Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার একজন ভাই ছিল
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    আমার একজন ভাই ছিল,
    আমরা কখনো পরস্পরকে দেখি নি,
    আমার একজন ভাই ছিল,
    কিন্তু এটি কোন বিষয় নয়,
    যে পাহাড় অতিক্রম করত,
    যখন আমি ঘুমাতাম।
    আমি তাকে আমার মতো করে ভালবাসতাম,
    আমি তার কণ্ঠস্বর নকল করতাম,
    সে ছিল নদীর মতো স্বাধীন,
    কখনো কখনো আমি তার ছায়ার সাথে হাঁটতাম।
    আমরা কখনো পরস্পরকে দেখি নি,
    কিন্তু এটি কোন বিষয় নয়,
    আমার ভাই জেগে থাকতো,
    যখন আমি ঘুমিয়ে থাকতাম।
    আমার ভাই আমকে দেখিয়েছিল,
    রাতের অন্ধকার পর্দার আড়ালে,
    তার জন্য নির্বাচিত নক্ষত্র।

    4
    8 Comments
Skip to toolbar