Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকার মানচিত্র
    বে দেও
    [অনুবাদ ]

    সব শেষে কালো কাকগুলো রাত নিয়ে আসে, একটি কালো মানচিত্র।
    আমি ঘরে ফিরে এসেছি-
    ফেরার পথ ছিল একটি জীবনের থেকে দীর্ঘ যা ছিল ভুলে পরিপূর্ণ।
    শীতের হৃদয় নিয়ে এসো,
    যখন ঝর্ণার জল আর অশ্বের খুর ধ্বনি দিয়ে তরি হয় শব্দের রাত।
    আমার পিতার জীবন কাল শেষ হয়ে আসে,
    আমি তার প্রতিধ্বনি।
    একজন গোপন প্রেমিক লুকিয়ে থাকে,
    কোন অন্ধকার ছায়ায়, অক্ষরের ভ্রান্তিতে।
    বেইজিং, তোমার আলকিত রাস্তার উদ্দেশ্যে আমার স্মরণিকা।
    আমার শাদা চুল এই কালো মানচিত্রের বুকে পথ চিনে নেয়।
    যেমন ঝড়েরা নিজস্ব পথে ভেসে চলে।
    আমি অপেক্ষায় বসে থাকি এক ছোট জানালার পাশে,
    যে চিৎকার করে বলে, আকাশের পূর্ণ চাঁদ,
    আমি ঘরে ফিরে এসেছি
    যদিও অনেক প্রত্যাবর্তন বিদায়ের পূর্বধ্বনি।

    2
    3 Comments
Skip to toolbar