Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সখী লো, তোমার নরোম বুকের ওম,
    আমার ভাঙা চালের সাধের কাঁথায় আসমানেরই সোম।
    তোমার নাকের নোলক, শ্যামা দেহ,
    দীঘির জলে একলা চাতক অবুঝ হয়ে জ্বলে ক্যান?
    আমি ভুইলা গেছি সাধের বাজার,
    ধানের জমিন একলা উজাড়।
    ওই রূপেতে নেশায় মাতাল,
    আষাঢ় গাঙে ভরা উজান, নৌকা বেসামাল।।

    তারপর রাত ভোর শেষে আমি জেগে থাকি,
    প্রাত্যহিক কাজ শেষে,
    এই একাকী গৃহ পরিপাটি করে ,
    গড়ে তুলি প্রিয় পুষ্পোদ্যান।
    আমার হৃদয়ে একটি পাখি একাকী শিস দিয়ে যায়,
    যেমন তোমার খুলিতে অতীতের ক্লেদ।
    এখনো কি আছো আগের মতো, নাকি না?
    এখনো কি বৃষ্টিতে শরীর ভেজাও? পড় প্রিয় কবিতা?
    মনে পড়ে আমায়?
    আমার একদম মনে পরে না।
    আমি এখন এই ব্যস্ত জীবনে ভালোবাসা ভালবেসে সুখে থাকি।
    ইছে হলেই বাতাসে উড়িয়ে দেই কালো কবুতর।

    সখী লো, তোমার নরোম বুকের ওম,
    আমার ভাঙা চালের সাধের কাঁথায় আসমানেরই সোম।
    তোমার নাকের নোলক, শ্যামা দেহ,
    দীঘির জলে একলা চাতক অবুঝ হয়ে জ্বলে ক্যান?
    আমি ভুইলা গেছি সাধের বাজার,
    ধানের জমিন একলা উজাড়।
    ওই রূপেতে নেশায় মাতাল,
    আষাঢ় গাঙে ভরা উজান, নৌকা বেসামাল।।

    7
    11 Comments
Skip to toolbar