Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • হোক প্রতিবাদ
    বেশ কিছু দিন ধরে দেখছি পত্রিকায় নারীর প্রতি সহিংসতার খবর। কোথাও কোন স্কুলগামী বালিকা, কোথাও অপহরণ, ধর্ষণ, কোথাও বা প্রতারণার শিকার অজস্র নারী। একটি সমাজ ব্যবস্থা যখন নষ্ট হয়ে যায় তখন এরকম হবে এটিই স্বাভাবিক। দয়া করে ধর্মের ধজ্জা তুলে নারীদের আর ছোট করবেন না। বরং আমাদের নিজের ভেতরের আমিকে নিরীক্ষা করে দেখতে হবে। এটি শুধু নারীদের প্রতি আঘাত নয় এখানে এগিয়ে আসতে হবে সকলকে। এ এক প্রলয়ের পূর্ব সংকেত। এখনই সময় নিজেদের চেয়ে দেখা। শত কণ্ঠের গোপন কান্নার আওয়াজ ভেসে আসে। আজ যদি আমরা এই প্রলয় যাত্রা থেকে বের হয়ে আসতে না পারি তবে হয়ত কোনদিন আর নতুন ভোরের স্বপ্ন দেখা হবে না। হোক প্রতিবাদ। নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক। মুছে যাক অন্ধকার, হোক প্রতিবাদ। আবারো একটি যুদ্ধ হোক নতুন ভোরের জন্য।

    3
    4 Comments
Skip to toolbar