Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মানবতার ইতিহাস
    আমরা রাস্তায় মৃত পরে থাকি,
    আমাদের অনন্য অবসাদে সকল রূপকথা বিলীন হয়।
    প্রতিটি দেয়ালে গেঁথে আছে রক্তের স্মৃতি।
    মানবতার ইতিহাস রক্ত, ক্লেদ, ঘাম আর অপ্রয়োজনীয় অশ্রুর।
    আমরা মিথ্যের মায়া জালে আটকে থাকি।
    শান্তির বার্তা ছড়াই।
    সকল মিথ্যে আয়োজন, দিন শেষে ঘরে ফিরে অবসাদ্গ্রস্থ হই।
    প্রেম সে এক ছলনা।
    এ সভ্যতার ইতিহাস শুধু ধর্ষণের,
    চাকা আর ঘড়ির কাটা উলটো দিকে ঘুরছে।
    যখন সব কিছু উলটো পথে হাঁটে তখন কি লাভ আর ?
    তবে ডেকে আন প্রবল বিস্ময়ে পরাজিত বিপ্লব।

    2
    1 Comment
    • আমরা মিথ্যের মায়া জালে আটকে থাকি।
      শান্তির বার্তা ছড়াই।
      সকল মিথ্যে আয়োজন, দিন শেষে ঘরে ফিরে অবসাদ্গ্রস্থ হই। -এটাই হয়

Skip to toolbar