Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সঙ্গীত শিল্পকলার এক অপূর্ব নিদর্শন। আমরা এই নদী বিধৌত বদ্বীপের অধিবাসীরা নিঃসন্দেহে গান শুনতে পছন্দ করি। আমাদের সঙ্গীতের ইতিহাস বিচিত্র ও সমৃদ্ধশালী। পুথি গান, পালা গান, ছড়া গান, জারি, সাড়ি, ভাওইয়া, ভাটিয়ালি, বাউল গান, লোক গান, পল্লী গীতি, কাওয়ালি, জিকির গান, রবীন্দ্র সঙ্গীত, নজ্রুল গীতি, পাহাড়ি গান, অধিবাসীদের গান থেকে শুরু করে আধুনিক গান, দেশাত্মবোধক গান, গণ সঙ্গীত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান অথবা হালের পাশ্চাত্য দর্শনে প্রভাবিত বিপুল গানের ভাণ্ডার এর অল্প কিছু গানের সাথে আমরা পরিচিত। আমি সঙ্গীতের লোক নই। তবু মনে করি এ গান গুলো সংরক্ষন করা উচিত। এ সব গান আমদের মাটি ও মানুষের গান। আমাদের ইতিহাসের গান, আমদের সংগ্রামের গান, বিভিন্ন সময়ের গান। এই গান গুলো বহন করে আমাদের ঐতিহ্য। আমাদের শিল্প বোধ সর্বোপরি আমদের পরিচয়। কেউ কি কখনো এ ধরনের উদ্যোগ নিয়েছে? বিষয়টি কোনটি ভাল গান অথবা কোনটি খারাপ গান তা নয়। বরং অসংখ্য মানুষের ভাবধারা থেকে উদ্ভুত এসব গান আমাদের সামগ্রিক জাতি সত্ত্বার পরিচয় বহন করে। মৈমনসিংহ গীতিকা, লালনের গান, রবি ঠাকুর আর নজ্রুলের গানের কথা আমরা জানি। কিন্তু এর বাইরেও আরো অসংখ্য মণি মুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে । এরপরে কি এরকম আর কোন প্রয়াস নেয়া হয়েছে? জানলে জানাবেন । বাধিত হব।

    5
    8 Comments
    • বাউল গানকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তালিকাভুক্ত করে ইউনেসকো সদর দপ্তর থেকে ২০০৫ সালের ২৭ নভেম্বর এ ঘোষণা দেওয়া হয়। এই স্বীকৃতি পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলার বাউল গানের প্রতি আগ্রহ বেড়েছে। এর ফলে বাউল গানের সংরক্ষণ ও প্রসারেরও সুযোগ তৈরি হয়েছে। ২০০৮ সালের দিকে শিল্পকলা একাডেমি ‘বাউলসংগীত’ নামে একটি প্রামাণ্য গ্রন্থ প্রকাশ করে, একই সঙ্গে স্থানীয় বাউলদের কণ্ঠে অবিকৃত সুরে গাওয়া পঞ্চাশটি বউল গান সিডিতে ধারণ করে ওই গ্রন্থের সঙ্গে যুক্ত করা হয়েছে।

      • ধন্যবাদ, মহৎ উদ্যোগ। এর বাইরেও আমাদের অনেক গান আছে যেমন ধরুন ঝুমুর দলের গান, যাত্রা গান, ছড়া গান, পাহাড়ি গান ইত্যাদি। আমরা যদি আমদের এই গান গুলো সংরক্ষন করতে পারি, তবে তা আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি হবে। এই গ্রাম বাংলার পথে প্রান্তরে যে ঐশ্বর্য ছড়িয়ে আছে তা যেন হারিয়ে না যায়। এই গান গুলো আমাদের পরিচয়।

      • আমার মনে হয় আমাদের শিল্প কলার বিশাল একটি অংশ সংরক্ষণ করা হয় নি। আমরা রচনা করতে প্রস্তুত কিন্তু গবেষনা অথবা সংরক্ষনে প্রস্তুত নই কারণ তা সময় সাপেক্ষ। ভয় হয় যদি কালের গহ্বরে এই ঐশ্বর্য হারিয়ে যায়।

      • হ্যাঁ, আমারো মনে হয় আমরা এই দিক থেকে বেশ পিছিয়ে আছি। কারন একযুগ আগেও প্রযুক্তি এতটা সহজলভ্য ছিলনা। তবে, এখন আমরা বেশ সচেতন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে। এছাড়া ইউটিউব খুব ভালো একটা মাধ্যম গান সংরক্ষণের জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সুন্দর আলোচনা… এমন উদ্যাগ আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সাহায্য করবে। 😇

Skip to toolbar