Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শহরের সকল প্রান্তর পেরিয়ে ঘরে ফিরি,
    কেউ নেই, কেউ নেই।
    রাস্তার বিপনী বিতানে আগ্রহী নারীর সৌষ্ঠব দেহ,
    কিন্তু তুমি নেই, তুমি নেই।
    পারায় পারায় জিকির চলে,
    কিন্তু ঈশ্বর থাকেন বড়লোকের ঘরে।
    ধর্ষিতার লাশ রাস্তায় পড়ে থাকে, পড়ে থাকে যুবকের লাশ।
    খবরের কাগজ পড়ি নি,
    একটা সচ্ছল চাকরির জন্য মাথা কুটে মরি,
    রাস্তার পাগ্লি অবাক কথা বলে একা আর নেচে চলে,
    আমি দেখি, কিন্তু কিছুই আমাকে অনুপ্রানিত করে না।
    মৃত্যুর সাথে পাঞ্জা লরেছি,
    এখন মরি নি, মৃত্যুকে মনে হত গভীর ঘুম,
    একদিন নিথর শুয়ে থাকব পৃথিবীর পাড়ে, তোমাদের নগরীতে।

    2
    2 Comments
Skip to toolbar