Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অনুপস্থিতি
    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    আমি তোমাকে ফেলে এসেছি,
    যখন তুমি আমার ভেতর প্রবেশ করো, স্ফটিকের মতো বা ক্ষতের মতো।
    অথবা বিব্রত, আমাকে আহত করে।
    অথবা আমাকে দুঃসহ ভাবে ভালোবেসে।
    যখন তুমি চোখ বন্ধ করে জীবন কে উপভোগ করো,
    যা আমি তোমাকে দিয়েছি।
    আহ! আমার প্রিয়তমা, আমরা পরস্পরকে খুঁজে পেয়েছি।
    এবং পাণ করেছি সকল জল অথবা রক্ত।
    আমরা ক্ষুধার্ত।
    পরস্পরকে আকড়ে ধরি, ক্ষত বিক্ষত করি।
    যেভাবে আহত করে অগ্নি, আমাদের রক্তাক্ত করে।

Skip to toolbar