-
সমতা
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]তুমি প্রকাশ্যে ঘোষনা করেছো আমি ক্ষীণ, যাকে এক ঘোলা কাঁচের গ্লাসের ভেতর থেকে দেখা যায়।
যদিও আমি তোমার সামনে প্রবল শক্তিতে দাঁড়িয়ে আছি, র্যাঙ্কে ছোট,সময়ের ইতিহাসে।
তুমি প্রকাশ্যে ঘোষনা করেছো তুমা আমার কণ্ঠস্বর শুনতে পাও যা দুর্বল,
কিন্তু আমার এই গান প্রবল শব্দে বেজে চলে, যা একই কথা বলে।
সমতা, আমার মুক্তি।
সমতা, আমার মুক্তি।
তুমি প্রকাশ্যে ঘোষনা করেছো আমার পথ পঙ্কিল, আমি এক পুরুষ থেকে অন্য পুরুষে যাই।
কিন্তু আমি যদি তোমার ছায়া হই, তবে তুমি কি আমায় বুঝতে পারবে?
আমরা এক লজ্জার ইতিহাস পেছনে রেখে এসেছি,
এক বেদনার ইতিহাস, কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাই আর তুমি পেছনে পরে থাকো।
সমতা, আমার মুক্তি।
সমতা, আমার মুক্তি।
সরিয়ে নাও তোমার চোখের চশমা, সরিয়ে নাও তোমার কানের তুলো।
তুমি আমায় কাঁদতে দেখেছো, এবং স্বীকার করো তুমি আমার অশ্রু দেখেছো।
শোন আমার গান, যা প্রবল ভাবে বাজে,
দেখো আমার জমাট বাঁধা রক্ত, যা একই নিয়মে বেজে যায়।
সমতা, আমার মুক্তি।
সমতা, আমার মুক্তি।6 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 March 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



খুব অন্যরকম কবিতাটি… 🙃