-
কবির মৃতদেহ
এবার আসো এ ঘরে,
এখানে পরে থাকে প্রেমিকের মৃতদেহ,
যুদ্ধের ধংসস্তুপ।
বাঙ্কারে লুকিয়ে রাখা আমাদের গোপন অভিসার,
গভীর রাতের চুম্বন , একটি অসীম তারা জ্বলা রাতে নগ্নতার শিহরন,
তারপর অহেতুক ক্লান্তি,
গানের কণ্ঠে মুক্তির গান।
যুদ্ধের আড়ালে প্রেম, রক্ত, ঘৃণা, আর ধর্রুষিতা তরুনীর লাশ,
তোমার কপালের ঐ টিপ, কাটা দাগ, ঠোঁটের কোণের তিল, আর অপূর্ব দেহবায়ব আমার জীবনী শক্তি,
তারপর রাতভর অসীমতার গান,
ওষ্ঠে, অধরে লেগে থেকে লোনা স্বাদ আর গত রাতের চুম্বন।
এবার আসো এ ঘরে,
এখানে পরে থাকে কবির মৃতদেহ।1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


যুদ্ধের আড়ালে প্রেম, রক্ত, ঘৃণা, আর ধর্রুষিতা তরুনীর লাশ, -যুদ্ধের ওপিঠে ক্ষমতার দাপট আর অন্য পাশে সাধারণের দুর্বিষহ জীবন।