশিশুদের লাশের স্তুপের ওপর দাঁড়িয়ে,
আমি একজন অমানুষের মতো কবিতা করি…”
আগ্নেয়মৃত্যুগিরির বিক্ষুব্ধ লাভায় আমার কাব্য পুড়ে কয়লা হয়ে যায়, কিছুতেই ঠেকানো যায় না সেই অবশ্যম্ভাবী দহন-স্খলন, আমি রাস্তায় সদ্য দূর্ঘটনা কবলিত গাড়ির উইন্ডশিল্ডের সহস্র কাচঁটুকরো হয়ে ছড়িয়ে থাকি, আমার দৃষ্টিপথ ছিন্নভিন্ন হয়ে যায় এইসব অনাহুত মৃত্যু-মিছিলের দাবদাহে… কবিতা, তুমি আরও আরও উত্তাপ ছড়িয়ে দাও যেন কাব্য-মাশুলে আমি চির-অন্ধত্ব বরণ করি…