Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মানুষ
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    তারা তার মুখ বন্ধ করে দিলো।
    হাত বেঁধে ফেললো পাথরের সাথে, মৃতদের পাথর।
    এবং বললোঃ খুনি!
    তারা খাদ্য, বস্ত্র এবং ব্যানার কেড়ে নিলো।
    তাকে কারাগারের প্রকোষ্ঠে নিক্ষেপ করলো।
    এবং বললোঃ চোর!
    তারা তাকে প্রত্যেক বন্দর থেকে বিতাড়িত করলো।
    তার তরুণী প্রিয়াকে ছিনিয়ে নিলো।
    তারপর বললোঃ শরণার্থী!

    তার চোখ রক্তাক্ত এবং তার হাত।
    রাত খুব ছোট।
    বিচার চিরকাল চলে না।
    যেমন শেকলে বন্দি করে রাখা যায় না।
    নিরো মারা গিয়েছিলো, রোম নয়।
    তরুণী সবই দেখেছে এবং সে যুদ্ধও করেছে।
    এবং শস্যবীজ শুকিয়ে গেছে।
    এবার পবিত্র ভূমি ফসলে পরিপূর্ণ হবে।

    3
    1 Comment
    • তারা তাকে প্রত্যেক বন্দর থেকে বিতাড়িত করলো।
      তার তরুণী প্রিয়াকে ছিনিয়ে নিলো।
      তারপর বললোঃ শরণার্থী! -শরণার্থী শব্দটায় কেমন একটাএকটা তীব্র কষ্ট মেশানো।

Skip to toolbar