Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি তোমাকে ছুঁয়ে দেখেছি
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    আমি তোমার ঠোঁট ছুয়ে দেখেছিলাম, আমার হাতের স্পর্শে তোমার ঠোঁট ছুয়ে দেখেছিলাম।
    আমি তোমাকে কাছে টেনে এনেছিলাম, আমার হাতের কাছে।
    যেমন তামার ঠোঁট আমার নিকটবর্তী।
    এবং আমি চোখ বন্ধ করতে চাই, সব ভুলে নতুন করে শুরু করতে চাই।
    আমি প্রতিদিন তোমার মুখ দেখতে চাই,
    তোমার ঠোঁট যা আমার আঙ্গুল স্পর্শ করেছিলো,
    তোমার মুখ আর সবার মধ্যে আলাদা, যাকে আমি বেছে নিয়েছি।
    এবং আমি খুঁজে পাই না আর কাউকে যে তোমার মতো,
    যার হাসি তোমার মতো, যা আমার হাতের আঙ্গুলে খেলা করে।
    তুমি আমাকে দেখো, আর, আর কাছে থেকে, তারপর আমারা অন্ধের খেলা শুরু করি,
    আমরা পরস্পরের দিকে তাকিয়ে রই এবং আমাদের চোখ এর তারা আর বড় হয়ে আসে।
    তারা পরস্পরের নিকটবর্তী হয়,
    একত্রিত হয় এবং শুরু হয় আবার অন্ধত্বের খেলা।
    নির্বোধের মতো শ্বাস নেই,
    দুইটি ঠোঁট একত্রিত হয়,
    এবং উষ্ণতারর যুদ্ধে মিলিত হয়,
    তাদের জিহ্বায় এবং দাঁতের মাঝে ঘুমিয়ে পরে,
    পরস্পরের নিকটবর্তী হয়ে খেলা করে যখন একটি ভারি বাতাস খেলা করে এবং অতীতের সুঘ্রাণ ভেসে আসে নীরবতায়।
    তারপর আমার হাত তোমার চুলে ডুবে যেতে চায়,
    সে তোমার কুন্তল কেশরাজির ভেতর হারিয়ে যায় এবংপরস্পরকে চুমু খাই যেন আমাদের মুখের ভেতর স্বর্গের উদ্যান অথবা সামুদ্রিক মাছ,
    প্রকাশ্য চুম্বন, এবং আমরা কামড়ে ধরি দুঃখকে, এবং আমরা নিঃশ্বাস নেই, যা সুমিষ্ট,
    এবং কিছুক্ষণের জন্য আমরা ডুবে যাই দমবন্ধ করে,
    সেই হঠাৎ মৃত্যু কি ভীষণ সুন্দর,
    এবং শুধু একমাত্র আঙুরের স্বাদ,
    আমি অনুভব করি তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদছো।

    1
    2 Comments
Skip to toolbar