Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখনো রক্তের কণিকায় বিষণ্ণ বিপ্লব খেলা করে,
    রাতের আঁধারে অপ্সরী একাকী সাজে,
    হতাশায়, একাকিত্বে, আঙুলের ছোঁয়ায়।
    রাস্তায় রাস্তায় পরে থাকে লাশ,
    তরুনীর মৃতদেহ।
    আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই।
    সময়ের কাটা ঘুরে চলে উল্টো দিকে।
    ছায়াবিথি অরণ্যে মন হারিয়ে যেতে চায়,
    ভালোবাসা কিভাবে স্পর্শ করবে আমায় যখন অগ্নি শিখায় পুড়ে খাক।
    এখনো রাত জাগি, নির্ঘুম রাতের চিঠি লিখি,
    কবিতাকে ভাসিয়ে দেই বাতাসের তরঙ্গে। ইথারের আলো ছায়ায়।

    1
    2 Comments
Skip to toolbar