Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ওরে ওতো মানুষ

    সবাই বলে মেয়ে মানুষ।
    কেউ বলে না, ওরে ওতো মানুষ।
    ওর চোখে জল, শরীরে আঘাতের চিহ্ন,
    কেউ বলে না ওরে ওতো মানুষ।
    ওর চোখে আগুন, কারণ ও প্রতারিত হয়েছে।
    তুমি বলো চরিত্র খারাপ।
    কেউ বলে না, ওরে ওতো মানুষ।
    তুমি বলো পুরুষ লোক থাকতে
    মেয়ে ছেলের কাজ করার কি দরকার?
    কেউ বলে না, ওরে ওতো মানুষ।
    তুমি বলো ওর পোশাক এরকম কেন?
    ও হিজাব পরে না কেন?
    কেউ বলে না, ওরে ওতো মানুষ।
    তুমি বলো ওর চরিত্র খারাপ।
    কেউ বলে না, ওরে ওতো মানুষ।
    তুমি বলো, ওকে কে বিয়ে করবে?
    কালো, মোটা ,খাটো।
    কেউ বলে না, ওরে ওতো মানুষ।
    [ আমিও হয়তো ওই পুরুষ মানুষ গুলোর মতো, সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে ]

    1
    4 Comments
    • চমৎকার, শুভকামনা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar