Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মৃত্যুর মিছিলে
    বে দেও
    [অনুবাদ ]

    মনে পরে গত বছরের সেই প্লাবনের কথা
    যা এই অনাবাদী জমিকে প্লাবিত করেছিলো
    এবং আয়নায় দেখা প্রতিবিম্বের মতোই হারিয়ে গিয়েছিলো।
    সেই মুহূর্তের মতো যখন,
    সব ভাষা ছায়ার মতো পশ্চিমে হারিয়ে যায়।
    জীবনের একমাত্র প্রতিশ্রুতি,
    অনুশোচনা করো না সাজানো বাগান ধংস হয়ে যাবার আগে।
    আমাদের হাতে অনেক সময় ছিল
    কিন্তু আমরা ব্যস্ত ছিলাম পরিযায়ী পাখির কক্ষপথ ভেবে,
    আর এরই মধ্যে অন্ধকারের রাত দরোজা সজোরে ভেঙ্গে ফেলে প্রবেশ করেছিলো।
    একটি একাকী দেশলাই কাঠির মতো যা পরিচ্ছন্ন এবং তীক্ষ্ণ,
    ওই শৈশবের স্মৃতির টানেলে
    নিয়ে যায় এক অর্থহীনতার বোধে।
    যেখানে হারিয়ে যাই প্রতিনিয়ত।
    এবং কবিতায় নিজেকে শুদ্ধ করি,
    কবিতার প্রতিধ্বনিতে।

    3
    3 Comments
    • একটা অনুরোধ। অনুবাদ কবিতাগুলোর ক্ষেত্রে কবির সাথেও যদি একটু পরিচয় করিয়ে দেন। যেমন তার একটা ছোট্ট বায়ো, লেখার দর্শন এমন আর কী

      • হ্যাঁ, ঠিক বলেছেন মঞ্চবন্ধু পৃথুলা! শুধু কবিতা পড়েই সবসময় তৃষ্ণা মেটেনা, মাঝেমাঝে এই তৃষ্ণা বেড়ে যায় বহুগুণ! তখন আরো বেশি করে জানতে ইচ্ছা করে কবিতার পেছনের ভাবনাগুলো, উপলদ্ধিগুলো!

      • চেষ্টা করবো। তবে সময় লাগবে।

Skip to toolbar