Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অসুখের গল্প

    রাত্রি দ্বিপ্রহর। খলিল ফুটপাতে শুয়ে শুয়ে একা কাতরায়। তার পঙ্গু শরীরে রাজ্যের ক্লান্তি। ক্ষতের আঘাতে আঘাতে সে জীবিত লাশের মতো শুয়ে থাকে আর গোঙায়। পশুর মতো গোঙায়। ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে। পার্শ্ববর্তী ল্যাম্পপোস্টের হ্যালোজেন আলোয়, যন্ত্রনার হলদে রঙ বৃষ্টিতে এলোমেলো মিলে মিশে অপার্থিব শহরে একা চিৎকার করে। খলিলের মুখ থেকে লালা ঝরে। তীব্র ক্লেদ আর ভীষণ পূতিগন্ধে খলিল যন্ত্রণায় পশুর মতো একা একা গোঙায়। যন্ত্রণায় খলিলের রাত আর অন্ধকার একাকার হয়ে যায়। শৈশবের স্মৃতির ছায়ারা তাকে ঘিরে অবাক তাকিয়ে থাকে। এরই মাঝে খলিলের মনে হয় একজন তার দিকে এগিয়ে আসছে। লোকটি নিচু হয়ে খলিলকে ছুয়ে দ্যাখে। খলিলের প্রথমে দমবন্ধ হয়ে আসে। তারপর প্রবল ঘুমে সে সকল চেতনা হারিয়ে ফেলে। ঘুম ভেঙে জেগে উঠলে খলিল নিজেকে ফুটপাতে আবিষ্কার করে। সে অবাক হয়ে খেয়াল করে তার দগদগে ঘা গুলো শুকিয়ে এসেছে। খলিল বুঝে ওঠে না কি হচ্ছে। গত রাতের স্মৃতি মনে করার চেষ্টা করে। তার কিছু মনে পরে না। শুধু মনে থাকে এক ছায়ামূর্তি তার কাছে এসেছিলো। তাকে একটু ছুয়ে দেখেছিলো।

    এলোমেলো সকালে খায়ের সাহেব চায়ের কাপে চুমুক দ্যান। তিনি শূন্য দৃষ্টিতে বাইরের পৃথিবীকে দেখেন। তার চোখে অবাক শূন্যতা। মেলে না, মেলা না, হিসাব মেলে না। তার মেয়ে রানুর অসুখ। খুব বাজে ধরণের অসুখ। বোন মেরু ক্যান্সার। শেষ পর্যায়ে। ডাক্তার আশা ছেড়ে দিয়েছেন। জাহানারাও আর কাঁদে না। তারা শূন্য দৃষ্টিতে দিন পার করেন। রানু মাঝে মাঝে জেগে ওঠে। এলোমেলো হাঁটে। রানুর বয়স কতো? আট। খায়ের সাহেবের হিসাব মেলে না। তার চায়ের কাপে চা ঠাণ্ডা হয়ে এসেছে। তিনি বাইরের পৃথিবী দেখছেন। একটা দোয়েল আনমনে শিশ বাজাচ্ছে।

    মজিদের গায়ের ফোঁড়া গুলো বিষম বেড়েছে। সে জানে বাজে গন্ধ ছড়াচ্ছে। মজিদ আকাশের দিকে তাকিয়ে থাকে। সে ভেবে পায় না জীবনে কি পাপ করেছিলো। খোদা তালা তাকে এমন শাস্তি দিলো কেনো? সে আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকে। সামনে ভিক্ষার থালায় দুটো পাঁচ টাকার নোট, তিন চারটে কাঁচা পয়সা। মজিদের এসব খেয়াল থাকে না। সে আনমনে আকাশ দ্যাখে। হঠাৎ মজিদ অনুভব করে একটা শীতল হাত তাকে ছুয়ে যায় মজিদ ঘুরে তাকায়। খেয়াল করে একটা ছায়ামূর্তি একা হেঁটে যায়। হঠাৎ মজিদের সমস্ত শরীরে বিদ্যুতের শিহরণ খেলা করে। প্রবল ঘুমে মজিদের চোখ বুজে আসে। সে ফুটপাতে অচেতন পরে থাকে। দীর্ঘক্ষণ পেরুলে মজিদের চেতনা ফেরে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মজিদ অবাক খেয়াল করে তার গায়ের দগদগে ঘা গুলো শুকিয়ে গেছে। গন্ধ বের হচ্ছে না। মজিদ কিছু বুঝে উঠতে পারে না। সে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। শুধু মনে থাকে এক ছায়ামূর্তি তার কাছে এসেছিলো। তাকে একটু ছুয়ে দেখেছিলো।

    রানু আজ কি ভেবে বাগান পেরিয়ে বড়ো রাস্তার ধারে এসে দাঁড়ালো। বাবা মা আজ কারো তার দিকে মন নেই। রানু গতকাল জেনেছে তার হাতে আর বেশিদিন সময় নেই। মা বাবা তাকে বলে নি। গভীর রাতে তারা দুজন খুব কাঁদছিলো। রানুর ঘুম ভেঙ্গেছে তখন। সে ঘুমের ভান করে শুনেছে। রানুর খুব একটা খারাপ লাগছে না। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি।
    রানুর খুব দুর্বল লাগে। সে এলোমেলো পায়ে মেইন গেটের বাইরে দাঁড়ায়। তাকিয়ে আকাশ দ্যাখে। প্রখর সূর্যের আলো তার খারাপ লাগে না। সবাই কতো ব্যাস্ত। কেউ তাকে খেয়াল করছে না। রানুর ভারি ভালো লাগে। হঠাৎ একটা দাঁড়িওয়ালা লোক রানুর কাছে এসে দাঁড়ায়। বলে, খুকি কেমন আছো? লোকটার মুখে হাসি। যেন সে রানুকে অনেকদিন ধরে চেনে। রানু একটু ভয় পায়, বিরক্তও হয়। বলে, আমাকে খুকি বলবেন না। লোকটি হাসি মুখে বলে, ঠিক আছে মা, আর বলবো না। এবার বলো তুমি কেমন আছো? তোমার বুঝি শরীর খারাপ? রানু অবাক হয়ে বলে, আপনি জানলেন কিভাবে? লোকটি বললো, আমি জানি মা। বলে রানুর গালে হাত দিয়ে বললো, মা, তোমার বাবা মা তোমাকে খুঁজছে। তারা খুব অস্থির হয়ে পড়েছেন। তুমি ভেতরে যাও। আজ আমি আসি। বলে লোকটি হেঁটে চলে যায়। রানু অবাক হয়ে বাড়ির ভেতরে যায়। সে অনুভব করে তার চোখ ঘুমে ভেঙ্গে আসছে। সমস্ত শরীরে এক বিদ্যতের আবেশ। রানুর চোখ ঘুমে ভেঙ্গে আসে। সে দ্যাখে মা, বাবা তাকে দেখে ছুটে আসছে। গভীর ঘুমে রানুর চোখ বুজে আসে। তার কিছু মনে পরে না। শুধু মনে থাকে একটা লোক তার কাছে এসেছিলো। তাকে একটু ছুয়ে দেখেছিলো।

    4
    2 Comments
Skip to toolbar