Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ফিরে এসো এই ঘরে, দেখো কিভাবে তোমার জন্য সযত্নে সাজিয়ে রেখেছি মরুদ্যান।
    দেখে নাও এই হৃদয়ের বাতিঘরে কার নাম?
    জানি কোনদিন আসবে না। কেনই বা আসবে বল?
    নিজেকে প্রকাশিত করো।
    তোমার পায়ের নিচে স্বর্গ,
    আমি থাকি অন্ধকারে।
    তোমার চোখের জল অমৃত সুধা।
    আমার চোখে বহ্নি শিখা।
    তোমার দুঃখ আমি অনুভব করি,
    আমার দুঃখ দেখার কেউ নেই।
    ভেবো না নিজেকে প্রমান করছি।
    যখন সব কিছু শেষ হয়ে গেছে তখন কি লাভ তাতে?
    আজ আর নিজেকে লুকাবো না, চাই না কোন সাহায্য, মিথ্যে প্রতিশ্রুতি,
    চাই না কোন করুণা, মিথ্যে বেঁচে থাকার আশা।
    শুধু বলব ভালোবাসি। ভালবাসি তোমায়।
    বিদায় প্রিয়তমা, আমার কাজ শেষ হয়ে এসেছে, এখন ছুটে যেতে হবে নতুন পথে।

    2
    3 Comments
Skip to toolbar